ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
চারঘাটে শিশু ধর্ষণের ৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ধর্ষক ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়া সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ফ্রান্সের বিপক্ষে মহালড়াইয়ে সাইবারিকে হারাচ্ছে মরক্কো সিরাজগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু নোয়াখালীতে ফিফা সভাপতিসহ রেফারির বিরুদ্ধে মামলার আবেদন গোমতীর পানি বাড়ছে, কুমিল্লার চরাঞ্চলে তলিয়ে গেছে ফসল আনোয়ারায় পানিবন্দি অর্ধশতাধিক গ্রাম, সহস্রাধিক পরিবারকে ত্রাণ বিতরণ বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে জাস্টিন বিবার প্রথমবার সিনেমায় শাহরুখ সুহানা এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেল ‘দ্য পিট’ বদনজর লাগলে যে দুটি কাজ করবেন স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা সাজানোর চেষ্টা, গ্রেপ্তার স্বামী ময়মনসিংহে শিশু হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, একজনের কারাদণ্ড বিশ্বকাপ ফাইনাল মাতাবেন যারা ইরানে ২০ গুণ বড় মার্কিন হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প টেক্সাসে ‘চেতনাতে নজরুল’: হৃদি হকের ব্যতিক্রমী সংগীত-নাট্য উপস্থাপনা ঘুষ নিয়ে ধরা বিমান কর্মকর্তা রাশেদ দণ্ডিত রিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় নতুন ধারণা দিচ্ছে ডক্টরস২৪ জামালপুরে গৃহবধূ হত্যায় ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড চীনে বন্যায় নিহত ৩৯ আর্জেন্টিনার সঙ্গে বিতর্কিত ম্যাচের পর কোচ নিয়ে বড় পদক্ষেপ মিসরের মিসর-আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে রেফারিদের পাশে কলিনা কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বর্ষায় সঙ্গে রাখতে হবে যেসব জিনিস পর্তুগালের নতুন কোচ হতে যাচ্ছেন জর্জ জেসুস! আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যেও স্থিতিশীল: এডিবি আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফ্যাটি লিভারের চিকিৎসায় ওষুধের কার্যকারিতা

শেখ হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয়! প্রশ্ন অভিষেকের

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০১:০৮ পিএম
শেখ হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয়! প্রশ্ন অভিষেকের
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনি ইশতেহার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাহের ১৫ দফা প্রতিশ্রুতিকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে অভিষেক প্রশ্ন তোলেন, বাংলাকে (পশ্চিমবঙ্গ) যদি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তবে গত দেড় বছর ধরে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছে মোদি সরকার? এর পেছনে কোন শিল্পপতির স্বার্থ লুকিয়ে আছে, সেই জবাবও তলব করেন তিনি। পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, জাতীয় নাগরিক পঞ্জী (এনআরসি) এবং জাতীয় নিরাপত্তায় কেন্দ্রের ব্যর্থতা নিয়েও শাহের কড়া সমালোচনা করেন অভিষেক।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল শুক্রবার বাংলায় এসে বিজেপির নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই ইশতেহার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা মেট্রোপলিটনের তৃণমূল ভবনে সংবাদ সম্মেলন করে শাহের প্রতিটি প্রতিশ্রুতির কড়া জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

সংবাদ সম্মেলনের শুরুতেই অভিষেক আগের নির্বাচনের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপির ইশতেহারের নাম ছিল ‘সোনার বাংলা’। কিন্তু এবার সেই নাম কোথাও নেই । তার মানে কি বিজেপি ধরে নিয়েছে, বাংলা ইতোমধ্যেই সোনার বাংলায় পরিণত হয়েছে? তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের দাবি, গত কয়েক মাসে ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচন কমিশন ও বিজেপি রাজ্যে যে প্রহসন চালিয়েছে, তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল, ইশতেহার প্রকাশের আগে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। 

