শিবালিক শর্মা, নামটা সেভাবে পরিচিত নয় বিশ্বক্রিকেটে। কেবল ভারত ও আইপিএলে খেলা ক্রিকেটারদের একটা অংশ চিনতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক এই ক্রিকেটারকে।
মাঠের ক্রিকেটে কোনো বিষয়ে কখনো আলোচনায় না এলেও মাঠের বাইরের নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন। বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রোহিত শর্মাদের সতীর্থকে।
যোধপুরের কুড়ি ভগতসুনি থানায় শিবলিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ করেছেন এক নারী। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন ২৬ বছর বয়সী এই ব্যাটার।
যদিও শেষ রক্ষা হয়নি। গতকাল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আদালতে তোলা হলে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এফআইআরে তরুণী জানিয়েছেন, দুই বছর আগে বরোদায় গেলে শিবালিকের সঙ্গে তার পরিচয় হয়। ফোনে কথাবার্তার মাধ্যমে বাড়ে দুজনের ঘনিষ্ঠতা। বিয়ের প্রতিশ্রুতিও দেন এই ক্রিকেটার। জড়ান শারীরিক সম্পর্কেও। কিন্তু পরে ক্রিকেটারের বিয়ের প্রস্তাব আসলে ধীরে ধীরে সম্পর্ক থেকে সরে আসেন শিবালিক।
উল্লেখ্য, বরোদার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ ম্যাচ খেলেছেন শিবালিক।৩ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ১০৮৭ রান করেছেন তিনি। সর্বোচ্চ ১৮৮ রান। গেল আসরে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ লাখ রুপিতে তাকে দলে নিলেও কোনো ম্যাচে মাঠে নামা হয়নি তার।