ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
‘এটা শুধু ফুটবল নয়, ইতিহাসেরও লড়াই’ স্পেনের কাছে হেরে বিধ্বস্ত ফ্রান্স, রেফারিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দেশমের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, খেলা কবে-কখন? আর্জেন্টিনা শিবিরে আত্মবিশ্বাসের সুর ফ্রান্স বধে ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে লা রোজারা লাল কার্ডে ট্রাম্পের হস্তক্ষেপের পর চাপ আরও বাড়ে: বালোগুন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন ‘বিশ্বকাপ জিততে সেরাদেরই হারাতে হবে’ ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল স্পেন ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে স্পেন ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন সেমিফাইনালে হলুদ কার্ড দেখলে কি ফাইনাল মিস? যা বলছে ফিফার নিয়ম ফ্রান্স-স্পেনের শুরুর একাদশে আছেন যারা ফ্রান্স-স্পেন সেমিফাইনাল লড়াই অনলাইনে দেখবেন যেভাবে সু চি কি জীবিত—জান্তার কাছে জবাব চায় বিশ্ব দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন দেশজুড়ে বন্যায় ৫৬ জনের মৃত্যু সচল চট্টগ্রাম বন্দর দেশে ১৩ দিনে রেমিট্যান্স এল ১৪২ কোটি ডলার টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস শাবিপ্রবির আশরাফুলের জন্য চ্যারিটি রান আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু কেরানীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধান শিক্ষিকার সঙ্গে খুনসুটি, বদলি উপজেলা শিক্ষা কর্মকর্তা ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, শিশুর পা ভাঙার অভিযোগ অস্বীকার ‘নকল ডিম-চাল ও কেমিক্যালে পাকানো ফল নিয়ে সংসদে উদ্বেগ’ সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত ইবির প্রধান ফটকে জুলাইয়ের স্মৃতি যা আছে তাই থাকবে: ইবি ভিসি

সিলেটে ২৫০০ প্রতিষ্ঠানে লুটপাট, আ.লীগ নেতাদের বাড়িতে হামলা

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৩:২৬ পিএম
আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ০৪:১০ পিএম
সিলেটে ২৫০০ প্রতিষ্ঠানে লুটপাট, আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
ছবি : খবরের কাগজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর থেকে সিলেটে অস্থিরতা বেড়ে যায়। আন্দোলনকারীদের নাম করে বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয় ও বাসভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। সিলেটের প্রায় আড়াই হাজার দোকান ভাঙচুর করা হয়েছে। এছাড়া সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ প্রায় সব নেতৃস্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধির বাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বেলা তিনটার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এরপর পাশেই জেলা প্রশাসক কার্যালয়, জেলা পরিষদ ভবনে ভাঙচুর করে অগ্নিসংযোগ চালানো হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থাকা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। একই সময়ে আরেকটি দল নগরীর কিন ব্রিজ এলাকায় পুলিশ সুপারের বাসায় আগুন দেয়। সিলেটের প্রায় সবগুলো থানা পুলিশ ফাঁড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

সিলেট নগরীর ধোপদিঘির এলাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বাসায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। নগরীর শাপলাবাগ এলাকায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও গোপাল টিলা এলাকায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রনজিত সরকারের বাসায়ও হামলা করা হয়েছে। 

একই সময় পৃথকভাবে আরও কয়েকটি দল নগরীর পূর্ব শাপলাবাগ এলাকায় সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, গোপালটিলা এলাকায় অবস্থিত সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) রনজিত চন্দ্র সরকার এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও সহসভাপতি আসাদ উদ্দিনের বাসায় হামলা, ভাঙচুর চালায়। নগরীর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ এবং ৩নং ওয়ার্ড কাউন্সিলর লায়েক আহমদ, উপশহরের সাবেক কাউন্সিলর সালেহ আহমদ সেলিমের বাসায়ও হামলা ও ভাঙচুর হয়।

এই গণঅভ্যুত্থানে নগরীর আওয়ামী লীগ নেতা ও সমর্থিত অনেক ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের ব্র্যন্ডিং ব্যবসা প্রতিষ্ঠান মাহাতে ভাঙচুর ও ব্যাপাক লুটপাট হয়েছে। এই ব্যবসাপ্রতিষ্ঠানে বিকেল তিনটা থেকে লুটপাট শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়। এসব ঘটনা গণমাধ্যমকর্মীরা সরাসরি দেখলেও ভিডিও বা ছবি তুলতে দিচ্ছে না হামলা ও লুটপাটকারীরা। এমনকী গণমাধ্যমকর্মীদের দেখলেও তারা মারার জন্য তেড়ে আসছে।

এ ছাড়া সিলেটের কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজারসহ বিভিন্ন উপজেলার থানা, পুলিশ ফাঁড়ি, সরকারি অফিস ভাঙচুর ও আগুন দেওয়া ও লুটপাট হয়েছে। এসব ঘটনায় পুরো নগরীজুড়েই আতঙ্ক বিরাজ করছে।