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া প্রসঙ্গে পরিসংখ্যান তুলে ধরে অভিষেক বলেন, প্রথম ও দ্বিতীয় তালিকা এবং অমীমাংসিত নাম মিলিয়ে রাজ্য থেকে প্রায় ৯০ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৬৩ শতাংশই হিন্দু বাঙালি। আসামের এনআরসি প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বিজেপি বারবার বাঙালিদের টার্গেট করেছে। আসামে ১৯ লাখের মধ্যে ১২ লাখ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ষড়যন্ত্র হয়েছিল। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বললে বা নিজেদের পছন্দের খাবার খেলে হেনস্তার শিকার হতে হয় বলেও তিনি অভিযোগ করেন। আসামের মুখ্যমন্ত্রীর উদাহরণ টেনে অভিষেক বলেন, যারা বাঙালিদের বিরুদ্ধে কথা বলেছে, বিজেপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে পুরস্কৃত করেছে।

অমিত শাহের মন্তব্যের তীব্র সমালোচনা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বিজেপি প্রকাশ্যে কার্যত স্বীকার করে নিয়েছে যে তারা ক্ষমতায় এলে বাংলা পরিচালিত হবে দিল্লি ও গুজরাট থেকে। শাহের ‘বাংলাদেশ’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেকের পাল্টা প্রশ্ন, বাংলাকে যদি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখা হয়, তবে দেড় বছর ধরে সে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোদি সরকার কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছে? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি বাংলাদেশে হিন্দু সাধুদের ওপর যখন অত্যাচার হয়েছে, তখন কেন্দ্র কী ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল, সেই জবাবও তলব করেন অভিষেক।

অনুপ্রবেশ রুখতে বিজেপির কড়া অবস্থানের প্রতিশ্রুতির পাল্টা জবাব দেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি মনে করিয়ে দেন, ১০ বছর ধরে একই কথা বলে আসছে গেরুয়া শিবির। জাতীয় নিরাপত্তা রক্ষায় কেন্দ্রের ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। খোদ রাজধানী দিল্লিতে বিস্ফোরণ ঘটছে। দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা সত্ত্বেও কেন এই ব্যর্থতা? এই প্রশ্ন তুলে অমিত শাহকে নিশানা করেন তিনি।

দুর্নীতি ও আইনশৃঙ্খলা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার যে দাবি বিজেপি করেছে, তাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, প্রায় ৭৫৭ দিন আগে তিনি আবাস যোজনা ও ১০০ দিনের কাজের বকেয়া টাকার শ্বেতপত্র চেয়েছিলেন, যা কেন্দ্র আজও দিতে পারেনি। অভিষেকের দাবি, ইডি-সিবিআইয়ের খাতায় নাম থাকা দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতারাই এখন বিজেপিতে গিয়ে ‘ধোয়া তুলসীপাতা’ হয়ে গেছেন। শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা, প্রেমা খাণ্ডু বা নারায়ণ রাণের মতো নেতাদের পাশে বসিয়ে বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে, যা সাধারণ মানুষের কাছে লোক হাসানোর শামিল।

পাশাপাশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা এবং সপ্তম বেতন কমিশন দেওয়ার যে প্রতিশ্রুতি অমিত শাহ দিয়েছেন, তারও কড়া জবাব দেন তৃণমূল নেতা। তিনি জানান, গত ৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় যে বাজেট পেশ করা হয়েছে, সেখানেই সপ্তম পে-কমিশনের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। ১৯৪৬ ও ১৯৫৯ সালের পে-কমিটির ইতিহাস তুলে ধরে অভিষেক বলেন, রাজ্য সরকার ইতোমধ্যেই সেই ঘোষণা করে দিয়েছে, যা স্বরাষ্ট্রমন্ত্রী জানেনই না। না জেনেই তিনি প্রতিশ্রুতি বিলি করছেন বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপির ১৫ দফা ইশতেহারে কী আছে 
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল কলকাতায় ‘সংকল্প পত্র’ নামে ১৫ দফার একটি নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছেন। এই ইশতেহারে জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অমিত শাহের মতে, এই ইশতেহার পশ্চিমবঙ্গকে বর্তমানের নিরাশা থেকে মুক্তি দিয়ে ‘বিকশিত ভারত’-এর রোডম্যাপ অনুযায়ী নতুন দিশা দেখাবে এবং রবীন্দ্র জয়ন্তীর পুণ্যলগ্নে একটি সমৃদ্ধ বাংলা গড়ে তুলবে।

