ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে ১৫০ গোল স্পর্শ করল ফ্রান্স যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করতে দেওয়া যাবে না: এরদোয়ানের হুঁশিয়ারি পররাষ্ট্রনীতি থেকে দূরে থাকার সুযোগ নেই: কিয়ার স্টারমার জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা যুক্তরাষ্ট্রে ‘কমিউনিস্ট হুমকির’ সমালোচনা ট্রাম্পের বরিশালে তরুণদের ঘিরে মাদকের বিস্তার ২৫ আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো গ্রহ ইউক্রেনের কোস্তিয়ান্তিনিভকা দখলের দাবি রাশিয়ার, জেলেনস্কির নাকচ সারজিসের বিরুদ্ধে অভিযোগ দিলেন জুলাই শহিদের মা সর্বাধিক গোল দিয়ে মেসির সমকক্ষ হলেন এমবাপ্পে রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ উত্তরা মোটর্স নিয়ে এলো নতুন ইসুজু লাক্সারি এনকিউআর বাস উচ্চতার চ্যালেঞ্জে ইংল্যান্ড, দুর্দান্ত ছন্দে মেক্সিকো ভারতে জনপ্রিয় হচ্ছে নতুন আধ্যাত্মিক ট্রেন্ড ‘ভজন ক্লাবিং’ সুশাসন চর্চা থেকে অবিচল আস্থা: ব্র্যাক ব্যাংক কয়লার ময়লায় টিকে থাকার সংগ্রাম বেনাপোল বন্দরে রাজস্বে বড় ধাক্কা, ঘাটতি ৪৭৩১ কোটি টাকা সেতুর বদলে মেলে শুধু আশ্বাস কুষ্টিয়ায় পানির অভাবে বিপাকে পাটচাষিরা ‘ওপেন সিক্রেট’ মাদক ৫ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ৫ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ৭৯৭৫ কোটির প্রকল্পে ২৮৪ কোটি টাকা অনিয়ম কেপ ভার্দেকে স্যালুট চোট, লড়াই ও ফিরে আসা ৫ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি জার্মানির কোচ হতে প্রস্তুত ক্লপ কোয়ার্টার ফাইনালে মরক্কোকে পেল ফ্রান্স, ম্যাচ কবে-কখন? এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

জামানত হারালেন তিনবারের এমপি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ এএম
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ এএম
জামানত হারালেন তিনবারের এমপি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে নেমে জামানত হারিয়েছেন ঈশ্বরগঞ্জ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ফখরুল ইমাম। নিয়ম অনুযায়ী, মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেলে জামানত ফেরৎ পান প্রার্থীরা কিন্তু তিনি বিধি মাফিক সে পরিমাণ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।

উপজেলায় মোট ভোট পড়েছে ১ লাখ ৯২ হাজার ৬শ ৯২টি। যার শতকরা হার ৫৫.৭১ শতাংশ। ধানের শীষ নিয়ে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫শত ৭৭ ভোট, ১১ দলীয় জোটের ড. আওরঙ্গজেব বেলাল ছাতা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭শত ৯১ ভোট, বিএনপি থেকে পদত্যাগকৃত সাবেক এমপি  ইসলামি আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী শাহ্ নূরুল কবীর শাহীন পেয়েছেন ৩২ হাজার ৭শ ৩৪ ভোট। আর জা.পার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম লাঙ্গল প্রতীকে মাত্র ১ হাজার ৭ শত ১৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন ফখরুল ইমাম। তিনি ১৫৩ ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে ৪র্থ, ১০ম ও ১১তম জাতীয় সংসদের এমপি ছিলেন।

নাঈম/

সারজিসের বিরুদ্ধে অভিযোগ দিলেন জুলাই শহিদের মা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:০৭ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৯:০৮ এএম
সারজিসের বিরুদ্ধে অভিযোগ দিলেন জুলাই শহিদের মা
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বিরুদ্ধে অভিযোগ তুলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনেন। তিনি বলেন, ‘একাধিকবার অনুরোধ করার পরও অসুস্থ ছেলের চিকিৎসার বিষয়ে সারজিস আলমের কাছ থেকে কোনো কার্যকর সহযোগিতা পাইনি।’

গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে জাহিদের মা ফাতেমা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ ফ্যাসিস্টের দোসরদের গুলিতে নিহত হন। সেই শোক কাটিয়ে ওঠার আগেই ১৪ দিনের মাথায় তার ১৩ বছর বয়সী ছোট ছেলে জিসানের তৃতীয় স্তরের ক্যানসার ধরা পড়ে। পরে ২০২৫ সালের ১৮ মার্চ ক্যানসারে আক্রান্ত হয়ে তার স্বামী মারা যান। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সারজিসের সঙ্গে আমার চারবার দেখা হয়েছে। সারজিস আমার বাসায়ও গিয়েছিল। আমি তাকে বলেছিলাম, আমার ছেলের অস্ত্রোপচারটা যেন বিদেশে, বিশেষ করে সিঙ্গাপুরে করানোর ব্যবস্থা করে দেয়। কিন্তু কোনো সহযোগিতা পাইনি।’ তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টার কাছে তিনবার গিয়েছিলাম। কিন্তু সেখান থেকেও কোনো সহায়তা পাইনি।’ তার ভাষায়, ‘আমার সন্তান চিকিৎসা পায়নি, কারণ সে একজন শহিদের ভাই।’

