ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
স্পেনকে হারানোর মতো যোগ্যতা আমাদের ছিল না: দিদিয়ে দেশম স্পেন বিশ্বের সেরা দল: দে লা ফুয়েন্তে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনার দাবি চাঁদপুরে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান স্ত্রী চলে যাওয়ায় হতাশা! সন্তানসহ বিষপানে আত্মহত্যার চেষ্টা দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ লক্ষ্মীপুরে দাদাকে গুলি করে হত্যাচেষ্টার আসামি নাতি গ্রেপ্তার ১৫ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি ফতুল্লায় গ্যাস পাইপ থেকে অবৈধ সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ ঈশ্বরদীতে চতুর্থ শ্রেণির শিশুকে যৌন নিপীড়ন, যুবক গ্রেপ্তার এয়ারএশিয়ার মূল দর্শনই হচ্ছে সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করা ধোনির কানে থাকা এই ছোট্ট যন্ত্রের কাজ কী? ফাঁস হলো আসল রহস্য জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে আইজেনকট জিআই সনদ পাচ্ছে আরও ৪ পণ্য ট্রাম্পকে হত্যার হুমকি আইআরজিসি কমান্ডারের অতিবৃষ্টিতে দাম বেড়েছে সবজি, মাছ ও মাংসের আল-আকসা মসজিদের সব ফটক বন্ধ করল ইসরায়েল সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড: ইতিহাস, পরিসংখ্যান ও সম্ভাবনার লড়াই ব্যবসায়ী শওকতের বিরুদ্ধে তথ্যপ্রমাণের অপেক্ষায় দুদক কৃচ্ছ্রসাধনে সরকারের নানা পদক্ষেপ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়: অনিয়মই যেখানে নিয়ম ফুটবলের সীমানা ছাপানো এক লড়াই এক সপ্তাহে সাপে কেটেছে ১০৫ জনকে স্প্যানিশ সিম্ফনিতে ম্লান বাস্তিল দুর্গ ‍তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষায় বাসিন্দারা বন্যায় ঝুঁকিতে শিশুরা ১৫ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১৫ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল

২০২৪ সালের এসএসসির প্রস্তুতি ও পরামর্শ-৪ টু দ্য পয়েন্টে উত্তর লিখলে বেশি নম্বর পাবে

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৫ পিএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২২ এএম
টু দ্য পয়েন্টে উত্তর লিখলে বেশি নম্বর পাবে

প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি বিষয়ে তোমাদের মাঝে অহেতুক ভীতি দেখা যায়। তোমরা যদি তোমাদের পাঠ্যবই ভালো করে পড়ো এবং টেস্ট পেপার থেকে বিগত বছরের প্রশ্ন ও দেশের সেরা স্কুলের প্রশ্নগুলো সমাধান করো তাহলে ইংরেজিতে এ প্লাস পাওয়া কঠিন কোনো বিষয় নয়। ইংরেজি প্রথম পত্রে প্রশ্নের Reading এবং Writing Part-এর প্রশ্নসমূহ সঠিকভাবে উত্তর করার পদ্ধতি নিচে আলোচনা করা হলো:

Ques No. 1 (multiple choice question):

প্রথমেই তোমাদের ইংরেজি টেক্সট বই থেকে একটি Seen Comprehension দেওয়া হবে। এখান থেকে প্রথমে তোমাদের Answer করতে হবে Multiple Choice Question। এখানে সাতটি প্রশ্ন দেওয়া থাকবে, নম্বর হচ্ছে ৭। এ প্রশ্নের উত্তরে ভালো করার জন্য প্রদত্ত টেক্সটি ভালো করে পড়বে। পাশাপাশি Synonym-Antonym সম্পর্কে ধারণা রাখবে।

Ques No. 2 (Question-Answer):

Seen Comprehension-এর ওপর ভিত্তি করে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে এ প্রশ্নে মোট নম্বর থাকবে ১০। প্রশ্নের উত্তর লেখার সময় তা Grammatically Correct হতে হবে। প্রতিটি প্রশ্নের উত্তর দুই থেকে তিন sentence-এর মধ্যে লিখবে। প্রশ্নটি যে Tense-এ রয়েছে সেই Tense অনুসারে উত্তর লিখবে।

