ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
বরগুনায় প্রাথমিকের বৃত্তিতে আপন ৩ বোনের সাফল্য বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের, মার্কিন অবরোধ পুনর্বহাল ও নতুন করে হামলা গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০ আজ দুপুরে ছায়াহীন থাকবে পবিত্র কাবা শরিফ জয়ের পর ইয়ামালের পোস্ট ‘আলহামদুলিল্লাহ’ স্পেনকে হারানোর মতো যোগ্যতা আমাদের ছিল না: দিদিয়ে দেশম স্পেন বিশ্বের সেরা দল: দে লা ফুয়েন্তে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনার দাবি চাঁদপুরে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান স্ত্রী চলে যাওয়ায় হতাশা! সন্তানসহ বিষপানে আত্মহত্যার চেষ্টা দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ লক্ষ্মীপুরে দাদাকে গুলি করে হত্যাচেষ্টার আসামি নাতি গ্রেপ্তার ১৫ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি ফতুল্লায় গ্যাস পাইপ থেকে অবৈধ সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ ঈশ্বরদীতে চতুর্থ শ্রেণির শিশুকে যৌন নিপীড়ন, যুবক গ্রেপ্তার এয়ারএশিয়ার মূল দর্শনই হচ্ছে সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করা ধোনির কানে থাকা এই ছোট্ট যন্ত্রের কাজ কী? ফাঁস হলো আসল রহস্য জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে আইজেনকট জিআই সনদ পাচ্ছে আরও ৪ পণ্য ট্রাম্পকে হত্যার হুমকি আইআরজিসি কমান্ডারের অতিবৃষ্টিতে দাম বেড়েছে সবজি, মাছ ও মাংসের আল-আকসা মসজিদের সব ফটক বন্ধ করল ইসরায়েল সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড: ইতিহাস, পরিসংখ্যান ও সম্ভাবনার লড়াই ব্যবসায়ী শওকতের বিরুদ্ধে তথ্যপ্রমাণের অপেক্ষায় দুদক কৃচ্ছ্রসাধনে সরকারের নানা পদক্ষেপ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়: অনিয়মই যেখানে নিয়ম ফুটবলের সীমানা ছাপানো এক লড়াই এক সপ্তাহে সাপে কেটেছে ১০৫ জনকে

মেঘনায় ৭ খুন নৌশ্রমিকদের কর্মবিরতি অব্যাহত

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম
আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম
নৌশ্রমিকদের কর্মবিরতি অব্যাহত
ছবি: খবরের কাগজ

চাঁদপুরের মেঘনায় জাহাজে সাত খুনের রহস্য উদঘাটন, নিহতের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে নৌশ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এ বিষয়ে নৌযান শ্রমিক ফেডারেশন চাঁদপুর জেলা কমিটির সভাপতি হারুনুর রশিদ বলেন, ‘আমাদের কর্মবিরতি অব্যাহত আছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের ডাকা হয়নি।’

এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার পর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল নৌযান শ্রমিকরা।

ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মালিকানাধীন এমভি এনডিই-১০ জাহাজের প্রধান চালক বাবুল মিয়া বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান থাকবে। আমাদের সব আন্দোলনের সঙ্গে নিরাপত্তার বিষয়টি ছিল। কিন্তু বিগত কোনো সরকার আমাদের দাবির গুরুত্ব দেয়নি। নৌপথের নিরাপত্তা জোরদার থাকলে এমন খুনের ঘটনা ঘটত না। আমরা জেনেছি সাত খুনের ঘটনার দিন নৌপুলিশ ও কোস্টগার্ডকে কয়েকবার ডাকা হয়েছে। তারা কোনো উত্তর দেয়নি। নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।

শুক্রবার সকাল থেকে চাঁদপুর নৌ অঞ্চলের হরিণা ফেরিঘাট, পুরাণ বাজার, বড় স্টেশন মোলহেড ও লঞ্চঘাট এলাকায় বহু পণ্যবাহী লাইটার জাহাজ নোঙ্গর অবস্থায় দেখা গেছে।

শহরের বাণিজ্যিক এলাকা পুরাণ বাজারে বৃহস্পতিবার রাত পর্যন্ত পণ্য ওঠানামা করলেও শুক্রবার সকাল থেকে বন্ধ রয়েছে। ওই এলাকার রনাগোয়াল এলাকায় বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজ নোঙ্গর অবস্থায় আছে। ওইসব জাহাজের মাস্টার, চালক ও বেশ কয়েকজন সুকানি এবং খালাসি পাড়ে এসে অবস্থান নিয়েছেন।

