ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
‘বাঘে ধরলে ছাড়ে, কিন্তু আমি ধরলে ছাড়ি না’ সাংবাদিকদের বিএনপি নেতার হুমকি হাতিয়ায় জোয়ার-বৃষ্টিতে জনদুর্ভোগ, ৫ হাজার পরিবার পেল খাদ্যসহায়তা প্রবল স্রোতে বিধ্বস্ত বেড়িবাঁধ, দুর্ভোগে হাতিয়ার লক্ষাধিক মানুষ বাঁশখালীতে বিদ্যুৎ বিপর্যয়, পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ নড়িয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যাবে ‘ক্লড কোওয়ার্ক’ ওলিসের হলুদ কার্ড বহাল রাখল ফিফা খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান সাঙ্গুর পানি বিপৎসীমার উপরে, সাতকানিয়ায় পানিবন্দি লক্ষাধিক মানুষ সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী লোহাগাড়ায় বন্যা পরিস্থিতির মাঝেই পানিবন্দি প্রসূতিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪২ ধামরাইয়ে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ২৫ বছরের তরুণীর বিয়ে চারঘাটে শিশু ধর্ষণের ৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ধর্ষক ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়া সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ফ্রান্সের বিপক্ষে মহালড়াইয়ে সাইবারিকে হারাচ্ছে মরক্কো সিরাজগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু নোয়াখালীতে ফিফা সভাপতিসহ রেফারির বিরুদ্ধে মামলার আবেদন গোমতীর পানি বাড়ছে, কুমিল্লার চরাঞ্চলে তলিয়ে গেছে ফসল আনোয়ারায় পানিবন্দি অর্ধশতাধিক গ্রাম, সহস্রাধিক পরিবারকে ত্রাণ বিতরণ বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে জাস্টিন বিবার প্রথমবার সিনেমায় শাহরুখ সুহানা এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেল ‘দ্য পিট’ বদনজর লাগলে যে দুটি কাজ করবেন স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা সাজানোর চেষ্টা, গ্রেপ্তার স্বামী ময়মনসিংহে শিশু হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, একজনের কারাদণ্ড বিশ্বকাপ ফাইনাল মাতাবেন যারা ইরানে ২০ গুণ বড় মার্কিন হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প টেক্সাসে ‘চেতনাতে নজরুল’: হৃদি হকের ব্যতিক্রমী সংগীত-নাট্য উপস্থাপনা

শেখ হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্কোন্নয়নে বাধা হবে না: মির্জা ফখরুল

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ এএম
শেখ হাসিনার অবস্থান ঢাকা-দিল্লি সম্পর্কোন্নয়নে বাধা হবে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক ইস্যুর কাছে ‘জিম্মি’ থাকবে না এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান বৃহত্তর দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে কোনো বাধা হবে না। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

বিএনপি আজ মঙ্গলবার সরকার গঠন করতে যাচ্ছে। তার আগে ঢাকার গুলশানে দলের কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়া হবে এবং ভারতের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করা হবে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, শেখ হাসিনা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন। তাকে বিচারের মুখোমুখি করার ব্যাপারে জনগণের জোর দাবি রয়েছে এবং আমরা মনে করি ভারতের উচিত তাকে আমাদের কাছে হস্তান্তর করা। কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দিলেও বাণিজ্যিক সম্পর্কসহ বৃহত্তর সম্পর্ক গড়ে তোলায় তা কোনো বাধা হবে না। আমরা আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই।’ তিনি জোর দিয়ে বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনো এক ইস্যুর কাছে ‘জিম্মি’ থাকা উচিত নয়।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের আরও কয়েকজন শীর্ষ নেতা ভারতে আশ্রয় নেন। অন্তর্বর্তী সরকার একাধিকবার তাদের হস্তান্তরের অনুরোধ জানালেও গত ১৭ মাসে ভারত এ বিষয়ে কোনো সাড়া দেয়নি। এ প্রসঙ্গে ফখরুল বলেন, শেখ হাসিনা এবং বিদ্রোহের সময় হত্যাকাণ্ড ও অপরাধের অভিযোগে অভিযুক্ত মন্ত্রী ও আমলাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে।