Ques No. 3 (Fill in the gaps):

Seen Comprehension-এর ওপর ভিত্তি করে এখানে Fill in the blanks দেওয়া থাকে। এখানে মোট gap থাকবে পাঁচটি এবং নম্বর হচ্ছে ৫। এই item-টিতে ভালো করার জন্য Parts of Speech সম্পর্কে ভালো ধারণা রাখবে। প্যাসেজ থেকে হুবহু Word লেখা যাবে না। Passage-টি খাতায় লেখার প্রয়োজন নেই।

Ques No. 4 (Information Transfer):

এখানে একটি Passage দেওয়া থাকে এবং সেই Passage-এর Information-এর আলোকে একটি Table পূরণ করতে হয়। এখানে নম্বর থাকে ৫। এখানে কোনো Answer-এ Full Sentence লেখার প্রয়োজন নেই। Single Word বা Phrase ব্যবহার করে উত্তর লিখবে।

Ques No. 5 (Summary Writing):

৪ নম্বর প্রশ্নে যে Passage-টি দেওয়া থাকবে তার আলোকে এখানে Summary লিখতে হবে। এখানে নম্বর থাকে ১০। Summary লিখতে হবে Given Passage-এর 1/3-এর ওপর ভিত্তি করে। Summary-তে ব্যবহৃত Sentence-গুলো যেন খুব বেশি বড় না হয়। অনেকে বলে থাকেন Complex বা Compound Sentence লেখা যাবে না এই ধারণাটি ভুল। Summary-তে প্রদত্ত Passage-এর Main Idea-গুলো যেন ফুটে উঠে তা লক্ষ রাখবে।

Ques No. 6 (Matching phrases from a table):

এখানে একটি Table-এ তিনটি কলামে কিছু Phrase দেওয়া থাকবে। Phrase-গুলো যুক্ত করে Complete Sentence তৈরি করতে হবে। এখানে নম্বর থাকে ৫। এই item-টিতে ভালো করার জন্য Sentence Structure ও Basic Grammar Rules সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে।

Ques No. 7 (Rearrangement):

এখানে তোমাকে ৮টি Sentence দেওয়া থাকবে। এখানে নম্বর থাকে ৮। একটি Box তৈরি করে Sentence-গুলোর নম্বর সাজিয়ে একটি গল্প লিখতে হবে। Sentence-গুলো খাতায় লেখার প্রয়োজন নেই।

Ques No. 8 (paragraph writing):

এখানে তোমাকে একটি Paragraph লিখতে হবে। এখানে নম্বর হচ্ছে ১০। প্রথমে Paragraph-এর নাম লিখে Answer করা শুরু করবে। এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে। Paragraph-এর উত্তরে অবশ্যই সে পাঁচটি প্রশ্নের উত্তর থাকতে হবে। একটি কথা মনে রাখবে, Paragraph শুধু একটি প্যারার মধ্যে Answer করতে হবে, কোনোভাবেই প্যারা ভাঙা যাবে না। যে বিষয়ে Paragraph-টি আসবে প্রথমে তাকে Define করতে হবে। অবশ্যই শেষে ২/৩ Sentence-এ একটি চমৎকার Conclusion লিখতে হবে।

Ques No. 9 (Completing a Story):

এখানে তোমাকে একটি গল্প লিখতে হবে। এখানে নম্বর থাকে ১০। প্রশ্নে দুই থেকে তিনটি Sentence দেওয়া থাকে। সেটি খাতায় লিখে তারপর গল্পটি Continue করতে হবে। তবে শুরুতেই গল্পের একটি নাম বা শিরোনাম দিতে হবে। গল্প লেখার জন্য তুমি একাধিক প্যারা করে লিখতে পারো। পাশাপাশি এখানে ছোট ছোট Dialogue ব্যবহার করতে পার। Completing a Story চার থেকে পাঁচ পৃষ্ঠা লেখাই যথেষ্ট।

Ques No. 10 (Describing Graph/Chart):

