ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী ফাইনালের আগে ইয়ামালের বার্তা: 'নিউইয়র্ক' আমরা আসছি জনগণের নির্বাচিত সরকার তাদের পাশেই রয়েছে: ত্রাণমন্ত্রী ইংল্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি জনবল নেবে ব্যাংক এশিয়া, দ্রুত আবেদন করুন ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে  ৩৯১ সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী: আসক হেলথকেয়ার ডায়াগনস্টিক ইউনিট-২-এর যাত্রা শুরু ২৬ ক্রীড়া ফেডারেশনের নতুন কমিটির সুপারিশ ডব্লিউইউবি-তে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন নীল-সাদা জার্সির ভাঁজে সময় কুকুরের আতঙ্কে ইবির শিক্ষার্থীরা বহিষ্কারের মুখে আর্জেন্টিনা? ৭৮ লাখ স্বাক্ষর সংগ্রহ রাস্তা কেন ভাগাড় হবে উচ্চশিক্ষার বিতর্কে করণীয় কী বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ পরীক্ষা না আন্দোলন: সপ্তম দিনে অনুপস্থিত ২০০৫২ পরীক্ষার্থী জাতীয় পতাকা অর্ধনমিত করার নিয়ম উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করল ব্রিটিশ হাইকমিশনের মানবিক সহায়তা দল ‘ডায়াবেটিস রোগীদের চোখের সেবায় রেটিনোপ্যাথি স্ক্রিনিং সেবা চালু হচ্ছে’ ভারতীয় রুপির চাহিদা ও বাংলাদেশ-ভারত পারস্পরিক নির্ভরশীলতা একদিনে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ বজ্রপাতের বিশ্বকাপ শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, এবার ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা গ্রাইন্ডারে কাটা হলো দরজা, প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক লুটপাট র‌্যাংগসএক্স ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে নিয়ে এল ১৮ ইলেকট্রিক কার্গো ভ্যান

দেখতে চাই বইমেলার বাইরে বই বিক্রির সম্ভাবনা কতুটুকু

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৫৫ পিএম
দেখতে চাই বইমেলার বাইরে বই বিক্রির সম্ভাবনা কতুটুকু
রবীন আহসান

এবারের বইমেলায় আপনি অংশগ্রহণ করেননি কেন? 

নানা কারণে এবারের একুশের বইমেলায় আমরা অংশগ্রহণ করিনি। একটি প্রধান কারণ দেশে রাজনৈতিক অস্থিরতা। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে চলছে মব শাসন! আগের সরকারের সময়ও আমরা দুবার বইমেলায় অশংগ্রহণ করিনি ইচ্ছে করে! আমরা আসলে দেখতে চেয়েছি বইমেলার বাইরে বই বিক্রির সম্ভাবনা কতুটুকু আছে! এ ছাড়া মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুবিষয়ক বই প্রকাশকদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে অনলাইনে, এসব কারণেও আমরা এবারের বইমেলায় অংশ নিইনি।

প্রায় প্রতিবছর আপনার অংশগ্রহণটা ব্যতিক্রমী ছিল। সেটা ধরে রাখতে অন্য কোনো উদ্যোগ নিচ্ছেন কি না?  

বইমেলায় আমরা শ্রাবণ প্রকাশনীতে গত কয়েক বছর একটা খোলা জানালা বানাতাম ‘শ্রাবণের জানালা’। এটা একটা কবিতার মতো বিষয় ছিল! হাজার হাজার মানুষ এই জানালায় ছবি তুলত। এটা মিস করব এবার। মিস করব লেখক-বন্ধু-পাঠকদের ২৮ দিনের আড্ডা! এসবের পরও আমরা অনলাইনে একুশে বইমেলা আয়োজন করেছি মাসব্যাপী! আমাদের ফেব্রুয়ারিবিডি.কম নামে নতুন ওয়েবসাইট থেকে এই মেলার কাজ চলবে।

ফেব্রুয়ারিবিডি.কম-এর মাসব্যাপী অনলাইন বইমেলার আয়োজন করতে যাচ্ছেন। এই ধরনের ব্যতিক্রমী চিন্তা কীভাবে এল? 