ইশতেহারে নারী ও যুবসমাজের জন্য একগুচ্ছ আর্থিক ও সামাজিক সুবিধার প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে সরকারি চাকরিতে নারীদের জন্য ৩৩ শতাংশ কোটা এবং তাদের মাসিক ভাতা বাড়িয়ে ৩ হাজার টাকা করার বিষয়টি অন্যতম। বেকার যুবক-যুবতীদের জন্য মাসে ১ হাজার ৫০০ টাকা ভাতা প্রদানের পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ১৫ হাজার টাকা এবং নতুন স্টার্ট-আপ শুরুর জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়া উচ্চশিক্ষায় উৎসাহিত করতে অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির সময় ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকার করেছে দলটি। সূত্র: আনন্দবাজার পত্রিকা, ইটিভি ভারত

ইরানে ২০ গুণ বড় মার্কিন হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম
ইরানে ২০ গুণ বড় মার্কিন হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের ওপর পূর্বের তুলনায় ২০ গুণ বড় আকারের ভয়াবহ মার্কিন বিমান হামলার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ট্রাম্প।

টানা দ্বিতীয় দিনের মতো মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সময় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এই বিমানঘাঁটির কিছু অংশ ব্যবহার করেছিল। ট্রাম্প তার হুমকিও আরও জোরদার করেছেন এবং সাংবাদিকদের বলেছেন, ‘হরমুজ প্রণালীতে তেহরান যেভাবে জাহাজ লক্ষ্য করে হামলা চালায়, তার চেয়ে ২০ গুণ বেশি কঠোরভাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।’

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে বুশেহরে অবস্থিত ইরানের প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কমপ্লেক্সের পাশাপাশি গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী চাবাহার, কোনারক, বন্দর আব্বাস এবং সিরিক অন্যতম। এ ছাড়াও ইরানশাহরে অবস্থিত একটি প্রধান বিমান ঘাঁটিও মার্কিন সামরিক বাহিনীর তীব্র হামলার শিকার হয়েছে।

উল্লেখ্য, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে সাম্প্রতিক ইরানি হামলা এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আক্রমণের জবাবে ওয়াশিংটন এই পাল্টা জোরালো সামরিক অভিযান শুরু করে।

প্রেসিডেন্ট ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরানের সঙ্গে পূর্বের যুদ্ধবিরতির চুক্তিটি এখন পুরোপুরি ‘অকার্যকর’ হয়ে গেছে। সূত্র:  এনডিটিভি

আজহার/

চীনে বন্যায় নিহত ৩৯

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
চীনে বন্যায় নিহত ৩৯
টাইফুন মেসাক-এর কারণে বাঁধ ভেঙে যাওয়ার পর উদ্ধারকর্মীরা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন/ সংগৃহীত

চীনে ঝড় মেসাক-এর প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে নাননিং শহরের ডেপুটি মেয়র ডিং উই এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মৃতের সংখ্যা ছয়জন বলা হলেও বাঁধ ভেঙে যাওয়ার পর তা ৩৯ জনে পৌঁছায়।

তিনি জানান, শুধু নাননিং শহরের বাঁধ ভাঙার ঘটনাতেই ২৬ জন প্রাণ হারিয়েছেন। গুয়াংশি অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে জলাধারগুলো উপচে পড়ে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

