ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার মাঠের লড়াই শেষে কথার লড়াই, বিতর্কে এমবাপ্পে জনসংখ্যা ও স্বাস্থ্যের প্রতিশ্রুতি কতটুকু পূরণ করবে? রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার জুলাইয়ের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ডলার যুদ্ধাপরাধ এবং স্বাধীনতা-উত্তর রাজনীতি ছিনতাইয়ের অভিযোগ, মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী আমের নাম যেভাবে এল শাবিপ্রবির আশরাফুলের চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল জনবল নেবে ওয়ান ব্যাংক সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে জাককানইবির শিক্ষক বরখাস্ত জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই মর্মান্তিক পরিণতি একদিনে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার কুইরোজকে রেখে দেওয়ার পক্ষে জর্ডান আইয়ু বোয়ালমারীতে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতার লিজের জমি দখলের অভিযোগ সৃজন পাঠচক্রে ‘সংস্কৃতি: দ্বন্দ্ব ও সমন্বয়’ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই আসছে নতুন ডিজাইনের ম্যাকবুক প্রো আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট, প্রবাসীদের ফুল দিয়ে বরণ মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে রেড অ্যালার্ট জারি তিন সন্তানকে পাশে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘আসিয়ান উইকেন্ড থিম নাইট’ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, আহত ৮

টেকনাফে জালে ধরা পড়ল দেড় শতাধিক তবল মাছ, বিক্রি ৬ লাখে

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম
টেকনাফে জালে ধরা পড়ল দেড় শতাধিক তবল মাছ, বিক্রি ৬ লাখে
জালে ধরা পড়া তবল মাছ। ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ-সংলগ্ন সাগরে টানা জালে দেড় শতাধিক তবল (স্থানীয় ভাষায় নাগু) মাছ ধরা পড়েছে। প্রতিটি মাছের ওজন ছিল আনুমানিক ১০ থেকে ২৫ কেজি। স্থানীয় মাছ ব্যবসায়ীরা ৬ লাখ টাকায় মাছগুলো কিনে নেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার বাসিন্দা হোসেনের ছেলে এরশাদ উল্লাহর মাঝির মালিকানাধীন টানা জালে মাছগুলো ধরা পড়ে।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ জানান, ভোরে প্রায় ৩৫ জন জেলে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যান। তারা সাগরে টানা জাল ফেলে নৌঘাটে ফিরে আসেন। পরে দুই দিক থেকে বাঁশ ও রশি দিয়ে জাল টেনে তোলার সময় বড় বড় তবল বা নাগু মাছ আটকা পড়তে দেখা যায়। হঠাৎ বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় জেলেদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।

জালের মালিক এরশাদ উল্লাহ মাঝি বলেন, ভোরে একদল জেলে জাল নিয়ে সাগরে যান। পরে জাল ফেলে তারা টেনে তোলার সময় দেখেন বড় আকারের তবল মাছ ধরা পড়ে। এত মাছ একসঙ্গে জালে আটকে পড়বে কল্পনা করিনি। মাছগুলো দেখে জেলেরা উল্লাস শুরু করেছে। 

তিনি আরও জানান, স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর শুক্কুর, রফিকসহ ১০ জন ব্যবসায়ীর কাছে মাছগুলো ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

শাহীন/এসজি/

পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
আজিজ উল্লাহ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় আট বছর বয়সি এক মাদরাসাছাত্রকে গত এক বছর ধরে বলাৎকারের অভিযোগে আজিজ উল্লাহ (২০) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার আজিজ উল্লাহ বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ ইলিয়াসের ছেলে। 

শনিবার (৪ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বেশ কিছুদিন ধরে সে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিল। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে পাইলসজনিত সমস্যা মনে করলেও পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান যে এটি পাইলস নয়, বরং শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে প্রবল সন্দেহ প্রকাশ করেন।

এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনা খুলে বলে। শিশুটি জানায়, মাদরাসার শিক্ষক আজিজ উল্লাহ এবং তাকে এই অপকর্মে সহযোগিতা করা মাদরাসার আরও তিন শিক্ষার্থী গত প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে তার ওপর এই পাশবিক নির্যাতন চালিয়ে আসছিল।

