ভোলার তজুমদ্দিনে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি যুবদল নেতা মো. আলাউদ্দিন ও মামলার দুই নাম্বার আসামি মো. ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলার ১১ আসামির ৪ জন গ্রেপ্তার হলো।
বুধবার (২ জুলাই) মধ্যরাতে নোয়াখালী জেলার হাতিয়া থেকে প্রধান আসামী আলাউদ্দিনকে ও ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে দ্বিতীয় আসামি শ্রমিক দল নেতা ফরিদ উদ্দিনকে আটক করে পুলিশ।
এর আগে বুধবার দুপুরে র্যাব মামলার ৫নং আসামি মো. মানিককে ইলিশা লঞ্চঘাট দিয়ে পালানোর সময় গ্রেপ্তার করে।
বুধবার বিকেলে তজুমদ্দিন উপজেলার কামাড়পট্টি এলাকায় যে ঘরে স্বামীকে রাতভর নির্যাতনের পর তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে সেই ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় তিনি ভুক্তভোগী ওই নারী ও তার পরিবারকে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন।
ইমতিয়াজ/মেহেদী/