শেখ হাসিনার আমলে খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির নেতৃত্ব দিয়েছিলেন ফখরুল ইসলাম। সে সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে নির্বাসনে ছিলেন। ফখরুল বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কিছু কঠিন ইস্যু আছে, কিন্তু তা সহযোগিতার খোলা ক্ষেত্রগুলোকে ছাপিয়ে যাওয়া উচিত নয়। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহু জটিলতা রয়েছে, তবু তারা একে অপরের সঙ্গে কাজ করছে। ভারত-বাংলাদেশ সম্পর্কেও আমাদের একটিমাত্র ইস্যুতে আটকে থাকা উচিত নয়।’

বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭৫ সালের আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা যখন ভারতে অবস্থান করছিলেন, তখন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভারতে সফর করেছিলেন এবং ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে আতিথ্য দিয়েছিলেন। তিনি আরও বলেন, ১৯৮০ সালের জানুয়ারিতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিল্লি সফর করে ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যখন শেখ হাসিনা রাজনৈতিক অভিষেকের জন্য দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এটাই রাষ্ট্রনায়কোচিত দৃষ্টিভঙ্গি বলেও মন্তব্য করেন ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগামী বছরের আগেই গঙ্গা পানি চুক্তি নবায়নের পরিপ্রেক্ষিতে ফারাক্কার পানির বিষয়টি সামনে আসবে। এ ছাড়া সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনাও রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা জরুরি। তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারি না। আমাদের কথা বলতে হবে। যারা ভারতের সঙ্গে যুদ্ধের কথা বলে, তারা পাগলের মতো কথা বলে।’

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফখরুলও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমঝোতার পক্ষে। তারেক রহমান গত রবিবার জামায়াতে ইসলামী ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, প্রতিশোধ ও সহিংসতা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ গঠনে বাধা সৃষ্টি করে। ২০২৪ সালের আগস্টের সহিংস গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার পুনর্মিলন ঘটাতে পারেনি, কারণ ‘অভ্যুত্থানের নেতারা অধ্যাপক ইউনূসকে বেছে নিয়েছিলেন’ এবং ‘অধ্যাপক ইউনূস অভ্যুত্থানের নেতারা যে সীমারেখা দিয়েছিলেন, তার বাইরে যেতে পারেননি।’

বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরে ফখরুল বলেন, এটি ভারত ও বাংলাদেশের জন্য বাণিজ্য, ব্যবসা, সক্ষমতা বৃদ্ধি ও ডিজিটাল অবকাঠামোর মতো খাতে একসঙ্গে কাজ করার সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেন, ‘কারিগরি শিক্ষায় ভারতের সম্পদ রয়েছে এবং আমাদের বিপুলসংখ্যক বেকার তরুণ আছে। তাদের সক্ষমতা বাড়াতে সহায়তা করা দরকার, যাতে তারা উপসাগরীয় দেশে কাজ পেতে পারে।’

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা সামলাতে হবে নতুন সরকারকে এবং বিভিন্ন প্রকল্প পুনর্মূল্যায়ন করে দেখা হবে কোন মেগা প্রকল্পগুলো অপ্রয়োজনীয় বা অপচয়মূলক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এসব প্রকল্পের মধ্যে যেগুলো বাংলাদেশের স্বার্থে উপকারী, সেগুলো আমরা রেখে দেব।’ সূত্র: দ্য হিন্দু

বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪২

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম
বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪২
পাকিস্তানের বেলুচিস্তানের জিয়ারত হাসপাতালে, রাতে হামলায় নিহত পুলিশদের মরদেহবাহী অ্যাম্বুলেন্স আসার দৃশ্য দেখছেন সাধারণ মানুষ/ ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে পৃথক হামলায় ১৮ পুলিশ কর্মকর্তা এবং ১১ সেনা সদস্যকে হত্যা করেছে বিদ্রোহীরা। সোমবার থেকে শুরু হওয়া ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।

দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

বুধবার (৮ জুলাই) এক টেলিভিশনে সংবাদ সম্মেলনে সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, সোমবার থেকে শুরু হওয়া ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। নিহতদের মধ্যে চারজন বেসামরিক নাগরিকও রয়েছেন।

অন্যদিকে, নিরাপত্তা বাহিনীও বিভিন্ন অভিযানে ৫৪ জন বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করেছে।

হামলার পেছনে আফগান নাগরিকের হাত রয়েছে দাবি করে চৌধুরী বিদ্রোহীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমরা তোমাদের পিছু নেব, তোমাদের আঘাত করব।'

তিনি আরও যোগ করেন, 'আমরা প্রতিটি সন্ত্রাসী, তাদের সহায়তাকারী, যারা তাদের আশ্রয় দেয়, লালন-পালন করে এবং যারা তাদের ঘাঁটি সরবরাহ করে তারা যেখানেই থাকুক না কেন, তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।'