এদিকে নগরীতে এসব হামলা, ভাঙচুর ও লুটপাট ঠেকাতে বিএনপির নেতাকর্মী, গণমাধ্যকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে রাতভর মাইকিং ও টহল দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

শাকিলা ববি/জোবাইদা/অমিয়/

সচল চট্টগ্রাম বন্দর

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৪৪ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১০:৪৪ পিএম
সচল চট্টগ্রাম বন্দর
ছবি: খবরের কাগজ

আবহাওয়া অনুকূলে আসায় সচল হয়েছে চট্টগ্রাম বন্দর। বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য ওঠানামা কার্যক্রম পুরোদমে চলছে। পাশাপাশি বেড়েছে কনটেইনার ডেলিভারি। 

গত ৪ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হয় ভারী বর্ষণ। চলে ১২ জুলাই পর্যন্ত। সাগরের পরিস্থিতি ভাল না থাকায় গত ৬ জুলাই থেকে বন্ধ হয়ে যায় লাইটার জাহাজ চলাচল। সবমিলিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থমকে পড়ে পণ্য ওঠানামা কার্যক্রম। অপরদিকে বন্দরের জেটিও তলিয়ে যায় পানিতে। সড়কে জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে যায় পণ্যবাহী পরিবহন। ফলে কনটেইনার ডেলিভারিসহ বন্দরের সার্বিক কার্যক্রম বৈরি আবহাওয়ার কারণে বাধাগ্রস্থ হয়। বর্তমানে পুরোদমে কার্যক্রম চলছে দেশের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটিতে।

চট্টগ্রাম বন্দরের ট্রাফিক বিভাগের তথ্যমতে, বর্তমানে বন্দরের বহির্নোঙরে ৯৫টি জাহাজ রয়েছে। এরমধ্যে ৬৭টি জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম চলছে। বর্তমানে বন্দরের ইয়ার্ডে ৪৬ হাজার ৩০২টি কনটেইনার রয়েছে। অপরদিকে ১৩ জুলাই বন্দর থেকে ২ হাজার ৬৮৮টি কনটেইনার ডেলিভারি হয়। ১৪ জুলাই বেড়ে ৩ হাজার ৭১৩টি কনটেইনার বন্দর থেকে ডেলিভারি হয়েছে। 

শিপ হ্যান্ডলিং ও বার্থ অপারেটর এসোসিয়েশনের চেয়ারম্যান সারোয়ার হোসেন সাগর জানিয়েছেন, সোমবার (১৩ জুলাই) থেকে বহির্নোঙরে পণ্য ওঠানামা পুরোদমে শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে। এখন জাহাজ থেকে পণ্য নামানো হচ্ছে। এসব জাহাজে আমদানিকৃত গম, অপরিশোধিত চিনি, সয়াবিন তেল তৈরীর কাঁচামাল, সিমেন্ট তৈরীর কাঁচামাল ক্লিংকার, কয়লাসহ বিভিন্ন পণ্য রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, রবিবার (১২ জুলাই) থেকেই লাইটার জাহাজগুলো কার্যক্রম শুরুর প্রস্তুতি নেয়। সোমবার (১৩ জুলাই) সকাল থেকে পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

উল্লেখ্য, গত ৪ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হয় ভারী বর্ষণ। যা চট্টগ্রামের ইতিহাসে অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। সৃষ্টি হয়েছে মারাত্মক জলাবদ্ধতা। নষ্ট হয়েছে নিচু এলাকার বাসাবাড়ির আসবাবপত্র ও দোকানের মালামাল। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সব ধরণের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসে। বর্তমানে আবহাওয়া স্বাভাবিক রয়েছে। ব্যবসায়িক কার্যক্রমেও গতি ফিরেছে। 

এসএন/

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম
আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বরিশাল গ্রামের মো. ফজলুর রহমান ভূঁইয়ার বাড়িতে স্থাপিত অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে ইউনিয়নের কার্যক্রমের সূচনা হয়।

অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।

তিনি বলেন, ‘অস্থায়ী কার্যালয় চালুর মাধ্যমে নবগঠিত ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু হলো। প্রশাসক ও সংশ্লিষ্টরা নিয়মিতভাবে ইউনিয়নের সেবা কার্যক্রম পরিচালনা করবেন।’

এর আগে চলতি মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন করে সরকার গেজেট প্রকাশ করে। একইসঙ্গে মো. ফজলুর রহমান ভূঁইয়াকে ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক মো. ফজলুর রহমান ভূঁইয়া বলেন, ‘বরিশল ইউনিয়নকে জেলার অন্যতম আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।’

