ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার মাঠের লড়াই শেষে কথার লড়াই, বিতর্কে এমবাপ্পে জনসংখ্যা ও স্বাস্থ্যের প্রতিশ্রুতি কতটুকু পূরণ করবে? রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার জুলাইয়ের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ডলার যুদ্ধাপরাধ এবং স্বাধীনতা-উত্তর রাজনীতি ছিনতাইয়ের অভিযোগ, মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী আমের নাম যেভাবে এল শাবিপ্রবির আশরাফুলের চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল জনবল নেবে ওয়ান ব্যাংক সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে জাককানইবির শিক্ষক বরখাস্ত জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই মর্মান্তিক পরিণতি একদিনে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার কুইরোজকে রেখে দেওয়ার পক্ষে জর্ডান আইয়ু বোয়ালমারীতে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতার লিজের জমি দখলের অভিযোগ সৃজন পাঠচক্রে ‘সংস্কৃতি: দ্বন্দ্ব ও সমন্বয়’ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই আসছে নতুন ডিজাইনের ম্যাকবুক প্রো আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট, প্রবাসীদের ফুল দিয়ে বরণ মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে রেড অ্যালার্ট জারি তিন সন্তানকে পাশে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘আসিয়ান উইকেন্ড থিম নাইট’ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, আহত ৮

শ্রমিক সংকটে নিজেরাই কাটছে ধান

প্রকাশ: ১০ মে ২০২৪, ১০:৪১ এএম
শ্রমিক সংকটে নিজেরাই কাটছে ধান
শ্রমিক সংকটের কারণে পরিবারের লোকজনদের নিয়েই বোরো ধান কাটা-মাড়াই করা হচ্ছে। কুমিল্লা সদর উপজেলার রসুলপুর এলাকা থেকে তোলা

আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর কুমিল্লায় বোরোর ভালো ফলন হয়েছে। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে।

এরই মধ্যে জেলার প্রায় অর্ধেক ধান কাটা সম্পন্ন হয়েছে। পুরোপুরি শেষ হতে সময় লাগবে আরও ১৫ থেকে ২০ দিন। মৌসুমের শুরুতে তীব্র দাবদাহের কারণে ধান কাটতে কৃষকরা বিড়ম্বনায় পড়লেও মাঝের কয়েক দিন বৃষ্টি হওয়ায় স্বস্তি নিয়েই তারা ফসল ঘরে তুলছেন। তবে কৃষি-শ্রমিকের সংকট ও অতিরিক্ত মজুরির কারণে ধান কাটা কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন তারা।

কুমিল্লার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, বৈশাখের দ্বিতীয় সপ্তাহ থেকে কুমিল্লায় বোরো ধান কেটে ঘরে তোলার উৎসব শুরু হয়েছে। মৌসুমের শুরুতে প্রচণ্ড গরম উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা বোরোর জমিতে ধান কাটা ও ধান ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করেন। কেউ কেউ শ্রমিক না পেয়ে নিজের পরিবারের লোকজন নিয়েই ধান কাটতে মাঠে নেমে পড়েন।

কুমিল্লা সদর উপজেলার রসুলপুর এলাকায় গিয়ে দেখা যায়, বোরো ধান কাটতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। জমির ধান কেটে বাড়ির পাশের মাঠেই ধান মাড়াই ও শুকানোর কাজ করছেন তারা। কৃষকদের এ কাজে সহযোগিতা করছেন কিষানিরা। সব মিলিয়ে কষ্ট করে মাঠে ফলানো ধান ঘরে তুলতে দম ফেলার ফুরসত মিলছে না তাদের।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের কৃষক আবদুল রহমান বলেন, এ বছর ১৪৭ শতক জমিতে বোরোর আবাদ করেছি, ফলনও ভালো হয়েছে। এরই মধ্যে প্রায় অর্ধেক ধান কাটা হয়েছে। শুরুতে কিছুদিন প্রচণ্ড গরমের কারণে ধান কাটতে অসুবিধা হয়েছে। তারপরও কষ্ট করে কাটতে হয়েছে। এখন গরম একটু কমায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় শান্তিতে ধান কাটতে পারছি। তবে আমাদের এলাকায় শ্রমিকের সংকট রয়েছে। মজুরিও বেশি। একজন শ্রমিককে ৮০০ থেকে ১০০০ টাকা দিতে হয়। যদি বাজারে ধানের দাম ভালো পাওয়া যায়, তা হলে আমাদের একটু পোষাবে।

ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামের কৃষক শের আলী বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে, মাথার ঘাম পায়ে ফেলে বোরো ধান রোপণ করতে হয়। এ ছাড়া বোরো আবাদের খরচও বেশি। ধান রোপণের পর থেকে তিন-চার দিন পরপর সেচ দিতে হয়। এ বছর ফলন ভালো হওয়ায় অনেক খুশি হয়েছি। তবে ন্যায্য দাম যদি না পাই, তা হলে লোকসানের মুখে পড়তে হবে। সরকারের কাছে আবেদন- বোরো আবাদে যেন আমাদের ভর্তুকি দেওয়া হয়।

একই উপজেলার শিদলাই এলাকার কৃষক কামরুল ইসলাম বলেন, শ্রমিক সংকটের কারণে আমার ১৯ শতক জমির পাকা ধান ঘরে তুলতে পারছি না। ৮০০/৯০০ টাকা মজুরি দিয়েও চাহিদা অনুযায়ী শ্রমিক পাওয়া যাচ্ছে না। অন্যান্য বছর ধান কাটার সময় দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিক পাওয়া যেত। এ বছর তাদের খুব একটা পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। যদি ভারী বৃষ্টি হয়, তা হলে আমাদের বিপাকে পড়তে হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ রানা বলেন, ধানচাষকে লাভজনক করতে শ্রমিকনির্ভরতা কমিয়ে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার অর্থাৎ কৃষি যান্ত্রিকীকরণের দিকে আমাদের যেতে হবে। এ লক্ষ্যে সরকার ভর্তুকিতে বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করে থাকে। আমরা এ ব্যাপারে কৃষকদের সচেতন করার চেষ্টা করছি।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ছোট ধর্মপুর গ্রামের কৃষক হাফিজ উদ্দিন বলেন, ধান কাটার মৌসুমে এর আগে এমন গরম অনুভব করিনি। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করেই মাঠে ধান কাটতে হয়েছে। এরপর স্বস্তির বৃষ্টি কৃষকদেরও কিছুটা প্রশান্তি দিয়েছে। তবে শ্রমিক সংকটের কারণেই ধান কাটায় বিলম্ব হচ্ছে। গেল বোরো মৌসুমে ৬০০/৭০০ টাকায় ধান কাটার শ্রমিক পাওয়া যেত। এ বছর ৮০০ টাকায়ও শ্রমিক পাওয়া যাচ্ছে না। এতে করে ধানচাষ, সেচ ও বিভিন্ন সময়ের শ্রমিক খরচ শেষে ফলনের হিসাব মিলাতে কষ্ট হচ্ছে।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আইউব মাহমুদ জানান, এ বছর কুমিল্লায় এক লাখ ৬২ হাজার ৬০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এরই মধ্যে কুমিল্লায় প্রায় ৫০ শতাংশ বোরো ধান কাটা হয়ে গেছে। মাঝখানে বৃষ্টির কারণে ধান কাটায় কৃষকদের কিছুটা ব্যাঘাত হয়েছে। পুরো ধান কাটা শেষ হতে আরও ১৫/২০ দিন লাগতে পারে।

পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
আজিজ উল্লাহ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় আট বছর বয়সি এক মাদরাসাছাত্রকে গত এক বছর ধরে বলাৎকারের অভিযোগে আজিজ উল্লাহ (২০) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার আজিজ উল্লাহ বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ ইলিয়াসের ছেলে। 

শনিবার (৪ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বেশ কিছুদিন ধরে সে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিল। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে পাইলসজনিত সমস্যা মনে করলেও পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান যে এটি পাইলস নয়, বরং শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে প্রবল সন্দেহ প্রকাশ করেন।

এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনা খুলে বলে। শিশুটি জানায়, মাদরাসার শিক্ষক আজিজ উল্লাহ এবং তাকে এই অপকর্মে সহযোগিতা করা মাদরাসার আরও তিন শিক্ষার্থী গত প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে তার ওপর এই পাশবিক নির্যাতন চালিয়ে আসছিল।