ছবি: সংগৃহীত

বন্যার কারনে এলাকাগুলো থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পানিতে আটকেপড়া মানুষদের উদ্ধারে ড্রোন এবং নৌকা ব্যবহার করা হচ্ছে।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, গুয়াংশির দক্ষিণাঞ্চলে কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণ হয়েছে। কিছু এলাকায় ১০ থেকে ৪০ সেন্টিমিটার এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ৯০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উদ্ধারকাজে আট হাজারেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। তীব্র স্রোত এবং ভাসমান ধ্বংসস্তূপের মধ্যেই উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

শহরের ডেপুটি মেয়র জানিয়েছেন, বন্যার পানি কমতে শুরু করেছে, তবে দুই দিন কিছু এলাকায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাননিংয়ের আওতাধীন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হেংঝু শহরে কাদা-আবর্জনা পরিষ্কার এবং জীবাণুনাশক ছিটানোর জন্য কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়া সড়ক মেরামতের কাজ চলছে এবং ইতোমধ্যে ৬০ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎসংযোগ পুনস্থাপন করা হয়েছে। সূত্র: আল জাজিরা

তামান্না রুপা/

মাঝ আকাশে প্রশিক্ষকের আত্মহত্যা, বিমান অবতরণ শিক্ষানবীসের

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
মাঝ আকাশে প্রশিক্ষকের আত্মহত্যা, বিমান অবতরণ শিক্ষানবীসের
ছবি: সংগৃহীত

মাঝ আকাশেই চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক অভিজ্ঞ পাইলট। আর ককপিটে বসা প্রশিক্ষকের এমন আকস্মিক ঘটনার পর মানসিক ধাক্কা সামলে একাই বিমানটিকে নিরাপদে অবতরণ করান ২২ বছর বয়সি এক অনভিজ্ঞ  শিক্ষানবীস।

মঙ্গলবার (৭ জুলাই) আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটরের কার্যালয় বলেন, গত শনিবার এ ঘটনাটি ঘটে।

নিহত পাইলটের নাম লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো (৪২), যিনি অত্যন্ত অভিজ্ঞ একজন ফ্লাইট ইন্সট্রাক্টর ছিলেন।

সংবাদমাধ্যম টিএনের প্রতিবেদন অনুযায়ী, বেরতাজ্জো ‘সেসনা ১৫০’ মডেলের একটি প্রশিক্ষণ বিমানে রোজারিও নামের ২২ বছর বয়সি এক ছাত্রকে নিয়ে আকাশে উড়ছিলেন। জবানবন্দিতে শিক্ষার্থী রোজারিও জানান, মাঝ আকাশে থাকা অবস্থায় বেরতাজ্জো আকস্মিক নিজের মাথার হেডসেট এবং সিটবেল্ট খুলে ফেলেন। এরপর বিমানের দরজা খোলার আগে তিনি ছাত্রকে ‘তুমি জানো তোমাকে কী করতে হবে, চালিয়ে যাও’ বলেই চলন্ত বিমান থেকে নিচে ঝাঁপিয়ে পড়েন। পরে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

বেরতাজ্জো যে ‘ফ্লাইং প্যারট কর্ডোবা’ ফ্লাইং স্কুলে কর্মরত ছিলেন, তার পরিচালক এদুয়ার্দো আলভারেজ সংবাদমাধ্যমকে বলেন, ‘বেরতাজ্জো অত্যন্ত চমৎকার হাসিখুশি একজন মানুষ ছিলেন। সেদিন সকালেই তিনি আরেক ছাত্রকে নিয়ে সফলভাবে ফ্লাইট পরিচালনা করেছিলেন। তিনি যে এমন কিছু করতে পারেন, তার কোনো আভাসই ছিল না।’

আলভারেজ আরও বলেন, ‘ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ছুটে চলা কোনো গাড়ির দরজা খোলার চেষ্টা করার মতোই কঠিন ছিল কাজটি। পাশে শিক্ষার্থী থাকা অবস্থায় কিভাবে তিনি এই মর্মান্তিক সিদ্ধান্তটি নিলেন, তা ব্যাখ্যা করা অসম্ভব।’