কর্মবিরতিতে থাকা এমভি এনডিই-১০ জাহাজের মাস্টার রাশেদুল ইসলাম বলেন, ‘আমি প্রায় একযুগ জাহাজে চাকরি করছি। এই ধরণের ঘটনা কখনো দেখিনি। এই ঘটনায় সাতজন মায়ের বুক খালি হয়েছে। এটি নতুন ঘটনা নয়। এর আগেও ঘটেছে। তবে তখন হয়ত দুই একজন খুন হয়েছে। এই রুটে চলাচল করে দেখেছি বরিশালের মেহেন্দীগঞ্জ, চাঁদপুরের হাইমচর, মাঝের চর এলাকা ডাকাতের অভয়ারণ্য। এসব এলাকায় সব সময় ডাকাতির ঘটনা ঘটে।’

এ বিষয়ে নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ‘নৌযান শ্রমিকরা তাদের দাবি নিয়ে কর্মবিরতিতে করছে। এটি তাদের বিষয়। আমরা চাঁদপুর নৌ অঞ্চলে সার্বিক নিরাপত্তা অব্যাহত রেখেছি।’

ফয়েজ/সুমন/এমএ/

বরগুনায় প্রাথমিকের বৃত্তিতে আপন ৩ বোনের সাফল্য

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১০:৫১ এএম
বরগুনায় প্রাথমিকের বৃত্তিতে আপন ৩ বোনের সাফল্য
বরগুনায়  বৃত্তি পাওয়া  তিন বোন অঙ্কিতা, অনুষ্কা ও অন্বেষা

বরগুনায় একই ছাদের নিচে বেড়ে ওঠা, একসঙ্গে স্কুলে যাওয়া তিন বোন- অঙ্কিতা, অনুষ্কা ও অন্বেষার যৌথ লালিত স্বপ্ন ধরা দিয়েছে বাস্তবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় স্তরের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে একই সঙ্গে তিন বোনই পেয়েছে ‘ট্যালেন্টপুল’ বৃত্তি।

খোঁজ নিয়ে জানা যায়, তিন বোনের বাড়ি সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামে। মা কাজল রানী গৌরিচন্না হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাবা চিন্ময় মালদার গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর।

স্থানীয়রা বলছেন, বরগুনার ইতিহাসে এই প্রথম একই পরিবারের তিন বোন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে এটি শুধু  ফলাফলের গল্প হিসেবেই নয় বরং এটি অধ্যবসায়, পারিবারিক মূল্যবোধ এবং সুশিক্ষার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে।

পরিবারের সদস্যরা জানান, শিক্ষক পরিবারে বেড়ে উঠলেও তাদের কাছে ভালো ফলাফলের চেয়েও বড় বিষয় নিয়মিত শেখা, ভালো মানুষ হয়ে ওঠা। তারা পরীক্ষাকে কখনো ভয় হিসাবে নয়, শেখার একটি ধাপ হিসেবে দেখেছে।

প্রতিদিন নির্দিষ্ট সময়ে বই পড়ার অভ্যাস, সময়মতো বিশ্রাম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এসবই ছিল তাদের বেড়ে ওঠার অংশ।

বরগুনা আত্মোন্নয়ন মঞ্চের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম বলেন, একই পরিবারের তিন বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন অত্যন্ত বিরল ঘটনা। এটি বরগুনার জন্য যেমন গর্বের তেমনি একই সঙ্গে দেশের অন্য পরিবারগুলোর জন্যও অনুপ্রেরণার উদাহরণ।

শুধু পাঠ্যবই নয়, সংস্কৃতিচর্চাতেও সমান মনোযোগী এই তিন বোন। তারা বরগুনা শিল্পকলা একাডেমির নাট্য বিভাগের শিক্ষার্থী। শিল্পকলা একাডেমির নাট্য বিভাগের প্রশিক্ষক ও ক্যালিক্স একাডেমির সহকারী শিক্ষক ইফরাত জাহান ইমা বলেন, ওদের মধ্যে ভদ্রতা, শৃঙ্খলা ও শেখার আগ্রহ সবসময় চোখে পড়ে। নাট্যচর্চা তাদের আত্মবিশ্বাস, উপস্থাপনা দক্ষতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বরগুনা সায়েন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের (সেইফ) সভাপতি এহসান আহমেদ নোমান বলেন, পারিবারিক যত্নের পাশাপাশি বিদ্যালয়ের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীর আন্তরিক প্রচেষ্টা একসঙ্গে থাকলে অসাধারণ সাফল্য অর্জন সম্ভব। এই অর্জন আমাদের এমনটাই দেখিয়ে দিয়েছে।

তিন কৃতী শিক্ষার্থীর মা কাজল রানী জানান, অঙ্কিতা ও অনুষ্কার স্বপ্ন প্রকৌশলী হওয়া। আর অন্বেষা চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।