অভিযোগ রয়েছে, ঘটনাটি শুরুতে মাদরাসার পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের এক কর্মকর্তা জানান, ভুক্তভোগীর পরিবার প্রথমে আইনি ব্যবস্থা নিতে গেলে মাদরাসার অন্য শিক্ষকেরা তাদের মামলা না করার জন্য চাপ ও অনুরোধ জানান। মামলা হলে মাদরাসাটি বন্ধ হয়ে যেতে পারে বলে তারা অভিভাবকদের বিভ্রান্ত করার চেষ্টা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'বিষয়টি জানার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে মূল হোতা আজিজ উল্লাহকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্ত তিন শিক্ষার্থীকেও থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজিজ উল্লাহকে আপাতত ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।'

ওসি আরও জানান, এই বর্বরোচিত ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজু হওয়ার পর আজিজ উল্লাহসহ বাকিদের এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম
রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলার বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃষকেতু চাকমা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দুইজনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

রবিবার (৫ জুলাই) বেলা দুইটার দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে এই দুই নেতাকে গ্রেপ্তার করে কোতয়ালী থানার পুলিশ। 

পরে বিকেল সংশ্লিষ্ট মামলার কার্যক্রম সম্পন্ন করে বিকেল চারটায় কোতয়ালী থানা থেকে জেলা আদালতে দু'জনকে সোপর্দ করে পুলিশ। তবে দীর্ঘদিন আত্নগোপনে থাকা এই দুই আসামিকে গ্রেপ্তার করা থেকে আদালতে সোপর্দ করা পর্যন্ত হাতকড়া পরানো হয়নি। পরে সেখান থেকে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

এর আগে দুপুরে জেলার বাঘাইছড়ি উপজেলার একটি রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানাতে আদালতে আসেন বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন। পরে আদালত এলাকার বাইরে থেকে গ্রেপ্তার হন দু'জন। 

রাঙামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, দুপুরে কোতয়ালী থানা পুলিশের অভিযানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু'জনকে কোতয়ালী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলা জিআর ০৯/২৫ এ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।  

জিয়াউর রহমান জুয়েল/এসএন 

হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
গৌতম কুমার। ছবি: খবরের কাগজ

টিফিনের সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক যুবক। তবে উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে অভিযুক্তের হাতে কামড় দিয়ে তার কবল থেকে পালিয়ে যায় ওই ছাত্রী।

পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার বালোয়া-বাসোয়া এলাকায়।

সে একই  উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে।  পেশায় অটোরিক্সা চালক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে ঘটনার পর স্থানীয়দের গণধোলাইয়ে আহত অভিযুক্ত গৌতম কুমারকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কামাল মৃধা/এসএন

সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম
সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন
সিলেট-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ছবি: খবরের কাগজ

প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পুলিশ স্টেশনে (থানায়) দেশের প্রথম উপজেলা বা থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। 

রবিবার (৫ জুলাই) দুপুর ১টার সময় গোলাপগঞ্জ মডেল থানায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সংশ্লিষ্টরা জানান, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় প্রবাসীদের আইনি সহায়তা ও সেবাদান আরও সহজ এবং গতিশীল করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এই হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসীরা এবং তাদের দেশে থাকা পরিবার সরাসরি ও সহজে পুলিশের সেবা নিতে পারবেন। প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক নাম্বার হচ্ছে- ০১৩২০১১৭৮৯৬। এই নাম্বার খোলা থাকবে ২৪ ঘণ্টা, দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে ফোনেও মিলবে সেবা।

প্রবাসী হেল্প ডেস্ক উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গোলাপগঞ্জ থানায় এই প্রবাসী হেল্প ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসীরা দেশে না থেকেও তাদের যেকোনো সমস্যার আইনি সমাধান দ্রুত পাবেন। সারা দেশের জন্য এটি একটি দৃষ্টান্ত বলা যায়।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলার পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।

রিফাত/

ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত
বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করছেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি:খবরের কাগজ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

রবিবার (৫ জুলাই) জাদুঘর পরিদর্শনকালে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং গ্রন্থাগার ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবেই এ সফর। তিনি বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন।

পাশাপাশি ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন।

পরে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এনায়েত করিম/এসএন