এ দিকে প্রশিক্ষকের এমন আকস্মিক আত্মহননে, আকাশেই সম্পূর্ণ হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছিলেন রোজারিও। তবে অবিশ্বাস্য মানসিক শক্তি ও সাহসের পরিচয় দিয়ে বিমানটিকে অক্ষত অবস্থায় নিরাপদে অবতরণ করান তিনি।

উল্লেখ্য, নিহত লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো কেবল আর্জেন্টিনাতেই নয়, প্রতিবেশী দেশ চিলিতেও দীর্ঘদিন ফ্লাইট প্রশিক্ষক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন।

থিওটোনিয়াস/

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা, নিহত ৩

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:০৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা, নিহত ৩
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে দেশটির খুজেস্তান প্রদেশের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতি জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) সকালে আহভাজের উপকণ্ঠে একটি স্থানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনার বরাত দিয়ে হায়াতি সাংবাদিকদের বলেন, 'এই হামলায় তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।'

তিনি আরও জানান, বর্তমানে উদ্ধারকারী ও মেডিকেল টিম ঘটনাস্থলে কাজ করছে।

এর আগে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল যে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার ইরানি সক্ষমতাকে আরও দুর্বল করতে মার্কিন বাহিনী ইরানের ওপর অতিরিক্ত হামলা চালিয়েছে।

এই হামলাগুলো এমন সময় চালানো হলো যার মাত্র কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ অবসানের জন্য ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক 'শেষ' হয়ে গেছে এবং বুধবার যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানে আবারও হামলা চালাবে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

তামান্না রুপা/অমিয়/

মার্কিন সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ পড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাল সিরিয়া

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
মার্কিন সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ পড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাল সিরিয়া
ছবি: সংগৃহীত

সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়ায় মার্কিন প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দামেস্ক। এই পদক্ষেপকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি 'গুরুত্বপূর্ণ অগ্রগতি' হিসেবে উল্লেখ করেছে দেশটি।

তুরস্কের রাজধানী আঙ্কারায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের পর ওয়াশিংটনের পক্ষ থেকে এই ঘোষণা আসে।

পরবর্তীতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন এই সিদ্ধান্ত এবং ট্রাম্পের পক্ষ থেকে কংগ্রেসকে দেওয়া আনুষ্ঠানিক নোটিশকে স্বাগত জানায়।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'এই পদক্ষেপটি সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং যৌথ স্বার্থের ওপর ভিত্তি করে সিরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।'

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনা বাড়বে। সেই সঙ্গে এটি দেশ পুনর্গঠনের পরিবেশ তৈরি করবে, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।' এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে সিরিয়া।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ৪৫ দিনের কংগ্রেসনাল নোটিশ পিরিয়ড শেষে সিরিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকা থেকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ইচ্ছা কংগ্রেসকে জানিয়েছেন।

রুবিও এক বিবৃতিতে বলেন, 'সিরিয়ার জনগণকে একটি ভালো ভবিষ্যৎ গড়ার সুযোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের এটি আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ।'

তিনি আরও যোগ করেন, 'সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের পথ উন্মুক্ত হবে, সিরিয়াকে নতুন করে গড়ে তোলার সুযোগ দেবে এবং দেশটির জনগণের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।'

আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প এবং আল-শারার মধ্যকার বৈঠকের পর এই ঘোষণাটি আসে।

ওই বৈঠকেই মার্কিন প্রেসিডেন্ট সিরিয়াকে এই তালিকা থেকে বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

উল্লেখ্য, বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ওপর থেকে বেশিরভাগ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও, ১৯৭৯ সাল থেকে দেশটি ওয়াশিংটনের সন্ত্রাসবাদী তালিকায় অন্তর্ভুক্ত ছিল। সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে এই তালিকাটিকে অন্যতম প্রধান বাধা হিসেবে দেখা হতো।সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

তামান্না রুপা/অমিয়/