এখানে একটি Graph বা Chart দেওয়া থাকবে। এখানে নম্বর থাকে ১০। তোমাকে সেই বিষয়টি ব্যাখ্যা করতে হবে। Graph বা Chart Answer করার জন্য তিনটি প্যারায় লিখবে। মাঝখানের প্যারাটি হবে Body। এখানে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। বিভিন্ন Information-এর মধ্যে তুলনা করতে হবে।

Ques No. 11 (Writng informal letter/e-mail):

এখানে তোমাকে একটি e-mail লিখতে হবে। এখানে নম্বর থাকে ১০। e-mail লেখার সময় To/From/Send এই ইনফরমেশনের জায়গাগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।

Ques No. 12 (Writing dialogue):

এখানে তোমাকে একটি Dialogue Answer করতে হবে। এখানে নম্বর থাকে ১০। Dialogue  উত্তর করার জন্য কমপক্ষে ১০ জোড়া Conversation লিখতে হবে। খুব বেশি বড় বড় sentence লেখার প্রয়োজন নেই। Conversation-এর জন্য দুজন ব্যক্তির প্রায় সমান participation থাকে সে বিষয়ে লক্ষ রাখতে হবে।

লেখক: সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কলি

সংগঠন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম
সংগঠন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগে রিভিশন দিচ্ছে। ছবি- সংগৃহীত

চতুর্থ অধ্যায় : সংগঠন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। সংগঠন ব্যবস্থাপনা প্রক্রিয়ার কততম কাজ?
ক. প্রথম     খ. দ্বিতীয় 
গ. তৃতীয়     ঘ. পঞ্চম 

২। উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সঙ্গে সম্পর্কিত কাজ নিচের কোনটি?
ক. পরিকল্পনা     খ. সংগঠন 
গ. কর্মীসংস্থান     ঘ. নির্দেশনা 

আরো পড়ুন : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

৩। সংগঠন প্রক্রিয়ার প্রথম কাজ নিচের কোনটি?
ক. কার্য বিভাজন     
খ. দায়িত্ব-কর্তৃত্ব নির্দিষ্টকরণ 
গ. দায়িত্ব কর্তৃত্ব অর্পণ 
ঘ. পারস্পরিক সম্পর্ক নির্ধারণ

৪। সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ কাজ নিচের কোনটি?
ক. কার্য বিভাজন 
খ. দায়িত্ব-কর্তৃত্ব নির্দিষ্টকরণ 
গ. পারস্পরিক সম্পর্ক নির্ধারণ 
ঘ. দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ 

উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. গ।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম
পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
শিক্ষার্থীরা গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

মি. সাদেক একটি ওষুধ তৈরি কারখানার মালিক। পাঁচ বছর ধরে কারখানাটি একই পদ্ধতিতে তার প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করছে।

৪৭। ওপরের উদ্দীপকে কোন ধরনের পকিল্পনার কথা বলা হয়েছে?
ক. লক্ষ্য      খ. একার্থক 
গ. স্থায়ী       ঘ. স্বল্পমেয়াদি

৪৮। এ ধরনের পরিকল্পনার ফলে প্রতিষ্ঠানের-
i. ব্যয় বৃদ্ধি পাবে     
ii. গতিশীলতা বৃদ্ধি পাবে
iii. সময়ের সদ্ব্যবহার হবে 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii 

আরো পড়ুন : পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

মি. রাশেদ একটা বড় শিল্প ইউনিটের ম্যানেজার। সারা বছর খুবই ব্যস্ত থাকেন। বছরের শুরুতে খুবই তড়িঘড়ি করে পরিকল্পনা নেন কিন্তু নানান অসুবিধায় পড়েন। সামনে সময় ও প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরিকল্পনা করবেন বলে ভাবছেন। 

৪৯। মি. রাশেদ পরিকল্পনা প্রণয়নে যা করতে পারেন তা হলো- 
i. প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ 
ii. সম্ভাব্য বিকল্পগুলো নির্ধারণ পূর্বক মূল্যায়ন
iii. উত্তম বিকল্পকে পরিকল্পনা হিসেবে গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i ও iii 
গ. ii ও iii     ঘ. i, ii ও iii 

উত্তর: ৪৭. গ, ৪৮. গ, ৪৯. ক।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান 
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা

কবীর

ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

প্রথম অধ্যায় : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম 

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। মোঘল শাসনের চূড়ান্ত অবসান হয় কত সালে?
ক) ১৭৫৭ সালে     খ) ১৭৫৯ সালে
গ) ১৭৬০ সালে     ঘ) ১৮৫৭ সালে

২। বাংলার প্রথম বাঙালি শাসক ছিলেন কে?
ক) সম্রাট বাবর     খ) সম্রাট জাহাঙ্গীর
গ) শশাঙ্ক             ঘ) ইসলাম খান

৩। বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন?
ক) লর্ড কার্জন        খ) লর্ড ক্লাইভ
গ) লর্ড ভাইসরয়     ঘ) লর্ড বেন্টিংক

৪। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?
ক) নবাব আলীবর্দী খাঁ     
খ) বখতিয়ার খলজি
গ) নবাব সিরাজউদ্‌দৌলা    
ঘ) ফখরুদ্দিন মুবারক শাহ

৫। বাংলায় বারোভূঁইয়ারা চূড়ান্তভাবে পরাজিত হন কার আমলে?
ক) সম্রাট বাবরের আমলে     
খ) সম্রাট জাহাঙ্গীরের আমলে
গ) সম্রাট অশোকের আমলে 
ঘ) সম্রাট আকবরের আমলে

নিচের উদ্দীপকটি পড়ে ৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

১৭৭০ সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে। তবু কোম্পানি করের বোঝা কমানোর কোনো ধরনের উদ্যোগ নেয়নি। লোকজন অনাহারে মারা যেতে থাকে। এই দুর্ভিক্ষে বাংলার প্রায় এক-তৃতীয়াংশ লোকের মৃত্যু হয়েছিল।

৬। ওপরের উদ্দীপকে নিচের কোন ধরনের চিত্রের প্রতিফলন হয়েছে? 
ক) একাত্তরের মন্বন্তর           খ) ছিয়াত্তরের মন্বন্তর
গ) আটানব্বইয়ের মন্বন্তর     ঘ) বাহাত্তরের মন্বন্তর

উত্তর: ১. ক, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. খ, ৬. খ।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

খাদ্য অধ্যায়ের ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম
খাদ্য অধ্যায়ের ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
বিভিন্ন ধরনের খাবার। শিশুদের দেহের বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণের জন্য নিয়মিত খাবার খাওয়া জরুরি। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : খাদ্য

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রশ্ন: যথেষ্ট পরিমাণে আমিষ ও তেলসমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে—কেন?

উত্তর: শুধু আমিষ ও তেলসমৃদ্ধ খাবার খেলে ভিটামিন, খনিজ লবণ, শর্করা ও আঁশের ঘাটতি পূরণ হয় না। একটি সুস্থ দেহের জন্য সব ধরনের পুষ্টি উপাদান প্রয়োজন। কোনো একটি উপাদান বেশি থাকলেও অন্যগুলো কম হলে দেহে পুষ্টিহীনতা দেখা দিতে পারে। তাই সুষম খাদ্য না খেলে পুষ্টির ঘাটতি থেকেই যায়।

আরো পড়ুন : খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

বর্ণনামূলক-উত্তর প্রশ্ন

প্রশ্ন: নিয়মিত খাদ্যগ্রহণ কীভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে?

উত্তর: নিয়মিত ও সঠিক সময়ে খাদ্যগ্রহণ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে খাবার খেলে দেহের হজম প্রক্রিয়া ঠিকভাবে কাজ করে এবং শক্তি সরবরাহ স্থির থাকে। নিয়মিত খাদ্যগ্রহণ শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। নিয়মিত খাদ্যগ্রহণ আমাদের স্বাস্থ্য রক্ষ্মায় যেভাবে ভূমিকা রাখে তা হলো-
হজমশক্তি উন্নত করে: নিয়মিত খাবার খেলে পেটের সমস্যা, গ্যাস বা অস্বস্তি কম হয়।
দেহের বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণ করে: শিশুদের দেহের বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণ করার জন্য নিয়মিত খাবার খাওয়া জরুরি।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: নিয়মিত খাবার খেলে দেহ রোগ জীবাণুর বিরুদ্ধে সহজে লড়তে পারে।
মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়ায়: পড়াশোনায় মনোযোগ বা কাজের দক্ষতা বৃদ্ধি পায়।
ক্লান্তি, দুর্বলতা বা মাথা ঘোরা কম হয়: নিয়মিত খাবার খেলে শরীরের ক্লান্তি, দুর্বলতা ও মাথা ঘোরানো কম হয়। 
এসব কারণে স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত খাদ্যগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।

লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

কবীর

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র
বিভিন্ন ধরনের প্রাণী। ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

সোহেল পুকুরের পানিতে চিংড়ি ও রুই মাছ দেখতে পেল। 

৬। ওপরের উদ্দীপকের প্রথম প্রাণীতে নিচের কোনটি বিদ্যমান? 
(ক) এদের দেহত্বক আঁশ দিয়ে গঠিত    
(খ) এরা সন্ধিপদী প্রাণী 
(গ) এদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া     
(ঘ) ম্যান্টেল দিয়ে এদের দেহ আবৃত

৭। ওপরের উদ্দীপকের শেষোক্ত প্রাণীটির বৈশিষ্ট্য হলো-
i. এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত 
ii. এদের দেহত্বক আঁশ আবৃত 
iii. এদের পুচ্ছ পাখনা হোমোসার্কাল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii           (খ) i ও iii 
(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

৮। Sarcopterygii শ্রেণির বৈশিষ্ট্য হলো-
(ক) গ্যানয়েড আঁশ               (খ) সাইক্লয়েড আঁশ
(গ) হোমোসার্কাল লেজ         (ঘ) হেটারোসার্কাল লেজ

৯। নিচের কোন শ্রেণিতে আঁশ দেখা যায়?
(ক) Thaliacea         (খ) Ascidiacea
(গ) Larvacea          (ঘ) Sarcopterygii

১০। পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ নামে পরিচিত প্রাণীটি নিচের কোন শ্রেণির?
(ক) Chondrichthyes        (খ) Actiropterygii
(গ) Petromyzontida         (ঘ) Sarcopterygii

আরো পড়ুন : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র

১১। Latimeria মাছের দেহ কোন ধরনের আঁশ দিয়ে আবৃত থাকে? 
(ক) গ্যানয়েড ধরনের         (খ) টিনয়েড ধরনের
(গ) সাইক্লয়েড ধরনের        (ঘ) প্ল্যাকয়েড ধরনের

১২। উভচর প্রাণীর বৈশিষ্ট্য- 
i. এদের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট 
ii. এদের ত্বকে আঁশ থাকে না 
iii. এদের জীবন চক্রে লার্ভা দশা উপস্থিত
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii          (খ) i ও iii 
(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

১৩। এক্টোথার্মিক প্রাণী নিচের কোনটি?
(ক) দোয়েল                          (খ) সোনা ব্যাঙ 
(গ) রয়্যাল বেঙ্গল টাইগার     (ঘ) গিনিপিগ

উদ্দীপকটির আলোকে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

পৃথিবীতে এক ধরনের মেরুদণ্ডী প্রাণী রয়েছে, যারা জীবনের প্রথম পর্যায়ে ফুলকা এবং পরবর্তী পর্যায়ে ফুসফুস দিয়ে শ্বসন কার্য সম্পন্ন করে। 
১৪। ওপরের উদ্দীপকে উল্লিখিত প্রাণীরা কোন শ্রেণিভুক্ত?
(ক) Amphibia         (খ) Aves 
(গ) Reptilia             (ঘ) Mammalia

১৫। ওপরের উদ্দীপকে উল্লিখিত শ্রেণির প্রাণীদের-
i. রক্ত শীতল প্রকৃতির         
ii. আঙুল নখরযুক্ত 
iii. হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii      (খ) i ও iii 
(গ) ii ও iii     (ঘ) i, ii ও iii

উত্তর: ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯. ঘ, ১০. ঘ, ১১. ক, ১২. ঘ, ১৩. খ, ১৪. ক, ১৫. খ।

লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল

কবীর