ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
পরীক্ষা না আন্দোলন: সপ্তম দিনে অনুপস্থিত ২০০৫২ পরীক্ষার্থী জাতীয় পতাকা অর্ধনমিত করার নিয়ম উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করল ব্রিটিশ হাইকমিশনের মানবিক সহায়তা দল ‘ডায়াবেটিস রোগীদের চোখের সেবায় রেটিনোপ্যাথি স্ক্রিনিং সেবা চালু হচ্ছে’ ভারতীয় রুপির চাহিদা ও বাংলাদেশ-ভারত পারস্পরিক নির্ভরশীলতা একদিনে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ বজ্রপাতের বিশ্বকাপ শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, এবার ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা গ্রাইন্ডারে কাটা হলো দরজা, প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক লুটপাট র‌্যাংগসএক্স ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে নিয়ে এল ১৮ ইলেকট্রিক কার্গো ভ্যান জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনে ঢাকা রিজেন্সির এক্সক্লুসিভ অফার রাকাবের মাধ্যমে ঋণমুক্ত ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার পরশুরামে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ জলাবদ্ধতায় কেন্দ্র পরিবর্তন, বিকল্প কেন্দ্রে এইচএসসি পরীক্ষা খাল খনন করে চট্টগ্রামবাসীকে বন্যামুক্ত করা হবে: ত্রাণমন্ত্রী নগরীর জলাবদ্ধতা নিরসনে রাজনৈতিক সদিচ্ছা দরকার নির্বাচিত সরকার জনগণের কল্যাণেই কাজ করছে: ত্রাণমন্ত্রী টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্ব ভাঙনের নির্মম শিকার কাদের মিয়া, দোকানই এখন ঘর-সংসার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভে নিহত ৯ আরএফএল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলার মালিকদের ৪৮ ঘণ্টা ধর্মঘটের ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ায় গুদামে জায়গাসংকট, ধান-চাল সংগ্রহে ধীরগতি নিউইয়র্কে ৬১৬ কোটি টাকায় বিক্রি হলো ডাইনোসরের কঙ্কাল ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে বাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ প্রতারণা মামলায় নায়িকা ববির আত্মসমর্পন ও জামিন সচিবালয়ের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় গুদামে জায়গাসংকট, ধান-চাল সংগ্রহে ধীরগতি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় গুদামে জায়গাসংকট, ধান-চাল সংগ্রহে ধীরগতি
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যগুদামগুলোতে জায়গাসংকটের কারণে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে ধীরগতি দেখা গেছে। এর ফলে নির্ধারিত সময়ে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বর্তমানে খাদ্যগুদামগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৯ হাজার টন খাদ্যশস্য মজুত রয়েছে। যদিও খাদ্য বিভাগের দাবি, নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রার শতভাগ ধান-চাল সংগ্রহ সম্পন্ন হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম বিভাগের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরকার সবচেয়ে বেশি পরিমাণ ধান ও চাল সংগ্রহ করে থাকে৷ চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ১১ হাজার ২০৮ টন ধান, ৪৯ টাকা কেজিতে ৭১ হাজর ৪২৫ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৪ হাজার ৯৯৩ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জেলা খাদ্য বিভাগ। গত ১৫ মে থেকে শুরু হওয়া ধান-চাল সংগ্রহ অভিযান শেষ হবে আগামী ৩১ আগস্ট।

তবে শুরু থেকেই জেলার খাদ্যগুদামগুলোতে জায়গাসংকটের কারণে ধীরগতি দেখা দেয় সংগ্রহ অভিযানে। খাদ্যগুদামগুলোর স্বাভাবিক ধারণক্ষমতা ২১ হাজার ৫০০ টন হলেও বর্তমানে মজুত রয়েছে ৩০ হাজার ৮৫৯ টন খাদ্যশস্য। 

এছাড়া চট্টগ্রাম কেন্দ্রীয় সংরক্ষণাগারসহ আশেপাশের জেলার গুদামগুলোতেও জায়গাসংকট রয়েছে। এর ফলে সেখানেও খাদ্যশস্য পাঠানো যাচ্ছে না। এতে ধান-চাল সংগ্রহ চলছে ধীরগতিতে।

মঙ্গলবার (১৪ জুলাই) পর্যন্ত জেলায় ধান সংগ্রহ হয়েছে ১০ হাজার ৩৪৩ টন, সিদ্ধ চাল ৪৭ হাজার ৫২৫ টন এবং আতপ চাল সংগ্রহ হয়েছে ৪ হাজার ১৪৮ টন।

