ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
শ্রাবণের চিঠি আদি বৃষ্টি চকরিয়ায় আশ্রয়ের খোঁজে নৌকাডুবিতে কিশোরী নিখোঁজ ব্যাঙের শিক্ষা নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫ জলের আঙুল মেঘ আষাঢ়ের জলাভিসার আষাঢ়ের মুখ যদিও এই সজল বর্ষা প্রাইমারি স্কুলের অনিয়মে নজর দিন হবিগঞ্জে বাঁধ ভাঙনে ২৫ গ্রাম পানিবন্দি, ভোগান্তিতে ৩০ হাজার বাসিন্দা মেঘের সৌধ থেকে বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল আবেগ এক নতুন সম্ভাবনা বৃষ্টি ভেজার কাঁপন বরষা, এ চল্লিশে আষাঢ়ের রূপ বাউরি বর্ষার ঝোড়ো রাত আষাঢ়ি পূর্ণিমায় স্ক্রিনে বন্দি শৈশব-কৈশোর আষাঢ়ের বাদলধারা বৃষ্টিস্নাত বিশেষত তোমাকে বাদলফকির ফ্রান্সের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন মরক্কোর কোচ রাজনৈতিক দল নিষিদ্ধ করার লাভ-ক্ষতি আওয়ামী লীগের জন্ম দিল্লিতে, দাফনও হয়েছে সেখানেই: সারজিস আলম এসেছ আজ কী মহাসমারোহে উপভোগ্য ছিল পদ্মায় ইলিশ ধরা গ্রাফিতিতে বিশ্বকাপ, ফুটবল উন্মাদনায় ভাসছে জাককানইবি মরক্কোকে বেছে নেওয়ায় আফসোস নেই বুয়াদির

সোনারগাঁয় ছিনতাইয়ের পর নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৯ পিএম
সোনারগাঁয় ছিনতাইয়ের পর নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
সোনারগাঁ থানা। ছবি : খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ছিনতাইয়ের পর এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার দৈলেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভূক্তভোগী বাদী হয়ে আটজনকে আসামি করে গতকাল বুধবার রাতে সোনারগাঁ থানায় মামলা করেছেন।

পরে পুলিশ গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. সজিবকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার ৪০ বছর বয়সী এই নারী বিভিন্ন অনুষ্ঠানে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তার দেবর কামাল হোসেনকে নিয়ে মদনপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বোনকে দেখতে যান। পরে তার দেবর ও ওই নারী রাতে সিএনজিচালিত অটোরিকশায় কৃষ্ণপুরা এলাকায় তার খালাতো ভাই ইমনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।

পথে রাত সাড়ে ১১টার দিকে চিলারবাগ এলাকায় গ্রেপ্তার আসামি সজিবের নেতৃত্বে মো. হাসান, মো. আকাশ, মো. অয়ন, ফরিদ ওরফে বোম ফরিদ, সাকিব, সোহান ওরফে জঙ্গী সোহান ও সজিব ওরফে ব্লেড সজিব তাদের বহনকারী অটোরিকশার গতিরোধ করে। এক পর্যায়ে তাদের দেশীয় অস্ত্র ঠেকিয়ে দৈলেরবাগ এলাকার লাল মিয়ার পরিত্যক্ত টিনশেড বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের মারধর করে নগদ ১৬ হাজার টাকা ও নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়। পরে তারা অন্য একটি কক্ষে আটকে রেখে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাসীর গাড়িতে ছিনতাইয়ের সময় সজিবকে আটক করে পুলিশ। পরে সজিবের গ্রেপ্তারের খবরে ওই নারী থানায় এসে তাকে চিনে ফেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভূক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমরান হোসেন/অমিয়/

নড়িয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৯ পিএম
নড়িয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের নড়িয়ায় নিজ মেয়েকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা শহীদুল ইসলাম দেওয়ানকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার রাতে তাকে আটক করা হয়। অভিযুক্ত শহীদুল ইসলাম দেওয়ান উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম দেওয়ানের তিন মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী মারা যাওয়ার পর গত দুই বছর আগে ছোট মেয়েকে তিনি বিয়ে দেন। মেয়ের স্বামী প্রবাসে থাকায় বাবার বাড়িতে থাকতেন মেয়ে। এদিকে, ঘরে একা থাকার সুযোগে শহিদুল ইসলাম দেওয়ান তার মেয়েকে বিভিন্ন সময় যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি কাউকে বলতে না পারলেও কয়েকদিন আগে কৌশলে বাবার এমন কর্মকাণ্ডের কয়েকটি ভিডিও ধারণ করেন মেয়ে। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভুক্তভোগী ওই মেয়ে অভিযোগ করে বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে আমাকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করতেন। আমি কিছু বললে তিনি আমাকে মারধর করতেন এবং ভয়ভীতি দেখাতেন। আমি তার অশ্লীল অঙ্গভঙ্গির বেশকিছু ভিডিও মোবাইলে ধারণ করে রেখেছি। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আমি স্থানীয়দের বিষয়টি জানিয়েছি, আমি তার কঠিন বিচার চাই। 

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বিধান মজুমদার/নাঈম

চারঘাটে শিশু ধর্ষণের ৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ধর্ষক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম
চারঘাটে শিশু ধর্ষণের ৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ধর্ষক
ছবি: খবরের কাগজ

রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলার আট ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দেব চন্দ্র দাসকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজশাহী র‍্যাব-৫ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির এ তথ্য জানান।

তিনি বলেন, আরজিসাদীপুর এলাকার বাসিন্দা দেবচন্দ্র দাস বুধবার (৮ জুলাই) সাত বছর বয়সী এক শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন।

শিশুটিকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে শিশুটির মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত দেবের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। এ সময় শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বুধবার (৯ জুলাই) বিকেলেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মামলার পরপরই আসামিকে ধরতে সাঁড়াশি অভিযানে নামে র‍্যাব। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে মহানগরীর মতিহার থানা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে চারঘাট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এনায়েত করিম/খাদিজা রুমি/

স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা সাজানোর চেষ্টা, গ্রেপ্তার স্বামী

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা সাজানোর চেষ্টা, গ্রেপ্তার স্বামী
অভিযুক্ত স্বামী মুহাসিন মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গৃহবধূ আছমা আক্তার (২৬) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

সংস্থাটি জানায়, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত স্বামী মুহাসিন মাতুব্বরকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

পিবিআই সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম শেখের বাড়িতে ভাড়া থাকতেন আছমা আক্তার, তার স্বামী মুহাসিন মাতুব্বর এবং তাদের চার বছরের মেয়ে মাইশা আক্তার। প্রায় চার মাস ধরে তারা সেখানে বসবাস করছিলেন।

তদন্তে পিবিআই জানতে পারে, আছমার আগে দুটি বিয়ে হয়েছিল। বিষয়টি স্বামীর কাছে গোপন রাখাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। ঘটনার আগের রাতেও এশার নামাজের পর পুরোনো একটি জামা পরাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মুহাসিন আছমাকে মারধর করেন এবং তার কাপড় ছিঁড়ে ফেলেন বলে তদন্তে উঠে এসেছে।

পিবিআই জানায়, ৬ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে নাস্তা প্রস্তুত না থাকায় স্বামী-স্ত্রীর মধ্যে আবারও তর্ক শুরু হয়। আছমা মাথাব্যথার কথা জানালে মুহাসিন তাকে আগের বিয়ে নিয়ে কটূক্তি ও গালিগালাজ করেন। বেলা ১১টা ১০ মিনিটের দিকে তিনি আছমাকে চড়-থাপ্পড় মারেন। এক পর্যায়ে গলা চেপে ধরে ধাক্কা দিলে তিনি কাঠের পাটাতনে পড়ে আঘাত পান। এরপর গলায় ওড়না পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেন। তবে তা সম্ভব না হওয়ায় মরদেহ খাটে শুইয়ে রেখে চার বছরের কন্যাকে নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের ভাই শামীম তালুকদার বাদী হয়ে ৭ জুলাই টঙ্গীবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।

ঘটনার পর পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে এবং ছায়া তদন্ত শুরু করে। পরে পিবিআই স্বপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার নেন।

পিবিআই প্রধানের সার্বিক দিকনির্দেশনায় এবং মুন্সীগঞ্জ পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ জুলাই গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার এলাকা থেকে অভিযুক্ত মুহাসিন মাতুব্বরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পিবিআই জানায়, মামলার অন্যান্য তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।

মঈনুদ্দিন আহমেদ/আজহার/

রিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম
রিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ব্যাটারিচালিত রিকশাচালক সাকিবুল (১৬) হত্যার রহস্য উদঘাটন করে মূল আসামি আসাদুজ্জামান আসাদকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই মানিকগঞ্জ পুলিশ সুপার জয়িতা শিল্পী।

গ্রেপ্তার আসাদুজ্জামান আসাদ জামশা ইউনিয়নের গোলাই নতুনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাভারের একটি হোটেলের সহকারী ম্যানেজার ছিলেন।

নিহত সাকিবুল মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রহমত আলীর ছেলে।

পিবিআই জানায়, বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় সাভার উপজেলার হেমায়েতপুরের যাদুরচর আয়েশা আক্তার মাদরাসা গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে জানা যায়, গত ৩০ জুন কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিশোর সাকিবুলের ব্যাটারিচালিত রিকশা ভাড়া করে রওনা হন আসাদ। সড়ক ভাঙা থাকায় প্রচণ্ড ঝাঁকুনি লাগে তার। এতে আসাদ বিরক্ত হয়ে সাকিবুলকে ধীরে গাড়ি চালাতে বলেন। একপর্যায়ে তিনি আসন থেকে পড়ে গেলে, ক্ষিপ্ত হয়ে পেছন থেকে সাকিবুলকে থাপ্পড় মারেন। এতে ব্যাটারিচালিত রিকশাটি রাস্তার পাশের গাছে আটকে যায়।

পরে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে সাকিবুল চিৎকার করলে আসাদ তার মুখ চেপে ধরেন। পরে কাদার মধ্যে উপুড় করে চেপে ধরলে শ্বাস বন্ধ হয়ে মারা যায় সাকিবুল। ঘটনাস্থল ত্যাগ করার সময় আসাদের এক পায়ের স্যান্ডেল সেখানে পড়ে থাকে।

পিবিআই জানায়, গত ৩০ জুন বিকেল ৩টার দিকে বাবার ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন সাকিবুল। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরের দিন ১ জুলাই একটি পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২ জুলাই বিকেলে নিহতের বাবা রহমত আলী সিংগাইর থানায় হত্যা মামলা করেন।

পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, তদন্তের শুরুতেই মিতরা বাসস্ট্যান্ড এলাকার একটি সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসাদ মানসিক সমস্যায় ভুগছিলেন। তাকে আদালতে হাজির করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আসাদ জামান/থিওটোনিয়াস/

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম
আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পলান উদ্দীন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোবিন্দপুর তামালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পলান উদ্দীনের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে জমিকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন পলান উদ্দীনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

মিজানুর রহমান/তামান্না রুপা/