ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শ্রাবণের চিঠি জলছবি কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল আদি বৃষ্টি সাজেকে আটকা পড়া ৩১১ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী চকরিয়ায় আশ্রয়ের খোঁজে নৌকাডুবিতে কিশোরী নিখোঁজ মৌলভীবাজারে বন্যার পানিতে বৃদ্ধের মৃত্যু ব্যাঙের শিক্ষা নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫ জলের আঙুল মেঘ আষাঢ়ের জলাভিসার আষাঢ়ের মুখ চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত ও বাবলু যদিও এই সজল বর্ষা প্রাইমারি স্কুলের অনিয়মে নজর দিন হবিগঞ্জে বাঁধ ভাঙনে ২৫ গ্রাম পানিবন্দি, ভোগান্তিতে ৩০ হাজার বাসিন্দা মেঘের সৌধ থেকে বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল আবেগ এক নতুন সম্ভাবনা বৃষ্টি ভেজার কাঁপন বরষা, এ চল্লিশে আষাঢ়ের রূপ বাউরি বর্ষার ঝোড়ো রাত আষাঢ়ি পূর্ণিমায় স্ক্রিনে বন্দি শৈশব-কৈশোর আষাঢ়ের বাদলধারা বৃষ্টিস্নাত বিশেষত তোমাকে বাদলফকির ফ্রান্সের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন মরক্কোর কোচ

নেটফ্লিক্স থেকে সরানো হলো গত দশকের সবচেয়ে নৃশংস চলচ্চিত্র

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ পিএম
আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ পিএম
নেটফ্লিক্স থেকে সরানো হলো গত দশকের সবচেয়ে নৃশংস চলচ্চিত্র
The Nightingale সিনেমার একটি দৃশ্য

প্রতি মাসেই নেটফ্লিক্স তাদের লাইব্রেরি থেকে বহু সিনেমা ও সিরিজ সরিয়ে ফেলে। বেশিরভাগ সময় দর্শকরা এর কোনো আগাম ঘোষণা পান না- শুধু তখনই জানা যায়, যখন দেখা যায় কোনো কনটেন্টে লেখা আছে, “Leaving in 30 days”।

সম্প্রতি নেটফ্লিক্স অরিজিনাল কনটেন্টও এই তালিকায় যুক্ত হতে শুরু করেছে, যা অনেক ব্যবহারকারীর মধ্যে ক্ষোভ তৈরি করেছে। কারণ, অনেকে ভেবেছিলেন ‘অরিজিনালস’ মানেই স্থায়ীভাবে নেটফ্লিক্সেই থাকবে।

এ মাসে যে সিনেমাগুলো সরানো হচ্ছে তার মধ্যে আছে- Final Destination সিরিজ, Hunger Games সিরিজ এবং ২০১৮ সালের বহুল আলোচিত চলচ্চিত্র The Nightingale।

The Nightingale: নৃশংসতার জন্য কুখ্যাত

জেনিফার কেন্ট পরিচালিত মনস্তাত্ত্বিক থ্রিলার The Nightingale অনেকের মতে “গত দশকের সবচেয়ে নৃশংস সিনেমা।”

১৮২৫ সালের তাসমানিয়াকে কেন্দ্র করে নির্মিত এ ছবিতে দেখা যায়, এক তরুণ আইরিশ নারী কয়েদি (অভিনয়ে আইসলিং ফ্রান্সিওসি) যিনি উপনিবেশিক বাহিনীর হাতে অকথ্য নির্যাতনের শিকার হওয়ার পর প্রতিশোধ নিতে পথে নামেন।

সিনেমাটি মুক্তির সময় গ্রাফিক সহিংসতা- বিশেষ করে ধর্ষণ ও হত্যার দৃশ্যের কারণে অনেক দর্শক মাঝপথেই সিনেমা হল থেকে বেরিয়ে গেছিলেন।

এ অভিযোগের জবাবে পরিচালক জেনিফার কেন্ট বলেন: “আমি মনে করি না সিনেমার সহিংস দৃশ্যগুলো অতিরিক্ত বা শোষণমূলক। এগুলো গল্পের সত্য ও তীব্রতা তুলে ধরার জন্যই ব্যবহার করা হয়েছে।”

