ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
মাঠের লড়াই শেষে কথার লড়াই, বিতর্কে এমবাপ্পে জনসংখ্যা ও স্বাস্থ্যের প্রতিশ্রুতি কতটুকু পূরণ করবে? রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার জুলাইয়ের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ডলার যুদ্ধাপরাধ এবং স্বাধীনতা-উত্তর রাজনীতি ছিনতাইয়ের অভিযোগ, মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী আমের নাম যেভাবে এল শাবিপ্রবির আশরাফুলের চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল জনবল নেবে ওয়ান ব্যাংক সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে জাককানইবির শিক্ষক বরখাস্ত জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই মর্মান্তিক পরিণতি একদিনে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার কুইরোজকে রেখে দেওয়ার পক্ষে জর্ডান আইয়ু বোয়ালমারীতে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতার লিজের জমি দখলের অভিযোগ সৃজন পাঠচক্রে ‘সংস্কৃতি: দ্বন্দ্ব ও সমন্বয়’ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই আসছে নতুন ডিজাইনের ম্যাকবুক প্রো আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট, প্রবাসীদের ফুল দিয়ে বরণ মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে রেড অ্যালার্ট জারি তিন সন্তানকে পাশে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘আসিয়ান উইকেন্ড থিম নাইট’ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, আহত ৮ খামেনির শেষকৃত্যে মোজতবা ছাড়া উপস্থিত ছিলেন অন্য ৩ ছেলে নারীর জীবনের এ সিদ্ধান্ত কী শুধুই ব্যক্তিগত?

জাহাজভাঙা শ্রমিকদের লাল ছাতা মিছিল

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১২:১৩ এএম
জাহাজভাঙা শ্রমিকদের লাল ছাতা মিছিল
ছবি : খবরের কাগজ

মহান মে দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ করেছেন চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পের শ্রমিকরা। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরাম এ কর্মসূচি আয়োজন করে। কর্মসূচিতে কয়েক শ শ্রমিক অংশ নেন। সমাবেশ শেষে শ্রমিকরা লাল ছাতা নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি নগরীর জামালখান, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়সহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শ্রমিকনেতা তপন দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্যসচিব ফজলুল কবির মিন্টু। বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামালসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) মে দিবসে উত্থাপিত প্রধান দাবি অনুযায়ী দৈনিক ৮ ঘণ্টা শ্রমকে তাদের ১ নং কনভেনশন হিসেবে গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় দেশে দেশে দৈনিক ৮ ঘণ্টা শ্রম প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রম আইনে দৈনিক ৮ ঘণ্টা শ্রমের বিষয়টি যুক্ত করা হলেও জাহাজভাঙা সেক্টরসহ সমগ্র দেশের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে শ্রমিকরা এত কম মজুরি পান যে, তা দিয়ে জীবনধারণ করা একেবারেই অসম্ভব। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মালিকপক্ষ শ্রমিকদের অতিরিক্ত কাজ করতে বাধ্য করে। অন্যদিকে শ্রমিকরাও তাদের প্রয়োজনীয় খরচের ঘাটতি মেটানোর জন্য অতিরিক্ত কাজ করতে আগ্রহী হন, যা মে দিবসের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

বক্তারা আরও বলেন, জাহাজভাঙা শ্রমিকদের জন্য ২০১৮ সালে ঘোষিত নিম্নতম মজুরি আজও বাস্তবায়িত হয়নি। ইতোমধ্যে নিম্নতম মজুরি ঘোষণার সময়কাল পাঁচ বছর অতিক্রম করেছে। শ্রম আইন অনুযায়ী নতুন করে নিম্নতম মজুরি ঘোষণা আবশ্যক হলেও সরকার এবং মালিকপক্ষ সেই ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে।

এবারের মে দিবসের প্রতিপাদ্য ছিল ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ উল্লেখ করে শ্রমিকনেতারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট শ্রমিক প্রয়োজন। আর স্মার্ট মজুরি ছাড়া স্মার্ট শ্রমিক পাওয়া যাবে না। সুতরাং প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে শ্রমিকদের স্মার্ট মজুরি দিতে হবে। অন্যথায় ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠা একটি অন্তঃসারশূন্য স্লোগানে পরিণত হবে।

রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম
রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলার বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃষকেতু চাকমা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দুইজনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

রবিবার (৫ জুলাই) বেলা দুইটার দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে এই দুই নেতাকে গ্রেপ্তার করে কোতয়ালী থানার পুলিশ। 

পরে বিকেল সংশ্লিষ্ট মামলার কার্যক্রম সম্পন্ন করে বিকেল চারটায় কোতয়ালী থানা থেকে জেলা আদালতে দু'জনকে সোপর্দ করে পুলিশ। তবে দীর্ঘদিন আত্নগোপনে থাকা এই দুই আসামিকে গ্রেপ্তার করা থেকে আদালতে সোপর্দ করা পর্যন্ত হাতকড়া পরানো হয়নি। পরে সেখান থেকে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

এর আগে দুপুরে জেলার বাঘাইছড়ি উপজেলার একটি রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানাতে আদালতে আসেন বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন। পরে আদালত এলাকার বাইরে থেকে গ্রেপ্তার হন দু'জন। 

রাঙামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, দুপুরে কোতয়ালী থানা পুলিশের অভিযানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু'জনকে কোতয়ালী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলা জিআর ০৯/২৫ এ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।  

জিয়াউর রহমান জুয়েল/এসএন 

হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
গৌতম কুমার। ছবি: খবরের কাগজ

টিফিনের সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক যুবক। তবে উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে অভিযুক্তের হাতে কামড় দিয়ে তার কবল থেকে পালিয়ে যায় ওই ছাত্রী।

পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে নাটোরের সিংড়া উপজেলার বালোয়া-বাসোয়া এলাকায়।

সে একই  উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে।  পেশায় অটোরিক্সা চালক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দুপুরে ঘটনার পর স্থানীয়দের গণধোলাইয়ে আহত অভিযুক্ত গৌতম কুমারকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কামাল মৃধা/এসএন

সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম
সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন
সিলেট-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ছবি: খবরের কাগজ

প্রবাসী অধ্যুষিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পুলিশ স্টেশনে (থানায়) দেশের প্রথম উপজেলা বা থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে। 

রবিবার (৫ জুলাই) দুপুর ১টার সময় গোলাপগঞ্জ মডেল থানায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সংশ্লিষ্টরা জানান, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় প্রবাসীদের আইনি সহায়তা ও সেবাদান আরও সহজ এবং গতিশীল করতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এই হেল্প ডেস্কের মাধ্যমে প্রবাসীরা এবং তাদের দেশে থাকা পরিবার সরাসরি ও সহজে পুলিশের সেবা নিতে পারবেন। প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক নাম্বার হচ্ছে- ০১৩২০১১৭৮৯৬। এই নাম্বার খোলা থাকবে ২৪ ঘণ্টা, দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে ফোনেও মিলবে সেবা।

প্রবাসী হেল্প ডেস্ক উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গোলাপগঞ্জ থানায় এই প্রবাসী হেল্প ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসীরা দেশে না থেকেও তাদের যেকোনো সমস্যার আইনি সমাধান দ্রুত পাবেন। সারা দেশের জন্য এটি একটি দৃষ্টান্ত বলা যায়।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলার পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।

রিফাত/

ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত
বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করছেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি:খবরের কাগজ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

রবিবার (৫ জুলাই) জাদুঘর পরিদর্শনকালে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং গ্রন্থাগার ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবেই এ সফর। তিনি বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন।

পাশাপাশি ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন।

পরে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এনায়েত করিম/এসএন

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
আরএমপির শাহমখদুম থানায় সংবাদ সম্মেলন। ছবি: খবরের কাগজ

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) আরএমপির শাহমখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩ জুলাই বিকেলে শাহমখদুম থানার বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক রিকশাচালকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপি কমিশনারের নজরে আসে। তার নির্দেশে শাহমখদুম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক। তাই তাদের বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরএমপি জানিয়েছে, মহানগরীতে সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ও আইনি কার্যক্রম চলমান থাকবে।

রিফাত/