ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
হলুদের ফাঁদে ১৮ তারকা ফ্রান্স-মরক্কো লড়াই অনলাইনে দেখবেন যেভাবে কেন গুগলে নিজের নাম সার্চ দিতে বললেন আর্লিং হালান্ড? দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ ডিফেন্ডার মাশহাদে সমাহিত হলেন খামেনি ফ্রান্স-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০ হামে মৃত্যু ৭৪৭, এক দিনেই শনাক্ত ৯৪৬ মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ মুনিরের সঙ্গে আরাঘচির ফোনালাপ, মার্কিন বক্তব্যের কড়া সমালোচনা সাঙ্গু নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রীয় শোকযাত্রা শেষে মাশহাদে খামেনির মরদেহ সিএফমোটো ও ব্রেম্বোর নতুন অধ্যায় শুরু রাঙামাটিতে পাহাড়ধসের মধ্যেই বন্যার আশঙ্কা উখিয়ার পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ সচিব গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, পুলিশসহ আহত ১২ দুই দিন পর ফিরলেন সাজেকে আটকে পড়া ১৫০ পর্যটক চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮ সাতকানিয়ায় পানিবন্দি ৮ নারী ও শিশুকে উদ্ধার করলেন এসিল্যান্ড ইরান হামলা না থামালে যুক্তরাষ্ট্রের হামলা আরও ভয়ানক হবে: ট্রাম্প চট্টগ্রাম-২ আসনের এমপি হলেন সরোয়ার আলমগীর চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ফেরত ২ জন রিমান্ডে লাল কার্ডের রাজা এবার ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত, আশাবাদ ব্যক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দুইটি বিল প্রত্যাহার

কেমন হবে এইচএমডি হাইপার স্মার্টফোন?

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৬:৩৩ পিএম
কেমন হবে এইচএমডি হাইপার স্মার্টফোন?
ছবি: সংগৃহীত

ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবালের মালিকানাধীন স্মার্টফোন নির্মাতা কোম্পানি নোকিয়া সম্প্রতি ভারতের বাজারে এনেছে ‘এইচএমডি ক্রেস্ট’ ও ‘এইচএমডি ক্রেস্ট ম্যাক্স’ স্মার্টফোন। প্রতিষ্ঠানটি ‘এইচএমডি বার্বি’ ফোনসহ অন্যান্য স্মার্টফোনেরও কাজ করছে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক টিপস্টার ‘এইচএমডি হাইপার’ নামে আরেকটি আসন্ন স্মার্টফোনের কিছু তথ্য প্রকাশ করেছে।

গত মাসে এইচএমডি গ্লোবাল প্রথমবারের মতো জনসাধারণের সামনে  উপস্থাপন করে স্মার্টফোনটি। ‘নোকিয়া লুমিয়া-ইন্সপায়ার্ড এইচএমডি স্কাইলাইন’-এর সঙ্গে অনেকটাই মিল রয়েছে ফোনটির। এতে রয়েছে ফ্ল্যাট ডিসপ্লে ও বড় বেজেল। ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে ওলেড প্যানেল, যার রেজ্যুলুশন এফএইচডি-প্লাস ও রিফ্রেশ রেট ১২০ হার্জ।

এতে আরও রয়েছে- স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান প্রসেসর, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সুবিধা। ফোনটিতে মাইক্রোএসডি কার্ড স্লটও থাকবে বলে জানা গেছে।

ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সঙ্গে আসবে বলে জানা গেছে। এর সঙ্গে থাকবে ১৩ ও ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ওই টিপস্টার দাবি করেছেন, ডিভাইসটিতে ৬০ এফপিএসে এফএইচডি ভিডিও ধারণ করা যাবে। একই সঙ্গে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকবে। প্রাইমারি ক্যামেরা ৩০ এফপিএসে সর্বোচ্চ ফোর-কে ভিডিও ধারণ করা যাবে। জানা গেছে, এতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা থাকবে। ব্যাটারির সক্ষমতা হতে পারে ৪ হাজার ৭০০ মিলি অ্যাম্পিয়ার। এইচএমডি হাইপার স্মার্টফোন কবে নাগাদ বাজারে আসবে তা এখনো জানা যায়নি। সূত্র: গিজমোচায়না

দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন
ভিভো ওয়াই৫০০। ছবি: সংগৃহীত

স্মার্টফোনে দিনভর চার্জ না থাকার সমস্যা প্রযুক্তিপ্রেমীদের অন্যতম বড় একটি চিন্তার কারণ। এই সমস্যা সমাধানে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো উন্মোচন করেছে নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি। 

ভিভো জানিয়েছে, একবার ফুল চার্জে ফোনটিতে টানা ১০ ঘণ্টা পাবজি গেম খেলা, সাড়ে ১৩ ঘণ্টা নেভিগেশন এবং ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যাবে। দীর্ঘ সময় ব্যবহারের পরও এতে প্রায় ৪০ শতাংশ চার্জ অবশিষ্ট থাকে। বড় ব্যাটারির পাশাপাশি এতে রিভার্স ও বাইপাস চার্জিং সুবিধা রয়েছে। এছাড়া এর রয়েছে ৬ বছরের দীর্ঘস্থায়ী ব্যাটারি হেলথ গ্যারান্টি।

দৃষ্টিনন্দন ডিজাইনের ভিভো ওয়াই৫০০ ফোনে রয়েছে ১.৩৫ মিলিমিটার আল্ট্রা-ন্যারো বেজেলের ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। চোখের সুরক্ষায় রয়েছে আই প্রোটেকশন মোড। মসৃণ ও গতিশীল পারফরম্যান্সের জন্য এতে ৬ ন্যানোমিটারের আল্ট্রা স্মুথ প্রসেসর দেওয়া হয়েছে, যার আনটুটু স্কোর ৬ লাখ ৮০ হাজার।

ফোনটি পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু আকর্ষণীয় রঙে বাজারে এসেছে। পানির নিচে ছবি তোলার জন্য এতে আইপি৬৯ রেটিং এবং সুরক্ষার জন্য অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য পেছনে ৫০ মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। সাথে আছে অরিজিন ওএস ৬ এবং এআই ইরেজ ২.০ ফিচার।

বাংলাদেশে ভিভো ওয়াই৫০০ স্মার্টফোনটি দুটি ভিন্ন সংস্করণে পাওয়া যাচ্ছে। এর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৩  হাজার ৯৯৯ টাকা। গত ৮ জুলাই থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য ভিভো ও মিনিসোর বিশেষ গিফট সেট রয়েছে।

স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যাবে ‘ক্লড কোওয়ার্ক’

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম
স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যাবে ‘ক্লড কোওয়ার্ক’
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক চলতি বছরের শুরুতে ‘ক্লড কোওয়ার্ক’ নামে বিশেষ ফিচার চালু করে। গত মার্চে সফটওয়্যারটির প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হয়। এবার অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের স্মার্টফোনেও এটি নিয়ন্ত্রণের সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। ক্লড অ্যাপটি হালনাগাদ (আপডেট) করলে সাইডবারে নতুন একটি ‘কোওয়ার্ক’ ট্যাব দেখা যাবে।

তবে স্মার্টফোনে যুক্ত হওয়ার অর্থ এই নয় যে, অ্যানথ্রোপিকের এই এআই দিয়ে ফোনের কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করা যাবে। বরং ব্যবহারকারী বাইরে থাকলেও তার কম্পিউটারে ক্লড কী কাজ করছে, তা স্মার্টফোনের মাধ্যমে নজরদারি করা যাবে। অ্যানথ্রোপিক জানিয়েছে, কোওয়ার্ক সুবিধাটি এমনভাবে হালনাগাদ করা হয়েছে, যেন এটি ডিভাইসের ব্যাকগ্রাউন্ডেও কাজ করতে পারে।

আগে ক্লড দিয়ে কোনো কাজ করতে চাইলে ডিভাইসে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের প্রয়োজন হতো। কিন্তু এখন কোনো কাজ সম্পন্ন করার জন্য ব্যবহারকারীর অনুমতির প্রয়োজন হলে, ক্লড সরাসরি স্মার্টফোনে নোটিফিকেশন পাঠাবে। সেখান থেকে ব্যবহারকারী কাজের পরবর্তী নির্দেশ দিতে পারবেন। ব্যবহারকারীর নিজস্ব পর্যালোচনা ও সরাসরি অনুমোদন ছাড়া কোনো কাজ চূড়ান্ত করবে না এআই মডেলটি।