নেটফ্লিক্স ছাড়ছে Lost

এদিকে টিভি শোগুলোর মধ্যে সবচেয়ে বড় অনুপস্থিতি হবে মার্কিন জনপ্রিয় ড্রামা Lost।

২০০৪ সালে শুরু হওয়া শোটি ওশেনিক ফ্লাইট ৮১৫-এর দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীদের গল্প নিয়ে এগোয়। ইন্টারনেটে অসংখ্য আলোচনা, রহস্য ও তত্ত্ব-কল্পনার জন্ম দেওয়া এই সিরিজকে প্রায়ই সর্বকালের সেরা টিভি শোয়ের তালিকায় রাখা হয়। Empire, EW, Time এবং Variety- সবাই একে তাদের তালিকায় স্থান দিয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে Lost তার ২০তম বর্ষপূর্তি উদযাপন করে এবং নেটফ্লিক্সে আসার পর নতুন প্রজন্মের মধ্যে আবার জনপ্রিয় হয়ে ওঠে।

এ ছাড়া আগস্টে আরও যেসব সিনেমা ও সিরিজ সরানো হয়েছে এবং হবে সেগুলো হলো:

🎬 সিনেমা

১ আগস্ট

Are We Done Yet? – যুক্তরাষ্ট্র

The Best Man Holiday – যুক্তরাষ্ট্র

The Birds – যুক্তরাষ্ট্র

Bobby Z – যুক্তরাষ্ট্র

Cloudy with a Chance of Meatballs – যুক্তরাজ্য

Conan the Destroyer – যুক্তরাষ্ট্র

Dawn of the Dead (2004) – যুক্তরাষ্ট্র

Drinking Buddies – যুক্তরাজ্য

Dunkirk – যুক্তরাষ্ট্র

Everest – যুক্তরাষ্ট্র

Fallen (2016) – যুক্তরাষ্ট্র

Family Plot – যুক্তরাষ্ট্র

Fifty Shades Darker – যুক্তরাজ্য

Fifty Shades Freed – যুক্তরাজ্য

Fifty Shades of Grey – যুক্তরাজ্য

Field of Dreams – যুক্তরাষ্ট্র

The Five-Year Engagement – যুক্তরাষ্ট্র

For the Love of the Game – যুক্তরাষ্ট্র

Frenzy – যুক্তরাষ্ট্র

The Furnace – যুক্তরাষ্ট্র

Georgia Rule – যুক্তরাজ্য

The Ghost and the Tout – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Happy Gilmore – যুক্তরাষ্ট্র

Hitchcock – যুক্তরাষ্ট্র

The Infiltrator – যুক্তরাষ্ট্র

Jack the Giant Slayer – যুক্তরাষ্ট্র

K-9 – যুক্তরাষ্ট্র

The Lego Movie – যুক্তরাষ্ট্র

Little Man – যুক্তরাজ্য

Lucy – যুক্তরাষ্ট্র

The Man Who Knew Too Much (1956) – যুক্তরাষ্ট্র

Matilda (1996) – যুক্তরাষ্ট্র

Mid90s – যুক্তরাষ্ট্র

My Perfect Landing – যুক্তরাষ্ট্র

The Nightingale – যুক্তরাজ্য

The Nut Job 2: Nutty by Nature – যুক্তরাজ্য

The Place Beyond the Pines – যুক্তরাষ্ট্র

Psycho (1960) – যুক্তরাষ্ট্র

Rear Window – যুক্তরাষ্ট্র

Return to the Blue Lagoon – যুক্তরাষ্ট্র

Rooster Cogburn – যুক্তরাষ্ট্র

Senna – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

The Shack – যুক্তরাষ্ট্র

Shortcomings – যুক্তরাষ্ট্র

Shrek – যুক্তরাজ্য

Shrek 2 – যুক্তরাজ্য

Shrek the Third – যুক্তরাজ্য

Smokey and the Bandit – যুক্তরাষ্ট্র

Smokey and the Bandit II – যুক্তরাষ্ট্র

Sniper – যুক্তরাষ্ট্র

Sniper: Ghost Shooter – যুক্তরাষ্ট্র

Spanglish – যুক্তরাষ্ট্র

The Sugarland Express – যুক্তরাষ্ট্র

Think Like a Man – যুক্তরাজ্য

Tiger 24 – যুক্তরাষ্ট্র

The Town – যুক্তরাষ্ট্র

Trolls – যুক্তরাষ্ট্র

Uncle Buck – যুক্তরাষ্ট্র

Vertigo – যুক্তরাষ্ট্র

Warcraft – যুক্তরাজ্য

The Water Horse – যুক্তরাজ্য

The Wedding Planner – যুক্তরাষ্ট্র

White House Down – যুক্তরাজ্য

২ আগস্ট

The Intern – যুক্তরাজ্য

৩ আগস্ট

Aloe Vera – যুক্তরাজ্য

Elevator Baby – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Final Destination – যুক্তরাজ্য