২০২১ সালেও আমরা বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় অংশ নিইনি। সে বছর আমরা অনলাইন বইমেলার আয়োজন করেছিলাম মাসব্যাপী। ফেব্রুয়ারিবিডি.কম শুধু শ্রাবণ প্রকাশনীর বই বিক্রি করবে না। এ বছর অনলাইন বইমেলায় আমরা প্রগতিশীল লেখক প্রকাশকদের বল বই বিক্রির আয়োজন করছি অনলাইনে।

অনলাইন বইমেলার সুবিধা এবং অসুবিধা কী হতে পারে বলে আপনি মনে করেন? 

অনলাইন বইমেলার বড় সমস্যা হচ্ছে, পাঠক একটি বই ধরে দেখতে পারে না। নতুন বইয়ের গন্ধটা শুকতে পারে না আর বইমেলায় যেভাবে আড্ডা দিতে দিতে চা খেতে খেতে একটা বই কয়েক পৃষ্ঠা পড়ে কিনতে পারে, এখানে তা পারে না। এ ছাড়া বইমেলার কমিশনেই পাঠক ঘরে বসে আরামে বই কিনতে পারে।

ফেব্রুয়ারিবিডি.কম-এর ওয়েবসাইট আপনি কীভাবে সাজিয়েছেন, যাতে পাঠক উপকৃত হবেন। 

ফেব্রুয়ারিবিডি.কম ওয়েবসাইটটি আমরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও প্রগতিশীল বই দিয়ে সাজাচ্ছি; যাতে মুক্তমনা পাঠক তাদের প্রিয় বই সহজেই কিনতে পারে। বই কেনা নয়, শুধু এখানে বই আলোচনা, বই সংবাদ-লেখক সংবাদ থাকবে। আমাদের ইউটিউব চ্যানেলে বই নিয়ে থাকবে লাইভ অনুষ্ঠান। থাকবে কবিতাসন্ধ্যা আবৃত্তি, গান ও আড্ডা।

অনলাইন বইমেলা কতটুকু জনপ্রিয়তা পাবে বলে আপনি মনে  করেন। ভবিষ্যতে অনলাইন বইমেলা পাঠকদের কাছে পৌঁছাতে আপনার পরিকল্পনা কী?

অনলাইন বইমেলা এখন থেকে চালু হলে অল্প সময়ের মধ্যে এটা জনপ্রিয় হয়ে ওঠার সম্ভাবনা আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন গাড়ি ভাড়া দিয়ে জ্যামে বসে না থেকে তাদের প্রিয় বইটি ঘরে বসে সংগ্রহ করতে চাইবে। এখন তো দুনিয়া ডিজিটাল, মানুষজন ঘরে বসেই কেনাকাটা করছে। ফলে বইকে বইয়ের বিষয় যদি আমরা অনলাইলে জনপ্রিয় করতে পারি, তবে পাঠক বেশি বেশি বই অনলাইন বইমেলা থেকে কিনবে। এখন কিন্তু সারা বছর বই অনলাইনেই বেশি বিক্রি হয়। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো কাগজের বই কিনবে না তার প্রস্তুতি চলছে। ফলে আমরা ডিজিটাল বই প্রকাশের দিকেও এগোব। 

ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।

সাক্ষাৎকার: সানজিদুল ইসলাম সকাল

রবীন আহসান 
শ্রাবণ প্রকাশনী, ঢাকা

কবিতা ভেজা বাতাস

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম
ভেজা বাতাস

শহর থেকে অনেক দূরে থাকে সে 
যেখানে চোখের পাশে বর্ষার জল 
হারানো দিনের গান, নীপবনে কাক 
ভেজা বাতাস লাগে বুকে, রুখে কে?
তার কথায় অসময়ে পাগল হই শুধু 
বারান্দার ওপাশে গভীর জগৎ
থেকে থেকে বৃষ্টি থামে, কথার জোয়ারে 
ছন্দপতন হয় না। আসে সুরের পাখি। 
দুজনার সুবাসে হারাই দুজন 
নদীতে প্রবল ঢেউ, আশপাশে নেই কেউ 
দীর্ঘ হয় রাত, কীসের  জাতপাত?
হৃদয়ে বর্ষা নামুক, খুলে যাক দ্বার...।