অভিযোগ রয়েছে, ঘটনাটি শুরুতে মাদরাসার পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের এক কর্মকর্তা জানান, ভুক্তভোগীর পরিবার প্রথমে আইনি ব্যবস্থা নিতে গেলে মাদরাসার অন্য শিক্ষকেরা তাদের মামলা না করার জন্য চাপ ও অনুরোধ জানান। মামলা হলে মাদরাসাটি বন্ধ হয়ে যেতে পারে বলে তারা অভিভাবকদের বিভ্রান্ত করার চেষ্টা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'বিষয়টি জানার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে মূল হোতা আজিজ উল্লাহকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্ত তিন শিক্ষার্থীকেও থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজিজ উল্লাহকে আপাতত ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।'

ওসি আরও জানান, এই বর্বরোচিত ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজু হওয়ার পর আজিজ উল্লাহসহ বাকিদের এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম
রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলার বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃষকেতু চাকমা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দুইজনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

রবিবার (৫ জুলাই) বেলা দুইটার দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে এই দুই নেতাকে গ্রেপ্তার করে কোতয়ালী থানার পুলিশ। 

পরে বিকেল সংশ্লিষ্ট মামলার কার্যক্রম সম্পন্ন করে বিকেল চারটায় কোতয়ালী থানা থেকে জেলা আদালতে দু'জনকে সোপর্দ করে পুলিশ। তবে দীর্ঘদিন আত্নগোপনে থাকা এই দুই আসামিকে গ্রেপ্তার করা থেকে আদালতে সোপর্দ করা পর্যন্ত হাতকড়া পরানো হয়নি। পরে সেখান থেকে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

এর আগে দুপুরে জেলার বাঘাইছড়ি উপজেলার একটি রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানাতে আদালতে আসেন বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন। পরে আদালত এলাকার বাইরে থেকে গ্রেপ্তার হন দু'জন। 

রাঙামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, দুপুরে কোতয়ালী থানা পুলিশের অভিযানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু'জনকে কোতয়ালী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলা জিআর ০৯/২৫ এ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।  

জিয়াউর রহমান জুয়েল/এসএন 

হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
গৌতম কুমার। ছবি: খবরের কাগজ

টিফিনের সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক যুবক। তবে উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে অভিযুক্তের হাতে কামড় দিয়ে তার কবল থেকে পালিয়ে যায় ওই ছাত্রী।

পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার বালোয়া-বাসোয়া এলাকায়।

সে একই  উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে।  পেশায় অটোরিক্সা চালক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে ঘটনার পর স্থানীয়দের গণধোলাইয়ে আহত অভিযুক্ত গৌতম কুমারকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কামাল মৃধা/এসএন

সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম
সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন
সিলেট-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ছবি: খবরের কাগজ

প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পুলিশ স্টেশনে (থানায়) দেশের প্রথম উপজেলা বা থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। 

রবিবার (৫ জুলাই) দুপুর ১টার সময় গোলাপগঞ্জ মডেল থানায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সংশ্লিষ্টরা জানান, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় প্রবাসীদের আইনি সহায়তা ও সেবাদান আরও সহজ এবং গতিশীল করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এই হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসীরা এবং তাদের দেশে থাকা পরিবার সরাসরি ও সহজে পুলিশের সেবা নিতে পারবেন। প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক নাম্বার হচ্ছে- ০১৩২০১১৭৮৯৬। এই নাম্বার খোলা থাকবে ২৪ ঘণ্টা, দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে ফোনেও মিলবে সেবা।

প্রবাসী হেল্প ডেস্ক উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গোলাপগঞ্জ থানায় এই প্রবাসী হেল্প ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসীরা দেশে না থেকেও তাদের যেকোনো সমস্যার আইনি সমাধান দ্রুত পাবেন। সারা দেশের জন্য এটি একটি দৃষ্টান্ত বলা যায়।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলার পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।

রিফাত/

ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত
বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করছেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি:খবরের কাগজ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

রবিবার (৫ জুলাই) জাদুঘর পরিদর্শনকালে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং গ্রন্থাগার ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবেই এ সফর। তিনি বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন।

পাশাপাশি ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন।

পরে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এনায়েত করিম/এসএন