Final Destination 2 – যুক্তরাজ্য

Final Destination 3 – যুক্তরাজ্য

Final Destination 5 – যুক্তরাজ্য

Shaka Inkosi YamaKhosi – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

৪ আগস্ট

The Set Up – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

৫ আগস্ট

Down Low – যুক্তরাষ্ট্র

Lady Boss: The Jackie Collins Story – যুক্তরাষ্ট্র

Lockdown – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Love Is War – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Nairobby – যুক্তরাজ্য

’71 – যুক্তরাজ্য

৬ আগস্ট

DC League of Super-Pets – যুক্তরাজ্য

A Man Apart – যুক্তরাজ্য

Norbit – যুক্তরাজ্য

Sugar Rush – যুক্তরাজ্য

৭ আগস্ট

Demolition Man – যুক্তরাজ্য

Gods of Egypt – যুক্তরাজ্য

High-Rise – যুক্তরাষ্ট্র

A History of Violence – যুক্তরাজ্য

Man on Wire – যুক্তরাষ্ট্র

Up North – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

৮ আগস্ট

Filip – যুক্তরাজ্য

Journey to Bethlehem – যুক্তরাষ্ট্র

Nimbe – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

৯ আগস্ট

Deep Blue Sea – যুক্তরাজ্য

Get Hard – যুক্তরাষ্ট্র

Love in Taipei – যুক্তরাষ্ট্র

Merry Men 2: Another Mission – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Peter Rabbit – যুক্তরাজ্য

১০ আগস্ট

American Psycho – যুক্তরাজ্য

Chef – যুক্তরাজ্য

Coming from Insanity – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Conan the Barbarian – যুক্তরাজ্য

How to Be a Latin Lover – যুক্তরাজ্য

The Hunger Games – যুক্তরাজ্য

The Hunger Games: Catching Fire – যুক্তরাজ্য

The Hunger Games: Mockingjay – Part 1 – যুক্তরাজ্য

The Hunger Games: Mockingjay – Part 2 – যুক্তরাজ্য

Love Again – যুক্তরাজ্য

What to Expect When You’re Expecting – যুক্তরাজ্য

Uncle Drew – যুক্তরাষ্ট্র

১১ আগস্ট

Horizon Line – যুক্তরাজ্য

The Vendor – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

১২ আগস্ট

Black Mass – যুক্তরাষ্ট্র

Blueback – যুক্তরাষ্ট্র

The Mule – যুক্তরাজ্য

The Razz Guy – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

The Wedding Party 2: Destination Dubai – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

১৩ আগস্ট

A Chinese Odyssey Part Two: Cinderella – যুক্তরাষ্ট্র

Chinese Odyssey (Part I) – যুক্তরাষ্ট্র

Lara and the Beat – যুক্তরাজ্য

১৪ আগস্ট

Early Man – যুক্তরাজ্য

Jared Freid: 37 & Single (Netflix Original) – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Living in Bondage: Breaking Free – যুক্তরাজ্য

Out of Thin Air – যুক্তরাজ্য

Summer Playlist (Netflix Original) – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

১৫ আগস্ট

The Bank Job – যুক্তরাজ্য

The Choice – যুক্তরাজ্য

4th Republic – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

From Prada to Nada – যুক্তরাজ্য

The Great Debaters – যুক্তরাজ্য

John Wick: Chapter 3 – Parabellum – যুক্তরাজ্য

Learn to Swim – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Long Shot – যুক্তরাজ্য