সোমবার বেলুচিস্তানের জিয়ারত জেলায় মাঙ্গি বাঁধ প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে থাকা একটি পোস্টে কয়েক ডজন বিদ্রোহী হামলা চালায় এবং সেখান থেকে ১৮ জন পুলিশ কর্মকর্তাকে অপহরণ করে হত্যা করে। ওই হামলায় আরও ৯ জন কর্মকর্তা নিহত হন।

এরপর, বুধবার বেলুচিস্তানের একটি মহাসড়কে বিদ্রোহীদের অতর্কিত হামলায় একটি সামরিক যান আক্রান্ত হয় এবং এতে আরও ১১ জন সেনা সদস্য নিহত হন বলে জানান মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী। সূত্র: আল জাজিরা

তামান্না রুপা/

ইরানে ২০ গুণ বড় মার্কিন হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম
ইরানে ২০ গুণ বড় মার্কিন হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের ওপর পূর্বের তুলনায় ২০ গুণ বড় আকারের ভয়াবহ মার্কিন বিমান হামলার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ট্রাম্প।

টানা দ্বিতীয় দিনের মতো মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সময় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এই বিমানঘাঁটির কিছু অংশ ব্যবহার করেছিল। ট্রাম্প তার হুমকিও আরও জোরদার করেছেন এবং সাংবাদিকদের বলেছেন, ‘হরমুজ প্রণালীতে তেহরান যেভাবে জাহাজ লক্ষ্য করে হামলা চালায়, তার চেয়ে ২০ গুণ বেশি কঠোরভাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।’

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে বুশেহরে অবস্থিত ইরানের প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কমপ্লেক্সের পাশাপাশি গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী চাবাহার, কোনারক, বন্দর আব্বাস এবং সিরিক অন্যতম। এ ছাড়াও ইরানশাহরে অবস্থিত একটি প্রধান বিমান ঘাঁটিও মার্কিন সামরিক বাহিনীর তীব্র হামলার শিকার হয়েছে।

উল্লেখ্য, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে সাম্প্রতিক ইরানি হামলা এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আক্রমণের জবাবে ওয়াশিংটন এই পাল্টা জোরালো সামরিক অভিযান শুরু করে।

প্রেসিডেন্ট ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরানের সঙ্গে পূর্বের যুদ্ধবিরতির চুক্তিটি এখন পুরোপুরি ‘অকার্যকর’ হয়ে গেছে। সূত্র:  এনডিটিভি

আজহার/

চীনে বন্যায় নিহত ৩৯

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
চীনে বন্যায় নিহত ৩৯
টাইফুন মেসাক-এর কারণে বাঁধ ভেঙে যাওয়ার পর উদ্ধারকর্মীরা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন/ সংগৃহীত

চীনে ঝড় মেসাক-এর প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে নাননিং শহরের ডেপুটি মেয়র ডিং উই এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মৃতের সংখ্যা ছয়জন বলা হলেও বাঁধ ভেঙে যাওয়ার পর তা ৩৯ জনে পৌঁছায়।

তিনি জানান, শুধু নাননিং শহরের বাঁধ ভাঙার ঘটনাতেই ২৬ জন প্রাণ হারিয়েছেন। গুয়াংশি অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে জলাধারগুলো উপচে পড়ে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

ছবি: সংগৃহীত

বন্যার কারনে এলাকাগুলো থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পানিতে আটকেপড়া মানুষদের উদ্ধারে ড্রোন এবং নৌকা ব্যবহার করা হচ্ছে।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, গুয়াংশির দক্ষিণাঞ্চলে কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণ হয়েছে। কিছু এলাকায় ১০ থেকে ৪০ সেন্টিমিটার এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ৯০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উদ্ধারকাজে আট হাজারেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। তীব্র স্রোত এবং ভাসমান ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

শহরের ডেপুটি মেয়র জানিয়েছেন, বন্যার পানি কমতে শুরু করেছে, তবে দুই দিন কিছু এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাননিংয়ের আওতাধীন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হেংঝু শহরে কাদা-আবর্জনা পরিষ্কার এবং জীবাণুনাশক ছিটানোর জন্য কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া সড়ক মেরামতের কাজ চলছে এবং ইতোমধ্যে ৬০ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎসংযোগ পুনস্থাপন করা হয়েছে। সূত্র: আল জাজিরা