তিনি বলেন, আমি কখনো ওদের শুধু নম্বরের জন্য পড়তে বলিনি। চেয়েছি ওরা ভালো মানুষ হোক। নিয়মিত পড়ুক এবং নিজের স্বপ্নকে ভালোবাসুক। ঈশ্বরের কৃপায় আজ ওরা এই অর্জন করেছে। একজন মা হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।

মহিউদ্দিন অপু/খাদিজা রুমি/ 

চাঁদপুরে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:১৫ এএম
চাঁদপুরে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ
ছবি: খবরের কাগজ

চাঁদপুরের শাহরাস্তিতে রাতে ডাকাতির ঘটনায় রিগান আক্তার মিম (২৬) নামে গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত আড়াইটার দিকে ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিগান আক্তার মিম ওই গ্রামের মৃত সেলিম বেপারীর পুত্রবধূ। তিনি আড়াই বছর বয়সি কন্যা সাইফা ও চার মাস বয়সি ছেলে সিরাজের জননী। তার স্বামী রনি ঢাকায় চাকরি করেন। এ ঘটনার সময় বাড়িতে দুই গৃহবধূ, পরিবারের প্রবীণ সদস্য নুরুল ইসলাম এবং তিনটি শিশু ছিল।

আহত গৃহবধূ সুমাইয়া আক্তার খবরের কাগজকে জানান, রাত ১২টার দিকে তিন মাস বয়সি সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে মুখ ঢাকা দুই ব্যক্তি তাদের ছুড়ি দেখিয়ে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র দিতে বলে। তিনি আলমারিতে থাকা জিনিসপত্র নিয়ে যেতে বললে ডাকাতরা তার ওড়না দিয়ে হাত বাঁধে এবং হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে তার কানের দুল, আলমারি থেকে আরেক জোড়া দুল ও একটি আংটি নিয়ে যায়। একপর্যায়ে তারা পাশের কক্ষে প্রবেশ করে।

তিনি আরও জানান, পাশের কক্ষ থেকে বড় জায়ের কান্নার শব্দ শুনতে পেলেও, হাত বাঁধা থাকায় তাকে সাহায্য করতে পারেননি।

পরিবারের প্রবীণ সদস্য নুরুল ইসলাম জানান, রাতে তিনি বাড়ির লোহার গেটে তালা লাগিয়ে চাবি টেবিলের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। চিৎকার শুনে জেগে উঠে গেট খুলতে গিয়ে দেখেন গেটটি ভেতর থেকে আটকানো থাকলেও তালাটি নেই। পরে বাড়ির বাইরে অক্ষত অবস্থায় তালাটি পাওয়া যায়।

প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, মিমের ঘর থেকে চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে যান। ভেতরে ধস্তাধস্তির শব্দ শুনে জানালায় ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। তখন ডাকাতির সন্দেহ হলে কয়েকজন প্রতিবেশীকে খবর দেন। পরে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেওয়া হয়। স্থানীয়রা বাড়িটি ঘিরে পূর্ব পাশের একটি জানালা খোলা দেখতে পান। ভেতরে তাকিয়ে মিমকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। চেয়ারম্যান (দাদা শ্বশুর) গেট খুলে দিলে তারা ঘরে প্রবেশ করেন। ছোট গৃহবধূকে বাঁধা অবস্থায় কান্নারত দেখতে পান। পরে অন্য ঘরে গিয়ে মিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। স্থানীয়রা ওড়না খুলে তাকে জাগানোর চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আলামত সংগ্রহ ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।

ওসি মীর মাহবুবুর রহমান খবরের কাগজকে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী বলেন, এ ঘটনা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

ফয়েজ আহমেদ/থিওটোনিয়াস/

স্ত্রী চলে যাওয়ায় হতাশা! সন্তানসহ বিষপানে আত্মহত্যার চেষ্টা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১০:১০ এএম
স্ত্রী চলে যাওয়ায় হতাশা! সন্তানসহ বিষপানে আত্মহত্যার চেষ্টা
হাসপাতালে চিকিৎসাধীন বাবা-ছেলে। ছবি: খবরের কাগজ

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের জাগলা চারা বটতলা গ্রামে পারিবারিক কলহের জেরে দুই বছরের শিশুসন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।