Slender Man – যুক্তরাজ্য

The Stepfather (2009) – যুক্তরাজ্য

30 Minutes or Less – যুক্তরাজ্য

US Marshals – যুক্তরাজ্য

Where Hope Grows – যুক্তরাষ্ট্র

১৬ আগস্ট

Endless Love – যুক্তরাষ্ট্র

Gladiator – যুক্তরাজ্য

Lagos Real Fake Life – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Model – যুক্তরাষ্ট্র

Mother Goose Club – যুক্তরাষ্ট্র

Ouija: Origin of Evil – যুক্তরাষ্ট্র

The Secret Garden – যুক্তরাজ্য

The Theory of Everything – যুক্তরাজ্য

White Boy – যুক্তরাজ্য

১৭ আগস্ট

Anchor Baby – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Bad Day for the Cut – যুক্তরাজ্য

Popstar: Never Stop Never Stopping – যুক্তরাষ্ট্র

Renfield – যুক্তরাজ্য

Thanksgiving – যুক্তরাষ্ট্র

The Whole Truth – যুক্তরাজ্য

১৮ আগস্ট

Light in the Dark – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

১৯ আগস্ট

Beetlejuice – যুক্তরাজ্য

Dwindle – যুক্তরাজ্য

Grease – যুক্তরাজ্য

It’s Her Day – যুক্তরাজ্য

You Can Do It, Dear! – যুক্তরাজ্য

২০ আগস্ট

Hire a Woman – যুক্তরাজ্য

২১ আগস্ট

Alakada Reloaded – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

The Ice Cream Wars – যুক্তরাজ্য

Kung Fu Panda 4 – যুক্তরাষ্ট্র

Logan Lucky – যুক্তরাষ্ট্র

Polly Pocket Sparkle Cove Adventure – যুক্তরাজ্য

Something in the Water – যুক্তরাজ্য

To Leslie – যুক্তরাজ্য

Trust Me – যুক্তরাজ্য

২২ আগস্ট

The Boss Baby – যুক্তরাষ্ট্র

Nigerian Prince – যুক্তরাজ্য

২৪ আগস্ট

Beau Is Afraid – যুক্তরাজ্য

The Machine – যুক্তরাজ্য

Moms at War – যুক্তরাজ্য

Space Jam – যুক্তরাজ্য

The Super Mario Bros Movie – যুক্তরাজ্য

Pope Francis: A Man of His Word – যুক্তরাষ্ট্র

২৫ আগস্ট

Dinosaur Train – যুক্তরাজ্য

Jack Frost – যুক্তরাজ্য

Melancholia – যুক্তরাষ্ট্র

২৬ আগস্ট

Anna – যুক্তরাজ্য

Dungeons & Dragons: Honor Among Thieves – যুক্তরাষ্ট্র

২৯ আগস্ট

Kardec (Netflix Original) – যুক্তরাষ্ট্র

৩১ আগস্ট

The Hitman’s Bodyguard – যুক্তরাষ্ট্র

The Hitman’s Wife’s Bodyguard – যুক্তরাষ্ট্র

📺 টিভি সিরিজ

১ আগস্ট

Close Your Eyes Before It’s Dark – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Have You Ever Fallen in Love, Miss Jiang? – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Holey Moley – যুক্তরাষ্ট্র

Life Plan A and B – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Love Storm – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Masha and the Bear: Nursery Rhymes – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

My Perfect Landing – যুক্তরাষ্ট্র

Om Nom Stories – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Rich Holiday Poor Holiday – যুক্তরাজ্য

Suspect – যুক্তরাজ্য

২ আগস্ট

Merry Men: The Real Yoruba Demons – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

৩ আগস্ট

Never Give Up – যুক্তরাজ্য

৫ আগস্ট

My Wife and Kids (মৌসুম ১–৫) – যুক্তরাষ্ট্র

৬ আগস্ট

Ever After High (Netflix Original) – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

১৩ আগস্ট

Greenleaf (Netflix Original) – যুক্তরাজ্য

১৫ আগস্ট

Ballers – যুক্তরাষ্ট্র

Happy! (Netflix Original) – যুক্তরাজ্য

Lost – যুক্তরাজ্য

Million Yen Women (Netflix Original) – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