মূলত গুদামে চাল দেয়ার জন্য চালভর্তি ট্রাকগুলোকে ৪-৫ দিন পর্যন্ত গুদামের সামনে অপেক্ষা করতে হচ্ছে। এতে করে ট্রাকের ভাড়ার সঙ্গে অবস্থান ফি বাবদ বাড়তি টাকা গুণতে হচ্ছে চালকল মালিকদের।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু খবরের কাগজকে বলেন, চট্টগ্রাম বিভাগে প্রাকৃতিক দুর্যোগের কারণে গুদাম থেকে খাদ্যশস্য পাঠানো যাচ্ছে না৷ এর ফলে সপ্তাহখানেক ধরে সংগ্রহ অভিযান কিছুটা ধীরগতিতে চলছে। তবে ইতোমধ্যে ৬৮ শতাংশ ধান ও চাল সংগ্রহ হয়েছে। 

নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রার শতভাগ ধান ও চাল সংগ্রহ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজিজুল সঞ্চয়/অমিয়/

প্রতারণা মামলায় নায়িকা ববির আত্মসমর্পন ও জামিন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
প্রতারণা মামলায় নায়িকা ববির আত্মসমর্পন ও জামিন
ছবি: সংগৃহীত

আলোচিত চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। তার পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। শুনানি নিয়ে আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার।
১৫ জুলাই বিকেল ৩টার দিকে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে বোরকা ও সানগ্লাস পরে হাজির হয়েছিলেন ববি। এসময় তার সঙ্গে অনেকেই ছিলেন। এ বিষয়ে জানতে ববির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।
জানা গেছে, গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
অপর আসামিরা হলেন-বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১২ নভেম্বর বিকেল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেড-এর যোগাযোগ করে তার কম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সেই মোতাবেক ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।

অভিযোগে আরও বলা হয়, ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করে। গত ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনো টাকা দিবে না বলে জানিয়ে দেয়। তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন মর্মে অভিযোগে বলা হয়েছে।
উল্লেখ্য, ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘ময়ূরাক্ষী’ সিনেমায়। 

তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ তারকা পল ওয়েসলি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম
তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ তারকা পল ওয়েসলি
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এর স্টিফান সালভাতোর চরিত্রে পরিচিত হলিউড অভিনেতা পল ওয়েসলি দীর্ঘদিনের সঙ্গী নাটালি ক্যাকেনবার্গকে বিয়ে করেছেন। 
চার বছরের সম্পর্কের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পল ও নাটালি। একেবারেই ব্যক্তিগত এই আয়োজনে উপস্থিত ছিলেন শুধু একজন ধর্মযাজক এবং তাদের পোষা কুকুর গ্রেগ। বিয়েতে গ্রেগকে দেওয়া হয়েছিল ‘বেস্ট বয়’-এর বিশেষ দায়িত্ব। বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে খবরটি জানান নাটালি।
১৩ জুলাই দেওয়া ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘মিস্টার... এবং মিসেস ও বেস্ট বয় গ্রেগ।’
বিয়ের আয়োজন ছোট হলেও সাজপোশাকে ছিল বিশেষ চমক। ২৬ বছর বয়সী নাটালি পরেছিলেন সাদা রঙের একটি সুন্দর ওয়েডিং গাউন। অন্যদিকে ৪৩ বছর বয়সী পল ওয়েসলিকে দেখা গেছে নীল রঙের স্যুট ও কালো টাইয়ে।
পল ওয়েসলি ও নাটালি ২০২২ সালে ইতালি ভ্রমণের সময় তাদের বাগদানের খবর জানিয়েছিলেন। সে সময় নাটালি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দিয়ে শুধু লিখেছিলেন, ‘হ্যাঁ’। সেই ছবিতে দেখা গিয়েছিল তার বাগদানের আংটি।
অভিনেতা পল ওয়েসলি বিশ্বজুড়ে পরিচিতি পান ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ সিরিজে অভিনয় করে। এর পর তাকে দেখা যায় ‘স্টার ট্রেক : স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডস’ সিরিজে।
উল্লেখ্য, এটি পল ওয়েসলির তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী টরি ডিভিটোর সঙ্গে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এবং ইনেস ডি র‍্যামনের সঙ্গে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন।

