ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
ব্রাজিলিন্টিনা টানা বৃষ্টি ও জোয়ারে পতেঙ্গা সৈকতসংলগ্ন সড়কে ধস জাদুঘরে ফিরল ১১৯ বছরের পুরোনো তিমির কঙ্কাল ‘আল্লাহ কোথায় আছেন?’ দানবাক্স থেকে চুরি করে প্রেমিকাকে আইফোন দিলেন কর্মী খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বহুরূপী মতিন ভাই ফারাওদের রুখতে আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন এনবিআরের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে বেলুচিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হুন্দাই আনল প্রিমিয়াম ইলেকট্রিক ইনস্টার লাউঞ্জ দামেস্কের ফোর সিজনস হোটেলের কাছে বিস্ফোরণ এআই অ্যান্ড ডেটা সায়েন্সে যুগান্তকারী বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করল আইএসইউ চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, তিনটি পাঠানো হলো ঢাকায় খাগড়াছড়িতে টানা বর্ষণে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি ৪৫ বছরে পদার্পণ করলো আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস নতুন ইউপি বরিশলের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়া লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা কম বয়সে আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা, শিক্ষা ও মেন্টরশিপ: মেটলাইফের গবেষণা হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ ভূরুঙ্গামারীতে জাল টাকাসহ ১ জন গ্রেপ্তার আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী ঈশ্বরদীতে ট্রেনের ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে ব্যাটারি চুরির ঘটনায় পুলিশের ভূমিকা হতাশাজনক! ফেনীতে বাড়ছে নদীর পানি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ পাউবোর ইনফোসিস ফিন্যাকল ইনোভেশন অ্যাওয়ার্ডসে গোল্ড জিতল কমিউনিটি ব্যাংক কুড়িগ্রামে টিসিবি ডিলারদের মানববন্ধন গেম ডিস্ক বন্ধ করছে সনি প্লেস্টেশন নরসিংদীতে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাঙামাটিতে গাছের গুঁড়ি পড়ে প্রাণ গেল এক ব্যক্তির

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা!

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:২৬ এএম
আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা!
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরের রামমূর্তি এলাকা থেকে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ‘তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।’

শুক্রবার (২৪ জানুয়ারি) পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানায় হিন্দুস্থান টাইমস। 

পুলিশ জানায়, নিহত নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন এবং বৃহস্পতিবার নিজের বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটতে পারে। 

শুক্রবার সকালে স্থানীয়রা একটি নির্জন এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশকে জানায়।

পুলিশ আরও জানায়, নিহত নারী বিবিএমপির একটি বর্জ্য পরিষ্কারকর্মীর স্ত্রী ছিলেন এবং শহরে সে তার স্বামী ও তিন সন্তানসহ বসবাস করতেন।

পুলিশের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘নিহত নারী বাংলাদেশি নাগরিক, যিনি এখানে ছয় বছর ধরে বসবাস করছিলেন। তার স্বামী বৈধ পাসপোর্টধারী এবং চিকিৎসা ভিসায় এ দেশে আসেন। বৃহস্পতিবার নিহত নারী তার সহকর্মীকে জানিয়েছিলেন, তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং তার আসতে দেরি হবে। এর পর সে আর বাড়ি ফিরে আসেনি। তখন তার স্বামী রামমূর্তি নগর থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ করেন।’

‘তার শরীরে ও মাথায় মারাত্মক আঘাত পাওয়ার চিহ্ন রয়েছে। দেখে মনে হচ্ছে, সেখানে বাগবিতণ্ডা হয়েছিল। যার ফলে তার হত্যাকাণ্ড ঘটেছে। আমরা বিএনএস সেকশন ৬৩ (ধর্ষণ) এবং ১০৩ (হত্যা) অনুযায়ী মামলা রুজু করেছি এবং মৃতদেহের ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছি,’ পুলিশ কর্মকর্তা আরও জানান।

ঘটনার খবর পেয়ে পূর্বাঞ্চলীয় পুলিশ বিভাগের উপ-কমিশনার (ডিসিপি) দেবরাজ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সঙ্গী হিসেবে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা ও কুকুর দল।