আগামী দিনে নিজেদের চ্যাটবটের সঙ্গে কোওয়ার্ক সুবিধাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে অ্যানথ্রোপিকের। এর ফলে ব্যবহারকারীরা নির্দিষ্ট একটি প্ল্যাটফর্ম থেকে ক্লডের সঙ্গে কথোপকথন চালাতে পারবেন এবং কম্পিউটারের কাজের নির্দেশ দিতে পারবেন। এ পরিবর্তন প্রথমে ক্লডের ওয়েব প্ল্যাটফর্ম ও ডেস্কটপ অ্যাপে দেখা যাবে।

এ ছাড়া ‘প্রজেক্টস’ ও ‘আর্টিফ্যাক্টস’ সুবিধাকে একসঙ্গে যুক্ত করারও পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। প্রজেক্টস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট বিষয়ের চ্যাট ও ফাইলগুলো গুছিয়ে রাখতে পারেন, যাতে ক্লডের ‘কনটেক্সট উইন্ডো’-এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। অন্যদিকে আর্টিফ্যাক্টস ছোট আকারের অ্যাপ বা গেম, যা ক্লড নিজে প্রোগ্রাম করতে পারে। সম্প্রতি অ্যানথ্রোপিক এই সেবাকে সহজ করলেও অনলাইনে এর ব্যবহারকারী তুলনামূলক কম। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ব্যবহারকারীদের কাছে আর্টিফ্যাক্টসকে আরও জনপ্রিয় করতে এই সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন এই মোবাইল আপডেট সবার আগে ব্যবহারের সুযোগ পাবেন ক্লডের ‘ম্যাক্স’ সাবস্ক্রাইবাররা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাধারণ প্যাকেজের গ্রাহকদের জন্যও সুবিধাটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে অ্যানথ্রোপিকের।

প্রথম এআই-চালিত সাইবার হামলা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
প্রথম এআই-চালিত সাইবার হামলা
ছবি: সংগৃহীত

ক্লাউড নিরাপত্তা প্রতিষ্ঠান সিসডিগের গবেষকরা গত সপ্তাহে ইতিহাসের প্রথম ‘এজেন্টিক র‍্যানসমওয়্যার’ হামলার তথ্য প্রকাশ করেছেন। ‘জেডপাফার’ নামের এই সাইবার হামলায় কারিগরি পর্যায়ে কোনো মানুষের সরাসরি সম্পৃক্ততা ছিল না। একটি এআই এজেন্ট এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। মানুষের মতো এটি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে সার্ভারে প্রবেশ করে, তথ্য চুরি করে ফাইল লক বা এনক্রিপ্ট করে দেয়। তবে গবেষকরা জানিয়েছেন, কারিগরি কাজে মানুষ না থাকলেও এই হামলার পেছনে মানুষের পরিকল্পনা ছিল।

সিসডিগের থ্রেট রিসার্চ বিভাগের প্রধান মাইকেল ক্লার্ক জানিয়েছেন, একজন মানুষ মূলত এই হামলার পুরো পরিকাঠামো তৈরি করেছেন। তিনি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার সেটআপ করেন এবং আক্রমণের জন্য নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করেন। এমনকি ডেটাবেজে প্রবেশের পাসওয়ার্ডও পূর্ববর্তী একটি হ্যাকিং থেকে সংগ্রহ করে ওই এআই এজেন্টকে দেওয়া হয়। তাই একে সম্পূর্ণ স্বাধীন হামলা বলা যাবে না।

হামলার কারিগরি দিকগুলো বেশ চমকপ্রদ। এআই এজেন্টটি ল্যাংফ্লো অ্যাপের একটি পরিচিত ত্রুটি ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করে। এরপর মাইএসকিউএল সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে ১ হাজার ৩০০টির বেশি কনফিগারেশন ফাইল এনক্রিপ্ট করে। এটি নিজে মুক্তিপণ বার্তা লেখে এবং বিটকয়েন ঠিকানা যুক্ত করে। পুরো প্রক্রিয়াটিতে হামলার পদ্ধতি সাধারণ হলেও এআই অত্যন্ত দ্রুত কাজ করেছে। একটি লগইন জটিলতা এটি মাত্র ৩১ সেকেন্ডে নিজে নিজে সমাধান করে ফেলে। পুরো প্রক্রিয়ায় এটি সাধারণ ভাষায় নিজের কাজের ব্যাখ্যা কোডের মন্তব্যে লিখে রেখেছিল।