মঙ্গলবার (১৪ জুলাই) ঘটনাটি ঘটে।

গুরুতর অসুস্থ অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, জাগলা চারা বটতলা গ্রামের ছোরাপ মোল্লার ছেলে রেজাউল মোল্লা (২৩)-এর সঙ্গে তিন বছর আগে শালিখা উপজেলার দরি শলই গ্রামের নাজমুল মিয়ার মেয়ে প্রিয়া খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে তাছিন নামে দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে গত ২ জুলাই কিস্তি থেকে তোলা ১০ হাজার টাকা এবং গরু বিক্রির ৫০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা নিয়ে প্রিয়া খাতুন স্বামীর বাড়ি থেকে চলে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসায় গত ৪ জুলাই রেজাউল মোল্লা মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপরও স্ত্রী ফিরে না আসায় এবং ছোট শিশুসন্তানকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন রেজাউল। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে বাড়িতে থাকা ঘাস মারা বিষ শিশুসন্তান তাছিনকে খাইয়ে নিজেও বিষপান করেন বলে অভিযোগ উঠেছে।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত বাবা-ছেলেকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে থাকলেও রেজাউল মোল্লার অবস্থা আশঙ্কাজনক ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রেজাউল মোল্লার বড় ভাই রুবেল মোল্লা বলেন, স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই রেজাউল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হতাশা থেকেই তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের ধারণা।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কাসেমুর রহমান/আজহার/  

লক্ষ্মীপুরে দাদাকে গুলি করে হত্যাচেষ্টার আসামি নাতি গ্রেপ্তার

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৯ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১০:০২ এএম
লক্ষ্মীপুরে দাদাকে গুলি করে হত্যাচেষ্টার আসামি নাতি গ্রেপ্তার
ছবি:খবরের কাগজ

লক্ষ্মীপুরে সালিসে মায়ের বিরুদ্ধে কথা বলায় নিজের দাদাকে গুলি করে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি নাতি আশিককে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

সোমবার (১৩ জুলাই) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ি থেকে  দাদাকে গুলির কাজে ব্যবহৃত একটি একনলা বন্দুক (এলজি) উদ্ধার করে র‍্যাব। পরে দাদা নজরুল ইসলামের মামলায় গ্রেপ্তার দেখিয়ে চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করে র‍্যাব।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৪ জুলাই চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নে আশিকের বাবা ইসমাঈল হোসেন ও মা আয়েশা বেগমের পারিবারিক কলহ মেটাতে একটি ঘরোয়া সালিস বৈঠক বসে। ওই বৈঠকে আয়েশা বেগমের বিপক্ষে রায় দেন আশিকের দাদা নজরুল ইসলাম (৭০)। এতে ক্ষুব্ধ হয়ে আয়েশা বেগম ঢাকায় থাকা সন্তানদের ফোনে বিষয়টি জানালে ছোট ছেলে আশিক ওইদিনই বাড়ি ফিরে দাদাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি নজরুল ইসলামের বাম বাহুতে বিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ৬ জুলাই দাদা নজরুল ইসলাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় নাতি আশিকের বিরুদ্ধে একটি মামলা করেন।

র‍্যাব নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বলেন, মামলার আসামি আশিক পলাতক ছিলেন। আমরা তাকে গ্রেপ্তার করেছি। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে একটি অস্ত্রও উদ্ধার করি। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মোহাম্মদ রফিকুল/খাদিজা রুমি/

ফতুল্লায় গ্যাস পাইপ থেকে অবৈধ সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৫ এএম
ফতুল্লায় গ্যাস পাইপ থেকে অবৈধ সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাতে তিতাস গ্যাসের পাইপ লাইন থেকে অবৈধ সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আরিফুল ইসলাম নামে এক শ্রমিকের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) রাতে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১নং গলিতে দেলোয়ার হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধ আরিফুল ইসলাম রংপুরের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজার এলাকায় ভাড়া থাকেন।

স্থানীয়রা জানায়, দেলোয়ার হোসেন বাড়িতে থাকা তিতাস গ্যাসের সংযোগ পাইপ মেরামতের সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হলে তিনজনকে সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আরিফুলকে ঢাকায় পাঠানো হয়েছে। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানায়, সম্প্রতি দেলোয়ার হোসেনের বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার জন্য মাটির নিচে পাইপ লাইন স্থাপনের জন্য ১৭ হাজার টাকায় স্থানীয় এক কন্ট্রাক্টরের মাধ্যমে সঙ্গে চুক্তি হয়। এ জন্য অগ্রিম দুই হাজার টাকা দেওয়া হয়েছিল। পরে  কন্ট্রাক্টরের কয়েকজন শ্রমিক রাতে সড়ক কেটে গ্যাস পাইপে সংযোগ দেওয়ার কাজ শুরু করেন। পাইপ বের করে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন,  শ্রমিক সরদার আব্দুল জলিলকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানা গেছে- রাতে গোপনে অবৈধ গ্যাস সংযোগ পাইপ লাইন স্থাপন করার সময় বিস্ফোরণে তারা দগ্ধ হন।

বিস্ফোরণের খবর পেয়ে বিসিক ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তের পর বিস্তারিত জানানোর হবে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন। 

বিল্লাল হোসাইন/অমিয়/