ভালো রেজাল্টের জন্য পরীক্ষার্থীদের কৌশল কেমন হওয়া উচিত?
ভালো রেজাল্টের জন্য পরীক্ষার্থীদের টেবিলে বসে পড়াশোনা করা দরকার। নিয়মিত খাওয়া-দাওয়া করা এবং নিয়মমাফিক বিশ্রাম নেওয়া উচিত। এই কাজগুলো পরীক্ষায় ভালো ফল করার কৌশল।
পরীক্ষার আগে পরীক্ষার্থীরা কী কী সমস্যায় ভোগে?
পরীক্ষার আগে পরীক্ষার্থীরা অনেক টেনশনে থাকে। এই টেনশনের পেছনে রয়েছেন অভিভাবকরা। সবাই চায় তার সন্তান যেন গোন্ডেন এ প্লাস পায়। এ জন্য পরীক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ দেওয়া হয়। বাড়তি শিক্ষক রাখা হয়। যা আদৌ প্রয়োজন নেই। ওদের স্বাভাবিকভাবেই লেখাপড়া করতে দেওয়া উচিত। পরীক্ষার্থীদের চাপমুক্ত থেকে পরীক্ষা দিতে হবে।
শেষ মুহূর্তে পরীক্ষার্থীরা সব বিষয়ে কীভাবে প্রস্তুতি নেবে?
এ মুহূর্তে পরীক্ষার্থীদের সব বিষয়ে পড়ালেখা করতে হবে। কোনো বিষয় ছোটও না, কোনো বিষয় বড়ও না। গোন্ডেন এ প্লাস পেতে হলে সব বিষয়েই এ প্লাস পেতে হবে। তাই কোনো বিষয়কে খাটো করে দেখা যাবে না। এ জন্য সব বিষয়ের মূল পাঠ্যবই ভালো করে পড়বে।
গণিত, বাংলা ও ইংরেজিতে এ প্লাস পেতে পরীক্ষার্থীরা কীভাবে প্রস্তুতি নেবে?
গণিত, বাংলা ও ইংরেজিতে এ প্লাস পেতে পরীক্ষার্থীদের বেশি সময় দিয়ে বাসায় পড়তে হবে।
এ মুহূর্তে অভিভাবকদের উদ্দেশে আপনার পরামর্শ কী?
অভিভাবকদের জন্য আমার পরামর্শ কোনো গুজবে কান দেবেন না। সন্তানদের মঙ্গলের জন্য ওদের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পরীক্ষার সময় ছড়িয়ে পড়া কোনো ধরনের গুজবের পেছনে ছোটাছুটি করবেন না। ভালো রেজাল্টের জন্য অভিভাবকদের চিন্তার কোনো কারণ নেই।
সাক্ষাৎকার গ্রহণ: মঈনুল ইসলাম সবুজ, বরিশাল
পরীক্ষানিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল
জাহ্নবী