তদন্তে দেখা গেছে, এজেন্টটি ওপেনএআই, অ্যানথ্রোপিক, ডিপসিক ও জেমিনাইয়ের মতো বড় এআই মডেলের এপিআই কী চুরি করেছে। তবে এগুলো ছিল চুরির অংশ, যা দিয়ে মূল হামলা চালানো হয়নি। সিসডিগ এখনও নিশ্চিত নয় কোন মডেলটি এই হামলা চালিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলা কোনো ওপেন-সোর্স এআই মডেল এর পেছনে কাজ করেছে।

কম খরচে এআই ব্যবহার করা যায় বলে গবেষকরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে একসঙ্গে হাজার হাজার স্বয়ংক্রিয় সাইবার হামলা চালানো সম্ভব হতে পারে। তবে মানুষের পরিকল্পনা ছাড়া এআই এখনো পুরোপুরি স্বাধীনভাবে বড় কোনো হামলা চালাতে পারে না। সিসডিগ মনে করছে, সস্তা হওয়ার কারণে আগামী দিনে এ ধরনের এআই-চালিত সাইবার আক্রমণ প্রযুক্তি বিশ্বে ঝুঁকি তৈরি করবে।

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে মেমোরি চিপের সংকট

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে মেমোরি চিপের সংকট
ছবি সিএমজি বাংলা

বিশ্বে এখন কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটের ফলে মেমোরি চিপের বাজারে বড় ধরনের সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণে চীনের মেমোরি চিপ নির্মাতারা তাদের উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানোর দিকে মনোনিবেশ করছে। বিশেষজ্ঞরা বলছেন, চিপ শিল্পের এই ঊর্ধ্বমুখী প্রবণতা ২০২৮ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে।
আইডিসি চায়নার রিসার্চ ম্যানেজার শিন ই-এর মতে, মেমোরি চিপের দাম বাড়ার মূল কারণ কেবল সাধারণ গ্রাহকদের চাহিদা বৃদ্ধি নয় বরং এআই চিপের উৎপাদন বাড়ার ফলে প্রচলিত চিপের ওপর তৈরি হওয়া প্রভাব বা ‘সাইফনিং ইফেক্ট’। তিনি ব্যাখ্যা করেছেন যে, চিপ নির্মাতারা তাদের উৎপাদন লাইনগুলোকে অধিক লাভজনক এআই চিপ উৎপাদনের উপযোগী করে তুলছে। যার ফলে কমছে প্রচলিত মেমোরি চিপের উৎপাদন। এদিকে, সম্ভাব্য সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ক্লাউড সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আগেভাগেই পণ্য মজুদ করতে শুরু করেছে, যা বাজারে এক ধরনের প্যানিক বায়িং বা আতঙ্কিত ক্রয়ের জন্ম দিয়েছে।
চাহিদার সঙ্গে তাল মেলাতে চীনের প্রতিষ্ঠানগুলো উৎপাদন বাড়ানোর গতি বাড়াচ্ছে। শেনজেনের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘বিউইন স্টোরেজ টেকনোলজি’ এন্টারপ্রাইজ-লেভেলের মেমোরি মডিউলের উৎপাদন সক্ষমতায় বড় বিনিয়োগ করেছে।  এই চিপ সংকটের ফলে স্যামসাং ইলেকট্রনিক্স, এসকে হাইনিক্স এবং মাইক্রনের মতো শীর্ষস্থানীয় চিপ নির্মাতাদের শেয়ারের দামও বেড়েছে। বর্তমানে এসব প্রতিষ্ঠানের বাজার মূলধন এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। সূত্র: সিএমজি বাংলা

বিশ্ববাজারে ব্যবসা বাড়াতে নতুন রূপে ‘টিপসই’