Model – যুক্তরাজ্য

Mother Goose Club – যুক্তরাজ্য

১৬ আগস্ট

Victim Number 8 (Netflix Original) – যুক্তরাজ্য/যুক্তরাষ্ট্র

১৮ আগস্ট

Babylon (মৌসুম ১) – যুক্তরাজ্য

১৯ আগস্ট

Anne Rice’s Mayfair Witches – যুক্তরাষ্ট্র

Dark Winds – যুক্তরাষ্ট্র

A Discovery of Witches – যুক্তরাষ্ট্র

Fear the Walking Dead – যুক্তরাষ্ট্র

Gangs of London – যুক্তরাষ্ট্র

Interview with the Vampire – যুক্তরাষ্ট্র

Into the Badlands – যুক্তরাষ্ট্র

Kevin Can F**k Himself – যুক্তরাষ্ট্র

Monsieur Spade – যুক্তরাষ্ট্র

Preacher – যুক্তরাষ্ট্র

That Dirty Black Bag – যুক্তরাষ্ট্র

The Terror – যুক্তরাষ্ট্র

UnReal – যুক্তরাষ্ট্র

The Walking Dead: Daryl Dixon – যুক্তরাষ্ট্র

The Walking Dead: The Ones Who Live – যুক্তরাষ্ট্র

২৪ আগস্ট

The Devil Judge – যুক্তরাজ্য

২৬ আগস্ট

The Mist (Netflix Original) – যুক্তরাজ্য

মেহেদী/

এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায়

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:০৭ পিএম
এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায়
ছবি: সংগৃহীত

অ্যানিমেশন সিনেমাপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ ভীষণ জনপ্রিয় একটি নাম। ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা মুক্তি পায় ২০১৬ সালে। দর্শকদের দারুণ সাড়া পাওয়া সিনেমাটি বক্স অফিসও মাত করেছে। ঘরে তুলেছে প্রায় ৭০০ মিলিয়ন ডলার। ২০২৪ সালের নভেম্বরে ডিজনি নিয়ে আসে এর সিকুয়েল ‘মোয়ানা ২’।

এর সাফল্য ছাড়িয়ে যায় আগের সিনেমাকেও। আয় করে ১ বিলিয়ন ডলারের বেশি। শুধু তাই নয়, বিশ্বজুড়ে অগণিত ‘মোয়ানা’ ভক্ত তৈরি হয়ে যায়। আর এই ভক্তদের আকাঙ্ক্ষা পূরণে আবারও পর্দায় আসছে ‘মোয়ানা’। তবে এবার অ্যানিমেশন নয়, লাইভ অ্যাকশনে। এবার চরিত্রগুলোতে অভিনয় করেছেন বাস্তবের শিল্পীরা। অবশ্য অ্যানিমেশনও থাকবে কিছু কিছু। টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই সিনেমা আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ১০ জুলাই। বাংলাদেশের দর্শকরা আনন্দিত হতে পারেন এজন্য যে, একই দিনে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।

লাইভ-অ্যাকশন মোয়ানার অন্যতম উল্লেখযোগ্য দিক হলো মাউই চরিত্র। সিনেমায় এ চরিত্রে অভিনয় করেন ডোয়াইন জনসন। তিনি এই চরিত্রটিতে ২০১৬ সালের অ্যানিমেটেড সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন। এই অভিনেতার কাছে মাউই কেবল একটি চরিত্র নয়, বরং পলিনেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি অংশ। এক দশকেরও বেশি সময় ধরে অ্যানিমেশনে ‘মাউই’ চরিত্রের নেপথ্যে কণ্ঠ দেওয়ার পর, এবার সরাসরি ক্যামেরার সামনে সেই চরিত্রে অভিনয় করাকে নিজের ক্যারিয়ারের অনন্য অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন ডোয়াইন জনসন। এক সাক্ষাৎকারে ‘মাউই’ নিয়ে আবেগী হয়ে পড়েন দ্য রক, ‘লাইভ অ্যাকশনে মাউই চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের অন্য সব কাজ থেকে একদম আলাদা।