তবে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কঠিন সময়ে বিএনপি তার পরিবারের পাশে দাঁড়িয়েছে। লন্ডনে থাকা অবস্থায়ও তারেক রহমান তার অসুস্থ ছেলের খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা দিয়েছেন। ফাতেমা জানান, ক্যানসার আক্রান্ত ছেলের দুটি অস্ত্রোপচার বিএনপির সহযোগিতায় সম্পন্ন হয়েছে। চিকিৎসার প্রয়োজন হলে দ্রুত সহায়তাও পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্যের শেষদিকে শহিদ পরিবারের পুনর্বাসন ও সম্মানজনক জীবনযাপনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা সন্তানকে আর ফিরে পাব না। শুধু চাই বিচার হোক এবং শহিদ পরিবারগুলো যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারে।’

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী: গণরায় বাস্তবায়নে জামায়াতের গণমিছিল

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম
জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী: গণরায় বাস্তবায়নে জামায়াতের গণমিছিল
ছবি: খবরের কাগজ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন ও গণরায় বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (৪ জুলাই) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ছাত্র-জনতা যে ঐতিহাসিক গণরায় দিয়েছেন, তা যেকোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিবাদের দোসর ও কোনো অপশক্তি যেন দেশের এই স্থিতিশীলতাকে নষ্ট করতে না পারে, সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। 

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক আমীর রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবু জার গিফারী, সেক্রেটারি আবু বক্কর, নায়েবে আমীর মোখলেসুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব।

পরে পৌরসভার সামনে থেকে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।

আসাদুল্লাহ/নাঈম

ফুলবাড়িয়া সুপার মার্কেটে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৮ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম
ফুলবাড়িয়া সুপার মার্কেটে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ (নগর প্লাজা-২) এর ব্যবস্থাপনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছুরিকাঘাতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন।

শনিবার (৪ জুন) বিকেলে সাড়ে ৫টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ফ্লাইওভারের নিচে এলাকায় এ সংঘর্ষ ঘটে।

এ সংঘর্ষে ওই মার্কেটের মোবাইল পার্টস ব্যবসায়ী কবির আহমেদসহ (৪৫) কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা সমবায় কার্যালয়, ঢাকার নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি ফুলবাড়িয়া সুপার মার্কেটের-২ দায়িত্ব গ্রহণের উদ্যোগ নিলে আগের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে বিরোধ দেখা দেয়। অভিযোগ রয়েছে, আগের কমিটির সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার সম্পৃক্ততা রয়েছে।

এদিকে, মার্কেটের একাধিক ব্যবসায়ীর অভিযোগ করেন, কিছু ব্যক্তি নিজেদের জামায়াতের নেতা পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। তারা ভয়ভীতি দেখিয়ে মার্কেটের করিডোর ও খালি জায়গায় অস্থায়ী দোকান বসানোর চেষ্টা করছিলেন। এসব ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।

মার্কেটের ব্যবসায়ীদের দাবি, শনিবার বিকেল পৌনে ৬টার দিকে জামায়াতের পূর্বঘোষিত একটি মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হামলার অভিযোগকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সংঘর্ষের একপর্যায়ে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে মোবাইল পার্টস ব্যবসায়ী কবির আহমেদ ছুরিকাঘাতে আহত হন। 

ঢামেক হাসপাতালে আহতের সহকর্মী আক্তার হোসেন জানান, কে বা কারা কবিরের কোমরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তিনি জানান, আহত কবির আহমেদ মুন্সিগঞ্জের সদরের বাংলাবাজার এলাকার তৌহিদ হোসেনের ছেলে। তিনি ওই মার্কেট ইউনিটের সভাপতি ও জামাতের রোকন।  

এ বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক খবরের কাগজকে বলেন, শুনেছি, দুই গ্রপের মধ্যে মার্কেট ব্যবস্তাপনা নিয়ে বিরোধ চলছিল। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

শেখ জাহাঙ্গীর/রিফাত/

নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগকর্মী আটক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগকর্মী আটক
পারভেজ শান্ত। ছবি: খবরের কাগজ

নোয়াখালীর বেগমগঞ্জে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে পারভেজ শান্ত নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুরে চৌমুহনী পূর্ব বাজারের হাসেম মিয়ার পোল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যানার ও ক্রিকেট স্ট্যাম্প জব্দ করা হয়।

আটক পারভেজ শান্ত চৌমুহনী এলাকার বাসিন্দা এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌমুহনী পূর্ব বাজারের হাসেম মিয়ার পোল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল কর্মী জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের উপস্থিতির খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ব্যানার ও ক্রিকেট স্ট্যাম্পসহ পারভেজ শান্তকে আটক করা হয়।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, আটক ছাত্রলীগকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হবে। তদন্ত করে বাকিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মজনু/রিফাত/

৬ জুলাই থেকে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম
৬ জুলাই থেকে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন। ছবি: খবরের কাগজ।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ জুলাই থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এ পদযাত্রা শুরু হবে।

শনিবার (৪ জুলাই) বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

কর্মসূচির উদ্বোধনী দিনে দলের শীর্ষ নেতারা একযোগে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পদযাত্রায় অংশ নেবেন। উত্তরাঞ্চলে কর্মসূচির নেতৃত্ব দেবেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যদিকে দক্ষিণাঞ্চলে নেতৃত্ব দেবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপি জানায়, ‘জুলাই পদযাত্রা ২০২৬’-এর মাধ্যমে শহিদদের আত্মত্যাগ স্মরণ, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তুলে ধরা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

এনসিপি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

রাজু/রিফাত/