কবিতা কালো মেঘ শাদা মেঘ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৫৮ পিএম
কালো মেঘ শাদা মেঘ

আমার সমস্ত আকাশজুড়ে
ঘন ঘন কালো মেঘ
শাদা মেঘ কবে ছিল মনে নেই! 
ষোড়শ বছরে ঢের হারালাম। 

বিষাদে বিষাদ যোগ হয়ে 
শাদা মেঘগুলি 
কালো বর্ণ ধারণ করে
সমগ্র আকাশে বরষা
এখন, আমার মেঘগুলির নেই ভরসা
কেবল নির্বুদ্ধিতায় ভেসে বেড়ায়
কেউ করে না যতন।

কবিতা শ্রাবণের চিঠি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম
শ্রাবণের চিঠি

আকাশজুড়ে মেঘের ভেলা, কাজল কালো ছায়া 
কদম ফুলের গন্ধে মাতাল অদ্ভুত কিছু মায়া।
জানলা ভেজা জলের ফোঁটায় তোমার ছবি আঁকি 
বুকের ভেতর ভালোবাসার নাম না জানা পাখি! 
অঝোর ধারায় নামলো বৃষ্টি রিমঝিমিয়ে সুরে,
স্মৃতির খেয়া ভাসলো আবার অনেক অনেক দূরে।
জানলা ঘেঁষে একলা আমি, হাত বাড়িয়ে দিই 
বৃষ্টির প্রতি ফোঁটায় যেন তোমার ছোঁয়া নিই।
সবুজ পাতা ভিজছে দেখ, ভিজছে মাটির বুক 
মেঘের ডাকে লুকিয়ে আছে একলা থাকার সুখ।
শহরের বুকে এই যে নামলো স্নিগ্ধ শ্রাবণ ধারা 
তোমার কথা মনে হলে হই যে দিশেহারা ! 

কবিতা জলছবি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
জলছবি

আকাশের গায়ে মেঘেদের আনাগোনা,
তা দেখে শহর দুচোখে স্বপ্ন সাজায়।
এই বুঝি ফের বৃষ্টির ফোঁটা ঝরবে,
দূরে আনমনে কে যেন বেহাগ বাজায়।

ধোঁয়া ওঠা কাপে রুগ্ন হাতের স্পন্দন,
মন পড়ে থাকে প্রবাসী ছেলের কাছে।
জানালার কাঁচে কাটাকুটি খেলে বৃষ্টি,
ডানা ভাঙা পাখি আশ্রয় খোঁজে গাছে।

ট্রাম ছুটে চলে রোজকার পথ ধরে,
ভিজে বাদামের ঠোঙাতে আটকে মন।
ঝড়ের দাপটে হলো না তো আজ দেখা,
ঝগড়া আদর ছুঁয়ে থাক টেলিফোন।

নোনা ধরা টবে হাসনুহেনার গাছ,
ভাঙা কার্নিশ ভরে ওঠে আগাছায়।
পুরোনো স্মৃতিকে কে আর আঁকড়ে বাঁচে,
ইলিশের প্রেমও জমে যায় বর্ষায়।

আমার শহরে আদুরে বৃষ্টি নামুক,
ধুয়ে যাক যত মন খারাপের দাগ।
ভালোবাসা হোক সে ধ্রুবতারার মতো,
থাক না যতই মান-অভিমান, রাগ।

কবিতা আদি বৃষ্টি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
আদি বৃষ্টি

বেলকোনির বাইরে যে ঝুম বৃষ্টি
তা অবিকল বৃষ্টি নয়
কেবল টুপ টুপ শব্দের ভেতর
প্রকৃত বৃষ্টিরা যায় না

আদী বৃষ্টি–নিঃশব্দে ঝ’রে
শিরি ফরহাদের মতোন
সে রকম বৃষ্টি আমাকেও ছুঁয়ে যাক

যে বৃষ্টি পাহাড়ে যায়
মসজিদ, মন্দিরে যায়
আসলে তাদের নির্দিষ্ট পিতা নেই বলে

আমিও চাই, নন্দনে ভিজি, বৃষ্টিকুহুকে হাঁটি
সেরকম বৃষ্টি, আমার আসুক