বন্যার্তদের পাশে তৌসিফ, দিলেন আর্থিক সহায়তা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
বন্যার্তদের পাশে তৌসিফ, দিলেন আর্থিক সহায়তা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ব্যক্তিগত উদ্যোগে বন্যাকবলিত মানুষের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
জানা গেছে, চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য একটি ত্রাণ কার্যক্রমে আর্থিক অনুদান দিয়েছেন এই অভিনেতা। তার এক ভক্তের উদ্যোগে পরিচালিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে সহযোগিতা করে সেই সহায়তা দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তৌসিফ মাহবুব।
তৌসিফ মাহবুবের অনুরাগী মোহাম্মদ ইমন গণমাধ্যমকে জানান, বর্তমান বন্যা পরিস্থিতিতে তারা কয়েকজন মিলে ত্রাণ সংগ্রহ ও বিতরণের উদ্যোগ নিয়েছেন। বিষয়টি জানতে পেরে তৌসিফ মাহবুব নিজ থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ত্রাণ কার্যক্রমের জন্য একটি উল্লেখযোগ্য অংকের অর্থ সহায়তা দেন।
ইমন বলেন, ‘আমরা কয়েকজন মিলে মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালী এলাকায় যাব। সেখানে বন্যাকবলিত মানুষের মধ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। তৌসিফ মাহবুব ভাই বিষয়টি জানার পর ভালো অংকের অর্থ অনুদান দিয়েছেন। পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণের সার্বিক ব্যবস্থাপনাতেও সহযোগিতা করেছেন।’
এ বিষয়ে তৌসিফ মাহবুব গণমাধ্যমকে বলেন, ‘শুধু আমি একা নই, এমন দুর্যোগে যাদের সামর্থ্য আছে, তাদের সবারই বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি পাশে থাকার। আমার এই ক্ষুদ্র অনুদান দেখে যদি আরও মানুষ অনুপ্রাণিত হয়ে তাদের পাশে দাঁড়ান, সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।’

জাহিদ হাসানের ‘পথহারা মন’

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
জাহিদ হাসানের ‘পথহারা মন’
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন অভিনেতা জাহিদ হাসান। তাদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মাণাধীন এই নাটকে আরও অভিনয় করছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী ও দীপা খন্দকার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।
নির্মাতা রাজ জানান, ‘পথহারা মন’ মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগের গল্প। দর্শক যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেভাবেই গল্পটি লেখা।
জাহিদ হাসানকে নিয়ে সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে সাত পর্বের একটি ধারাবাহিক নাটক পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটি প্রচার হয়েছে বৈশাখী টিভিতে।
রাজ বলেন, ‘দীর্ঘদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। তার অভিনয় দক্ষতা নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছি।’
জাহিদ হাসান বলেন, ‘রাজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। অনেকদিন পর আবারও তার পরিচালনায় কাজ করছি, এটা আমার জন্য আনন্দের। গল্পটি খুব আন্তরিক। আমার অভিনীত চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের পরিবেশও দারুণ।’
ঢাকার উত্তরায় গত ১০ জুলাই থেকে ‘পথহারা মন’-এর শুটিং চলছে। শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

‘জুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজি, ‘পিকি ব্লাইন্ডার্স’এর কিংবদন্তি অভিনেতা স্যাম নিল মারা গেছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে ৭৮ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। স্যাম নিলের পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

পারিবারিক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) সিডনির সেন্ট ভিনসেন্ট প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত শান্তিতে ও মর্যাদার সাথে তিনি বিদায় নেন। তাঁর এই চলে যাওয়াটি হঠাৎ ও আকস্মিক ছিল। তবে স্বস্তির বিষয় হলো, মৃত্যুর আগে তিনি সম্পূর্ণ ক্যানসার মুক্ত ছিলেন। অভিনেতার এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ২০২৩ সালের মার্চ মাসে স্যাম নিল নিজেই প্রকাশ করেছিলেন যে তিনি ‘নন-হজকিন লিম্ফোমা’ নামের একটি মারাত্মক ও আগ্রাসী ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এরপর দীর্ঘ চিকিৎসায় ‘কার-টি সেল’ থেরাপি নেওয়ার পর চলতি বছরের এপ্রিলে তিনি ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ার সেভেন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা আনন্দের সঙ্গে জানিয়েছিলেন যে, তার শরীরের শেষ স্ক্যানে কোনো ক্যান্সারের অস্তিত্ব পাওয়া যায়নি এবং একে তিনি একটি ‘অসাধারণ ব্যাপার’ বলে উল্লেখ করেছিলেন।

/এসএল