দেবরাজ বলেন, ‘সকালে ১১২ নম্বর থেকে আমাদের কাছে খবর আসে, কালকেরে লেকের কাছে একটি নির্জন এলাকায় এক নারীর মরদেহ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তাকে প্রথমে ধর্ষণ করা হয় এবং পরে হত্যা করা হয়েছে। এটি একটি নৃশংস অপরাধ।’ তিনি আরও জানান, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সূত্র: দ্য হিন্দুস্থান টাইমস
 
তাওফিক/ 

দানবাক্স থেকে চুরি করে প্রেমিকাকে আইফোন দিলেন কর্মী

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম
দানবাক্স থেকে চুরি করে প্রেমিকাকে আইফোন দিলেন কর্মী
ছবি: সংগৃহীত

ভারতের অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে চুরি হওয়া অর্থের একটি অংশ পরিবার, বন্ধু ও প্রেমিকার জন্য ব্যয় করার অভিযোগ উঠেছে এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম অবিনাশ শুক্লা। তিনি মন্দিরের অনুদানের অর্থ গণনার দায়িত্বে থাকা আটজন কর্মীর একজন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে অবিনাশ শুক্লা চুরি করা অর্থ থেকে নিজের ও পরিবারের জন্য প্রায় ১৯ লাখ টাকা খরচ করার কথা স্বীকার করেছেন। এর মধ্যে ভাইয়ের বিয়েতে প্রায় ৬ লাখ টাকা ব্যয় এবং আরেক ভাইকে ৫ থেকে ৬ লাখ টাকা দেওয়ার তথ্য রয়েছে।

সূত্র জানায়, শুক্লা তার প্রেমিকাকে একটি আইফোন উপহার দিয়েছেন। এ ছাড়া তাকে প্রায় আড়াই লাখ টাকা পাঠিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

লাখো ভক্তের অনুদানের অর্থ চুরির ঘটনায় পুলিশ এখন অর্থের উৎস, ব্যাংক হিসাব ও সংশ্লিষ্ট সম্পদের তথ্য যাচাই করছে। অভিযোগ গঠনের আগে এসব লেনদেনের প্রমাণ সংগ্রহ করতে তদন্ত চলছে।

পুলিশের নথি অনুযায়ী, শুক্লার বিরুদ্ধে প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অভিযুক্তদের মধ্যে এ পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ সর্বোচ্চ। সূত্র: এনডিটিভি

অমিয়/

বেলুচিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ সদস্য নিহত

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম
বেলুচিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ সদস্য নিহত
পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা। ছবি: বাসস

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রাতভর চলা সংঘর্ষে অন্তত ৯ পুলিশ সদস্য এবং ১৫ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, বেলুচিস্তান প্রদেশের একটি পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত জিয়ারাত জেলায় মঙ্গলবার ভোরে পুলিশ ও জঙ্গিদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, জিয়ারাতে নির্মাণাধীন একটি বাঁধের সাইটে সন্ত্রাসীদের হামলার পর পুলিশ পাল্টা জবাব দিলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

নিহত পুলিশ সদস্যদের মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।

মুখপাত্র বলেন, একটি পাল্টা নিরাপত্তা অভিযানে অন্তত ১৫ জন সন্ত্রাসী ও দুই কর্মকর্তাসহ ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে রিন্দ এই হামলার জন্য দেশটিতে সক্রিয় বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর জোট এবং নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) দায়ী করেছেন। পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে টিটিপিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

খনিজ সমৃদ্ধ অঞ্চল এবং বিলিয়ন ডলার মূল্যের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) একটি গুরুত্বপূর্ণ রুট বেলুচিস্তান। দীর্ঘ দিন ধরেই বিচ্ছিন্নতাবাদী জঙ্গিবাদের সমস্যায় জর্জরিত এই প্রদেশটি। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

আজহার/তামান্না রুপা/

দামেস্কের ফোর সিজনস হোটেলের কাছে বিস্ফোরণ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম
দামেস্কের ফোর সিজনস হোটেলের কাছে বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত ফোর সিজনস হোটেলের কাছে মঙ্গলবার (৭ জুলাই) দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হোটেলটিতেই আগের রাতে অবস্থান করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সিরিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন ।

নিরাপত্তা সূত্র জানায়, একটি বোমা ময়লার ডাস্টবিনে এবং অন্যটি একটি গাড়িতে ছিল । দুটি বিস্ফোরণই ফোর সিজনস হোটেলের আশপাশে ঘটে।

