বাজারে গেলেই কান্না পায়। একটু সবজি কিনে খাওয়ার মতো অবস্থা নেই সাধারণ মানুষের। সবজি এখন ধনী শ্রেণির মানুষের খাবারে পরিণত হয়েছে। সাধারণ মানুষের যে আয় তা দিয়ে সবজি কিনেই খেতে পারছে না, তাহলে মাছ মাংস কীভাবে কিনে খাবে। মানুষের বেঁচে থাকাই এখন কঠিন হয়ে গেছে। বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে। চাল, ডাল, তেল, লবণ, গ্যাস, আটা, চিনি, মাছ, ডিম থেকে শুরু করে শাকসবজি এমন কোনো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নেই, যার দাম বাড়েনি।
কিন্তু ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া। বাজারে কোনো সবজির দাম ১০০ টাকার নিচে নেই। চালের দামও ভরা মৌসুমে ঊর্ধ্বমুখী। নিত্যপণ্যের দাম সরকার চেষ্টা করেও কমাতে পারছে না। মানুষ পড়ে মহাবিপদে। সাধারণ মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মিলছে না। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছে। সঙ্গে বাড়ছে ক্ষোভ। হতাশায় নিমজ্জিত খেটে খাওয়া মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও। অবশ্যই উৎপাদন বাড়াতে হবে। আসুন, সবাই মিলে দ্রব্যমূল্য কমাতে সহায়তা করি।
শরিয়তউল্লাহ সজল
হাতিরপুল, ঢাকা