তিনি বলেন, ‘আমি কখনো দুর্নীতি করিনি, কাউকে দুর্নীতি করতে দেব না। সরকারের সব ধরনের বরাদ্দ স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সবার সঙ্গে পরামর্শ করে বণ্টন করা হবে। আমি নিজেও এ কার্যক্রম তদারকি করব।’

নতুন বরিশল ইউনিয়ন গঠনের ফলে আখাউড়া উপজেলায় ইউনিয়নের সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয়টিতে দাঁড়িয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন ইউনিয়নের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রশাসনিক ও নাগরিক সেবা আরও সহজলভ্য হবে।

এ অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জুটন বনিক/রিফাত/

প্রধান শিক্ষিকার সঙ্গে খুনসুটি, বদলি উপজেলা শিক্ষা কর্মকর্তা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
প্রধান শিক্ষিকার সঙ্গে খুনসুটি, বদলি উপজেলা শিক্ষা কর্মকর্তা
শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে রেস্টুরেন্টে বসে হাত ধরে খুনসুটি করার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মজিব আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়।

ওই অফিস আদেশ আগামী (২০ জুলাই) বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তরের কথা উল্লেখ করা হয়। অন্যথায় তিনি (২১ জুলাই) তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন বলেও উল্লেখ করা হয়।

বদলির বিষয়ে জানতে চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেনের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পরবর্তীতে চন্দনাইশ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনিও কল রিসিভ করেননি।

প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার একটি রেস্টুরেন্টে পাশাপাশি বসে চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার হাত ধরে খুনসুটি করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। এরপর তাকে নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আরিফুল ইসলাম/এসএন

ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, শিশুর পা ভাঙার অভিযোগ অস্বীকার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম
ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, শিশুর পা ভাঙার অভিযোগ অস্বীকার
ছবি: সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত পরিবার তিন সদস্যতে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে আমদিয়া ইউনিয়নের পাইকারদী এলাকার চাঁনগাও গ্রামে এ ঘটনা ঘটে বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়।

বিষয়টি নিয়ে মাধবদী থানা পুলিশ অনুসন্ধানে নামে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন শিশুর মা-বাবার বরাত দিয়ে বলেন, প্রায় পাঁচ দিন আগের এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার দুপুরে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে গিয়ে মূল ঘটনা উদঘাটন করা হয়।

ওসি জানান, গত পাঁচ দিন আগে পারিবারিক ঝামেলার কারণে রাগের বশে লতা বেগম ঘরে এসে শিশু সন্তান রিজিকের পা মুচড়ে দেন। তবে শিশুটির পা ভেঙে যায়নি বলে জানান তিনি। বাড়িতে ঝামেলা চলছিল, এ কারণে শিশুর মা গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন। পরে গত ১১ তারিখে তিনি ভিডিওটি তার ভাই ইব্রাহিমকে দেন। ভিডিওটি কারা কীভাবে ভাইরাল হলো, এ বিষয়ে পুলিশ আরও তদন্ত করছে বলে জানান তিনি।

এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই। ওসি বলেন, ভাইরাল হওয়া তথ্যের সঙ্গে শিশুর মা-বাবার বক্তব্যের মিল পাওয়া যায়নি। তারা দাবি করেছেন, শিশুর পা ভাঙেনি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি তদন্তের স্বার্থে অভিযুক্ত নারী লতা বেগম (৩২)-এর স্বামী কাউছার আহমেদ ও তার পিতা আলমাছ মিয়া, তার স্ত্রী শেফালী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে জানান ওসি।

শিশুর বাবা জহিরুল হক জহির ও মা সাইফা জানান, এটি পারিবারিক বিষয়। তিন দিন আগেই বিষয়টির মীমাংসা হয়ে গেছে। তার ছেলে সুস্থ রয়েছে, তাদের পা ব্যান্ডেস বা চিকিসা দিতেও নেওয়া হয়নি, তাই তাদের কোনো অভিযোগ নেই। তবে ভিডিওগুলো ফেসবুকে মনগড়া তথ্য দিয়ে প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন তারা।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শাওন খন্দকার শাহিন/এসএন

 

সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম
সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে। 

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় পানাম ফুড পার্কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শরীয়তপুরের সখিপুর থানার মৃধাকান্দি এলাকার দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং সোনারগাঁ উপজেলার নানাখি এলাকার আবিদ মাহমুদ আকাশ (২৯)।

পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান অভিযোগ করেন, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোনারগাঁয়ের পানাম ফুড পার্কে আতাউর রহমানকে ডেকে নিয়ে তাকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যু আখ্যা দিয়ে ডিজিএফআই সদর দপ্তরে নেতিবাচক প্রতিবেদন দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের ডিজিএফআই সদস্য নন বলে স্বীকার করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, তারা নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা কর ছিলেন। অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মো: ইমরান হোসেন/এসএন