পর্দায় যখন রক্ত-মাংসের মানুষের মাধ্যমে আমাদের পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ ফুটে ওঠে, তখন অনুভূতিটাই বদলে যায়।’ জনসন জানান, গত এক দশকে একজন বাবা হিসেবে তার জীবনের নানা অভিজ্ঞতা ও উত্থান-পতন এ চরিত্রটিকে আরও গভীরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। এ ছাড়া চরিত্রটির সঙ্গে তার একটি ব্যক্তিগত আবেগও জড়িয়ে আছে। ‘মাউই’ চরিত্রের মধ্যে তিনি নিজের দাদার প্রতিচ্ছবি খুঁজে পান। পাশাপাশি হাওয়াইতে কাটানো তার শৈশব ও বেড়ে ওঠার দিনগুলোর স্মৃতি জড়িয়ে আছে এই গল্পের সঙ্গে। অন্যদিকে, বিশ্বজুড়ে ৩২ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে কাস্টিং প্রক্রিয়ার মাধ্যমে মোয়ানা সিনেমার প্রধান নারী চরিত্রে নবাগত ক্যাথরিন লাগাইয়াকে নেওয়া হয়েছে।

পরিচালক টমাস কাইল বলেন, প্রথম অডিশনেই তিনি মুগ্ধ হয়েছিলেন, যখন অভিনেত্রী ‘হাউ ফার আই’ল গো’ গানটি গেয়ে চরিত্রটির বিশ্ব ভ্রমণের আকাঙ্ক্ষা ফুটিয়ে তুলেছিলেন। অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সামোয়ান বংশোদ্ভূত ক্যাথরিন লাগাইয়া বলেন, মোয়ানা এমন একজন আদর্শ যিনি তার শৈশবের সঙ্গী ছিলেন। এই অভিনেত্রী বিশ্বাস করেন মোয়ানার সাহস, কৌতূহল ও উচ্চাকাঙ্ক্ষা তাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলতেও সাহায্য করেছে। যার ফলে তিনি স্বাভাবিকভাবেই চরিত্রটির সঙ্গে একাত্ম হতে পেরেছেন।

সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে সাহসী কিশোরী মোয়ানা, যে নিজের দ্বীপ ও জনগণকে রক্ষা করতে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। এই অভিযানে তার সঙ্গী হয় শক্তিশালী কিন্তু অহংকারী অর্ধ-দেবতা মাউই। নানা বাধা পেরিয়ে তারা প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করে। মূল গল্পের আবেগ, পরিবার, দায়িত্ববোধ এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার বিষয়গুলো লাইভ-অ্যাকশন সংস্করণেও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে। এরই মধ্যে সিনেমাটি নিয়ে ভক্তদের যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে তাতে আরও একটি দুর্দান্ত সাফল্যের আভাস পাওয়া যাচ্ছে।

মোশাররফ করিম ও নীলার ‘ভাসুর’

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:১০ এএম
মোশাররফ করিম ও নীলার ‘ভাসুর’

ভিন্নরকম গল্পের নাটক ‘ভাসুর’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকের গল্পে দেখা যাবে, নীলাঞ্জনা নীলা ভালোবেসে মোশাররফ করিমের ছোট ভাইকে বিয়ে করে। বেশ ভালোই সংসার চলছিল তাদের। কিন্তু একসময় নীলাঞ্জনা নীলাকে গর্ভাবস্থা রেখে তার স্বামী মারা যায়। মারা যাওয়ার পর নীলা ও তার আগত সন্তান নিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতে যাচ্ছিল নীলা।

কিন্তু সন্তানের আগত দিনের কথা এবং নীলার জীবনের কথা বিবেচনা করে একসময় ভাসুর মোশাররফ করিম নীলাকে বিয়ে করেন। আর এরই মধ্য দিয়ে নাটকটির গল্প শেষ হয়। ইতোমধ্যে ইউটিউবে নাটকটি প্রকাশিত হয়েছে।

মোশাররফ করিম বলেন, ‘নাটকটিতে বেশ কিছুদিন আগে অভিনয় করেছিলাম। গল্পটা অন্যরকম। মহিন সমাজের ভেতরের নানান ধরনের সত্যিকার অর্থেও সমস্যাই তুলে আনার চেষ্টা করে গল্পে। ভাসুর নাটকটির গল্প আমাদের সমাজেরই গল্প। এমন ঘটনা ঘটে। নাটকে হয়তো এমন গল্প খুব কমই উঠে আসে।’  