ঘটনাস্থলে থাকা এএফপির প্রতিনিধিরা জানান, বিস্ফোরণের আগেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ হোটেল ত্যাগ করে প্রেসিডেন্ট প্রাসাদে পৌঁছান। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তামান্না রুপা/

ট্রিলিয়নিয়ার তকমা হারালেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম
ট্রিলিয়নিয়ার তকমা হারালেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক
ছবি: সংগৃহীত

বিশ্ব শেয়ার বাজারের বড়সড় ধস ও প্রযুক্তিখাতে অস্থিরতায় বিশ্বের একমাত্র ‘ট্রিলিয়নিয়ার’ তকমা হারালেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক।

গত ১২ জুন নিজের রকেট ও স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’-এর ঐতিহাসিক আইপিও চালুর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। কিন্তু সেই রেকর্ড গড়ার মাত্র কয়েক দিনের মাথায় স্পেসএক্স এবং টেসলার শেয়ারের নজিরবিহীন পতনে মাস্কের সম্পদ এক ধাক্কায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের নিচে নেমে গেছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ কমে প্রায় ৯৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

ট্রিলিয়নিয়ারের খেতাব হারালেও ইলন মাস্ক এখনও বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি। কারণ স্পেসএক্সে তার থাকা অংশীদারত্বের মূল্য এখনও প্রায় ৭৪৪ বিলিয়ন ডলার (যা তার মোট সম্পদের প্রায় ৮০ শতাংশ) এবং টেসলায় রয়েছে ১৫৮ বিলিয়ন ডলার।

বাজার ঘুরে দাঁড়ালে তিনি আবারও ট্রিলিয়নিয়ার ক্লাবে ফিরবেন, এটাই স্বাভাবিক।

তবে মজার ব্যাপার হলো, যখন নিজের সম্পদ কমছে, তখন ইলন মাস্ক এক ভিন্ন তত্ত্ব নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত রোবোটিক্সের কারণে ভবিষ্যতে পৃথিবী এত বেশি উৎপাদনশীল হবে যে মানুষের আর টাকার কোনো প্রয়োজনই থাকবে না।

মাস্কের ভাষায়, ‘ভবিষ্যতের কোনো এক সময়ে এসে প্রথাগত মুদ্রার আর কোনো প্রাসঙ্গিকতাই থাকবে না।’

মাস্কের এই তত্ত্বে অর্থনীতিবিদরা সন্দিহান হলেও, আপাতত কোটি কোটি বিনিয়োগকারীর নজর এখন স্পেসএক্সে। সূত্র: এনডিটিভি

আজহার/

ক্ষেপণাস্ত্রের আঘাতে ওমানের উপকূলে ট্যাংকারে আগুন

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:৪৩ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম
ক্ষেপণাস্ত্রের আঘাতে ওমানের উপকূলে ট্যাংকারে আগুন
ছবি: সংগৃহীত

হুরমুজ প্রণালীতে ওমানের উপকূলের কাছে চলাচলকারী একটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে গেছে।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে পারস্য উপসাগরের এই জলপথ দিয়ে চলাচলকারী জাহাজকে লক্ষ্য করে চালানো এ হামলাটি ছিল সবশেষ হামলা।

ইরানের গণমাধ্যম জানায়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ট্যাংকারটি সতর্কবার্তা উপেক্ষা করার পর এ হামলার শিকার হয়, কিন্তু তেহরান সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি।

তেহরান বারবার সতর্ক করে বলে,  ‍হুরমুজ প্রণালীর মধ্য দিয়ে শুধুমাত্র তাদের অনুমোদিত পথটিই নিরাপদ এবং ওমানের উপকূলের কাছাকাছি অন্য পথ ব্যবহারকারী অন্যান্য জাহাজে হামলা চালানোর জন্য তাদের সন্দেহ করা হয়।

ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) কেন্দ্র জানায়, ওমানের লিমার কাছে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটি যখন প্রণালী থেকে দক্ষিণে ওমান উপসাগরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, তখন ক্ষেপণাস্ত্রটি জাহাজের বাম পাশে আঘাত হানে।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়েই যেত।

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা স্থগিত রয়েছে বলে মনে হচ্ছে। খামেনি ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের শুরুতে নিহত হন।

থিওটোনিয়াস/