তামান্না রুপা/

মাঝ আকাশে প্রশিক্ষকের আত্মহত্যা, বিমান অবতরণ শিক্ষানবীসের

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
মাঝ আকাশে প্রশিক্ষকের আত্মহত্যা, বিমান অবতরণ শিক্ষানবীসের
ছবি: সংগৃহীত

মাঝ আকাশেই চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক অভিজ্ঞ পাইলট। আর ককপিটে বসা প্রশিক্ষকের এমন আকস্মিক ঘটনার পর মানসিক ধাক্কা সামলে একাই বিমানটিকে নিরাপদে অবতরণ করান ২২ বছর বয়সি এক অনভিজ্ঞ  শিক্ষানবীস।

মঙ্গলবার (৭ জুলাই) আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটরের কার্যালয় বলেন, গত শনিবার এ ঘটনাটি ঘটে।

নিহত পাইলটের নাম লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো (৪২), যিনি অত্যন্ত অভিজ্ঞ একজন ফ্লাইট ইন্সট্রাক্টর ছিলেন।

সংবাদমাধ্যম টিএনের প্রতিবেদন অনুযায়ী, বেরতাজ্জো ‘সেসনা ১৫০’ মডেলের একটি প্রশিক্ষণ বিমানে রোজারিও নামের ২২ বছর বয়সি এক ছাত্রকে নিয়ে আকাশে উড়ছিলেন। জবানবন্দিতে শিক্ষার্থী রোজারিও জানান, মাঝ আকাশে থাকা অবস্থায় বেরতাজ্জো আকস্মিক নিজের মাথার হেডসেট এবং সিটবেল্ট খুলে ফেলেন। এরপর বিমানের দরজা খোলার আগে তিনি ছাত্রকে ‘তুমি জানো তোমাকে কী করতে হবে, চালিয়ে যাও’ বলেই চলন্ত বিমান থেকে নিচে ঝাঁপিয়ে পড়েন। পরে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

বেরতাজ্জো যে ‘ফ্লাইং প্যারট কর্ডোবা’ ফ্লাইং স্কুলে কর্মরত ছিলেন, তার পরিচালক এদুয়ার্দো আলভারেজ সংবাদমাধ্যমকে বলেন, ‘বেরতাজ্জো অত্যন্ত চমৎকার হাসিখুশি একজন মানুষ ছিলেন। সেদিন সকালেই তিনি আরেক ছাত্রকে নিয়ে সফলভাবে ফ্লাইট পরিচালনা করেছিলেন। তিনি যে এমন কিছু করতে পারেন, তার কোনো আভাসই ছিল না।’

আলভারেজ আরও বলেন, ‘ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ছুটে চলা কোনো গাড়ির দরজা খোলার চেষ্টা করার মতোই কঠিন ছিল কাজটি। পাশে শিক্ষার্থী থাকা অবস্থায় কিভাবে তিনি এই মর্মান্তিক সিদ্ধান্তটি নিলেন, তা ব্যাখ্যা করা অসম্ভব।’

এ দিকে প্রশিক্ষকের এমন আকস্মিক আত্মহননে, আকাশেই সম্পূর্ণ হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছিলেন রোজারিও। তবে অবিশ্বাস্য মানসিক শক্তি ও সাহসের পরিচয় দিয়ে বিমানটিকে অক্ষত অবস্থায় নিরাপদে অবতরণ করান তিনি।

উল্লেখ্য, নিহত লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো কেবল আর্জেন্টিনাতেই নয়, প্রতিবেশী দেশ চিলিতেও দীর্ঘদিন ফ্লাইট প্রশিক্ষক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন।

থিওটোনিয়াস/

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা, নিহত ৩

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:০৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা, নিহত ৩
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে দেশটির খুজেস্তান প্রদেশের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতি জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) সকালে আহভাজের উপকণ্ঠে একটি স্থানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনার বরাত দিয়ে হায়াতি সাংবাদিকদের বলেন, 'এই হামলায় তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।'

তিনি আরও জানান, বর্তমানে উদ্ধারকারী ও মেডিকেল টিম ঘটনাস্থলে কাজ করছে।

এর আগে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল যে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার ইরানি সক্ষমতাকে আরও দুর্বল করতে মার্কিন বাহিনী ইরানের ওপর অতিরিক্ত হামলা চালিয়েছে।

এই হামলাগুলো এমন সময় চালানো হলো যার মাত্র কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ অবসানের জন্য ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক 'শেষ' হয়ে গেছে এবং বুধবার যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানে আবারও হামলা চালাবে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

তামান্না রুপা/অমিয়/