নীলাঞ্জনা নীলা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও বেশকিছু সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছি। তবে ভাসুর নাটকের গল্পটা একেবারেই ব্যতিক্রম। আমাদের সমাজে এমন গল্প আছে বলেই পরিচালক তা তুলে ধরেছেন। নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। মোশাররফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা সব সময় আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, অভিনয়ের সময় সহযোগিতা করার জন্য।’ 
মোশাররফ করিম ও নীলা অভিনীত জনপ্রিয় নাটকগুলো হচ্ছে ‘সুখে থাকতে ভূতে কিলায়’, ‘সন্তান আমার অফিসার’, ‘জামাই বউ অতি চালাক’, ‘বউয়ের মামলা’, ‘বিড়ম্বনায় বাবলু’, ‘গরিবের সুন্দরী বউ’, ‘ভ্রমর’ ইত্যাদি।

/এমটি 

আইস্ক্রিনে ফুটবলের সেরা দুই সিনেমা ‘দামাল’ ও ‘জাগো’

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম
আইস্ক্রিনে ফুটবলের সেরা দুই সিনেমা ‘দামাল’ ও ‘জাগো’

চলমান ফুটবল বিশ্বকাপের উত্তাপে যখন মেতে উঠেছে গোটা দেশ, ঠিক তখনই ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে আইস্ক্রিন। বাংলাদেশের ফুটবলভিত্তিক দুই জনপ্রিয় ও প্রশংসিত চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ এবং ‘জাগো’ এখন দেখা যাচ্ছে একমাত্র আইস্ক্রিনে।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে স্বাধীন বাংলা ফুটবল দলের অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে নির্মিত ‘দামাল’ পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। অন্যদিকে দেশের প্রথম পূর্ণাঙ্গ ফুটবলভিত্তিক চলচ্চিত্র হিসেবে পরিচিত ‘জাগো’ নির্মাণ করেছেন খিজির হায়াত খান। 

দুটি সিনেমাই ফুটবলের আবেগ, সংগ্রাম, দেশপ্রেম এবং অনুপ্রেরণার গল্পকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচের উত্তেজনার পাশাপাশি যারা ফুটবলকে আরও গভীরভাবে অনুভব করতে চান, তাদের জন্য ‘দামাল’ ও ‘জাগো’ হতে পারে দারুণ পছন্দের। মাঠের রোমাঞ্চের সঙ্গে সিনেমার আবেগ মিলিয়ে ফুটবলের ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করা যাবে আইস্ক্রিনে।

২০২২ সালে মুক্তি পাওয়া তারকাবহুল ‘দামাল’-এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মীম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ ও শাহনাজ সুমির মতো তারকারা। সিনেমায় একটি কাল্পনিক কাহিনি উপস্থাপন করা হয়েছে, যা স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত। দলটি মুক্তিযুদ্ধের জন্য আন্তর্জাতিক সচেতনতা ও অর্থনৈতিক সমর্থন বাড়াতে ভারতজুড়ে সফর করে মোট ১৬টি প্রীতি ম্যাচে অংশ নেয়। 

অন্যদিকে তরুণদের ফুটবল খেলা নিয়ে নির্মিত ‘জাগো’ মুক্তি পায় ২০১০ সালের ১৫ জানুয়ারি। এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, বিন্দু, আরিফিন শুভ, রওনক হাসান, তারিক আনাম খান, ফারুক, সোবহান নাঈম প্রমুখ।

/এসএল

উর্মি খানের নতুন গান ‘ভাবনার মিছিল’

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম
উর্মি খানের নতুন গান ‘ভাবনার মিছিল’

জনপ্রিয় কণ্ঠশিল্পী উর্মি খানের নতুন মৌলিক গান ‘ভাবনার মিছিল’ প্রকাশিত হয়েছে। সম্প্রতি গানটি শ্রোতাদের জন্য উন্মুক্ত করেন তিনি। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতা-দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সংগীতপ্রেমীদের প্রশংসা কুড়াচ্ছে।

‘ভাবনার মিছিল’ গানটির কথা লিখেছেন মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সালমান জাইম। কথার গভীরতা, সুরের মাধুর্য এবং উর্মি খানের আবেগঘন কণ্ঠের সমন্বয়ে গানটি শ্রোতাদের কাছে নতুন এক সংগীতানুভূতি তৈরি করেছে।

ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত উর্মি খান। শৈশব থেকেই বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি সাফল্য অর্জন করেন এবং একাধিকবার পুরস্কৃত হন। তার নিষ্ঠা, অধ্যবসায় ও সংগীতের প্রতি ভালোবাসা তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