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম
বিশ্ববাজারে ব্যবসা বাড়াতে নতুন রূপে ‘টিপসই’
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘টিপসই’ নতুন ব্র্যান্ড পরিচিতি উন্মোচন করেছে। আন্তর্জাতিক বাজারে দ্রুত ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে নিজেদের নতুন করে সাজিয়েছে ইনোভেস টেকনোলজিসের এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশে তৈরি এই প্রযুক্তি এরই মধ্যে বিশ্বের ১১টি দেশে পৌঁছে গেছে।

নতুন পরিচিতির অংশ হিসেবে লোগোসহ পুরো ব্র্যান্ড ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। টিপসইয়ের নতুন লোগোটি বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া দৃশ্যমান সব ডিজাইন ও ভাষার ধারাতেও এসেছে পরিবর্তন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশে ও আন্তর্জাতিক বাজারে গ্রাহকদের সফটওয়্যার ও হার্ডওয়্যারের মাধ্যমে আরও উন্নত সেবা দিতে এই উদ্যোগ। এআই-ভিত্তিক টিপসইয়ের সফটওয়্যার, বায়োমেট্রিক ও অ্যাক্সেস কন্ট্রোল প্রযুক্তি গ্রাহক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের পাশাপাশি উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতে সহায়তা করে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল প্রকৌশলীর হাত ধরে যাত্রা শুরু করে টিপসই। বর্তমানে ১০ হাজারেরও বেশি সক্রিয় ডিভাইসের মাধ্যমে ১ হাজার ২০০-এর বেশি প্রতিষ্ঠান ও ২ লাখ ৩৮ হাজারেরও বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে তারা। বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, মালয়েশিয়া, তুরস্ক ও পাকিস্তানসহ বিশ্বের ১১টি দেশের বিমানবন্দর, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান, কারখানা, হাসপাতাল ও এনজিওতে ব্যবহৃত হচ্ছে টিপসইয়ের প্রযুক্তি। মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে নিজেদের উপস্থিতি আরও বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

২০২৫ সালে দেশে ও আন্তর্জাতিক বাজারে প্রায় তিন গুণ প্রবৃদ্ধি অর্জনের পর নতুন রূপে হাজির হওয়ার এ সিদ্ধান্ত নেয় টিপসই। ২০২৬ সালেও প্রবৃদ্ধির এ ধারা ধরে রেখে আন্তর্জাতিক বাজারে আরও বড় ভূমিকা রাখার প্রত্যাশা তাদের। পাশাপাশি কর্মক্ষেত্রকে আরও নিরাপদ ও উৎপাদনশীল করতে এআই এবং স্মার্ট হার্ডওয়্যারের ওপর গবেষণায় বিনিয়োগ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি।

টিপসই এর বিপণন বিভাগের প্রধান অর্ণব সিকদার বলেন ‘প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে ব্র্যান্ড বদলায়। আমাদের প্রযুক্তি এগিয়েছে, প্ল্যাটফর্ম বড় হয়েছে, সেই সঙ্গে বেড়েছে স্বপ্নও। তাই ব্র্যান্ডকেও সেই অগ্রগতির ছবি তুলে ধরতে হবে। নতুন এ পরিচিতি আমাদের সামনের পথের উপযোগী একটি ব্র্যান্ড দিয়েছে। এর ফলে নতুন বাজারে যাওয়া, নতুন পণ্য আনা এবং বাংলাদেশে তৈরি প্রযুক্তিকে বিশ্বের দরবারে তুলে ধরার গল্পটা এখন আরও স্পষ্টভাবে বলতে পারব আমরা।’

বৈশ্বিক বাজারে টিপসইয়ের এই সম্প্রসারণে সহায়তা করছে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও অ্যাক্সিলারেটর প্রতিষ্ঠান ‘অ্যাক্সিলারেটিং এশিয়া’ এবং ‘অরবিট ভেঞ্চারস’। অত্যন্ত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এশিয়ার সম্ভাবনাময় প্রযুক্তি কোম্পানিগুলোতে বিনিয়োগ করে থাকে প্রতিষ্ঠানগুলো।

আগামী কয়েক মাসের মধ্যে টিপসইয়ের সফটওয়্যার প্ল্যাটফর্ম, বায়োমেট্রিক ও প্রবেশ নিয়ন্ত্রণ ডিভাইস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলোতে ধাপে ধাপে নতুন এই ব্র্যান্ড পরিচিতি চালু করা হবে।