উর্মি খানের সংগীতজীবনের অন্যতম উল্লেখযোগ্য অর্জন চ্যানেল আই ‘সেরা কণ্ঠ ২০১০’ প্রতিযোগিতায় টপ-১৫-এ স্থান লাভ। সেই সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে তিনি দেশের একজন নিয়মিত টেলিভিশন শিল্পী হিসেবে বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান, বিশেষ আয়োজন ও সরাসরি মঞ্চে সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন।

নতুন গান প্রসঙ্গে উর্মি খান বলেন, “প্রতিটি শিল্পীর কাছেই নতুন সৃষ্টি বিশেষ অনুভূতির। ‘ভাবনার মিছিল’ আমার হৃদয়ের খুব কাছের একটি গান। নিজের জন্মদিনে এটি শ্রোতাদের উপহার দিতে পেরে আমি আনন্দিত। গানটি সবার ভালো লাগবে–এটাই আমার প্রত্যাশা।”

গানটি প্রকাশের পর থেকেই বিভিন্ন মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে। শ্রোতাদের মতে, গানের কথা, সুর ও পরিবেশনার সমন্বয় ‘ভাবনার মিছিল’কে একটি হৃদয়স্পর্শী সৃষ্টি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংগীতসংশ্লিষ্টদের বিশ্বাস, এই গান উর্মি খানের সংগীতজীবনে নতুন একটি মাইলফলক হয়ে থাকবে এবং তার মৌলিক গানের ভান্ডারে যুক্ত করবে আরও একটি সফল সংযোজন।

/এসএল

মনির খানের ‘মন ভালো নাই’

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
মনির খানের ‘মন ভালো নাই’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মনির খান ‘মন ভালো নাই’ শিরোনামের একটি নতুন গান প্রকাশ করলেন। গানটি লিখেছেন আহসান কবির, সুর করেছেন জিয়াউল হাসান পিয়াল। গানটি ইতোমধ্যে ‘এমকে মিউজিক টোয়েন্টিফোর’-এ প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে মনির খান বলেন, ‘খুব প্রিয় মানুষ ভালোবাসার মানুষ যখন চলে যায়, আর ফিরে আসে না। সেই না ফিরে আসায় একজন মানুষের মনের যে কষ্ট তা এই গানে ফুটে উঠেছে।

প্রিয় মানুষ চলে গেলে আর ফিরে না এলে সত্যিই মন ভালো থাকে না। গানটির কথা যেমন সুন্দর সুরটাও চমৎকার। সত্যি বলতে কী এখন তো গান শুধু প্রকাশের জন্যই প্রকাশ করি না, গান যেন শ্রোতা-দর্শকের ভালো লাগে সেই ভাবনা মাথায় রেখেই গান করি। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি।’ 

এদিকে কিছুদিন আগে দুবাইয়ে একটি স্টেজ শোতে পারফর্ম করে এলেন মনির খান। ২০০১ সালে প্রেমের তাজমহল’, ২০০২ সালে লাল দরিয়া’ ও ২০০৫ সালে দুই নয়নের আলো’ সিনেমাতে প্লে-ব্যাক করার জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন শ্রেষ্ঠ গায়ক হিসেবে। ১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন। 

১৯৯১ সালের ৫ সেপ্টেম্বর এখান থেকে এনওসি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতে আসার পরও তিনি বেশ কিছু গুরুজনদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবুবক্কার সিদ্দিক, মঙ্গল চন্দ্র বিশ্বাস, সালাউদ্দীন আহমেদ, অনুপ চক্রবর্তীসহ আরও অনেকে। তিনি যখন যার মধ্যে ভালো কিছু পেয়েছেন সেগুলো নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করেছেন।

১৯৯৬ সালে বিউটি কর্নার থেকে তার ১২টি গানের প্রথম একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ বের হয়। অ্যালবামটি দারুণ জনপ্রিয়তা পায়। অ্যালবামটি জনপ্রিয়তা পাওয়ার পর মনির খান রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। এরপর মনির খান আর থেমে থাকেননি। তিনি একের পর গানের অ্যালবাম বের করেছেন এবং প্রতিটি অ্যালবামে সফলতা পেয়েছেন।

/এমটি